Tuesday, April 28, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

টেস্ট ও টি-টোয়েন্টিকে বিদায় সাকিবের

September 26, 2024
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
Shakib to miss SL Tests
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter

হঠাৎ করেই ঘোষণাটা দিলেন। বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার সাকিব আল হাসান সরে দাঁড়াচ্ছেন টেস্ট থেকে। টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের ঘোষণাও দিয়েছেন তিনি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দেশের মাটিতে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে নামবেন তিনি।

বৃহস্পতিবার কানপুর টেস্টের আগে জানিয়ে দিলেন বিদায় বলার এখনই সময়, ‘আমার মনে হয় টি-টোয়েন্টি তে আমি আমার শেষ ম্যাচ খেলে ফেলেছি, মিরপুর টেস্টে (দক্ষিণ আফ্রিকার বিপক্ষে) খেলতে পারলে সেটি হবে আমার শেষ টেস্ট।’

অবশ্য এখনই ওয়ানডে ক্রিকেট ছাড়ছেন না সাকিব। আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত এই ফরম্যাটে খেলতে চান ৩৭ বছর বয়সী অলরাউন্ডার।

অনেকটা বাধ্য হয়ে বিদায় বলছেন তিনি। ফর্মও নেই। আবার নানা জটিলতায় আছেন। দেশে রাজনৈতিক পালাবদলের পর মাসখানেক আগে তার বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে তার বিরুদ্ধে। গার্মেন্টসকর্মী রুবেল হত্যার ঘটনায় তার বাবা রফিকুল ইসলামের দায়ের করা মামলায় ১৫৬ জন আসামির তালিকায় ২৮ নম্বরে সাকিব।

সেই মামলার পর দেশে ফেরেননি। তখন তিনি ছিলেন বাংলাদেশ দলের সঙ্গে পাকিস্তান সফরে। তারপর দেশে ফেরেনি। পাকিস্তান থেকে ইংল্যান্ডে যান কাউন্টি ক্রিকেটে। সেখান এখন ভারত সফরে।

সাকিব বলেন, ‘দেশে যেহেতু অনেক পরিস্থিতি আছে, সবকিছু অবশ্যই আমার ওপরে না। আমি বিসিবির সঙ্গে এসব নিয়ে আলোচনা করেছি। তাদের বলা হয়েছে আমার কী পরিকল্পনা। এই সিরিজ আর হোম সিরিজটা আমি ফিল করেছিলাম আমার শেষ সিরিজ হবে, টেস্ট ক্রিকেটে স্পেশালি। যদি সুযোগ থাকে, আমি যদি দেশে যাই, খেলতে পারি, তাহলে মিরপুর টেস্ট হবে আমার জন্য শেষ। সেই কথাটা বোর্ডের সবার সঙ্গে বলা হয়েছে। তারা চেষ্টা করছেন কীভাবে সুন্দরভাবে আয়োজন করা যায়।’

সাকিব আরও বলেন, ‘ফারুক ভাইয়ের সঙ্গে ও নির্বাচকদের সঙ্গে আমার কথা হয়েছে। যদি সুযোগ থাকে, আমি যদি দেশে যাই, খেলতে পারি, তাহলে মিরপুর টেস্ট হবে আমার জন্য শেষ। সেই কথাটা বোর্ডের সবার সঙ্গে বলা হয়েছে। তাঁরা চেষ্টা করছেন কীভাবে সুন্দরভাবে আয়োজন করা যায়।’

দেশে ফেরার আগে ওই মামলা নিয়েও ভাবতে হচ্ছে সাকিবকে, ‘আমি যেন গিয়ে খেলতে পারি এবং নিরাপদ অনুভব করি। যখন দেশের বাইরে আসার দরকার হবে, দেশের বাইরে আসতেও যেন আমার কোনো সমস্যা না হয়। বোর্ড খেয়াল করছে। বিষয়গুলোর সঙ্গে যাঁরা জড়িত, তাঁরা দেখছেন। তারা হয়তো আমাকে একটা সিদ্ধান্ত দেবেন, যেটার ভিত্তিতে আমি দেশে গিয়ে খুব ভালোভাবে খেলে অন্তত টেস্ট ফরম্যাটটা ছাড়তে পারব।’

টি-টোয়েন্টি ক্যারিয়ারে ১২৯ ম্যাচে খেলেছেন বাংলাদেশের হয়ে। ১৯ টেস্ট ও ৩৯ টি-টোয়েন্টিতে সাকিব নেতৃত্ব দিয়েছেন দলকে।

 

Previous Post

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে থাকবেন সাকিব?

Next Post

বৃষ্টির দিনে মুমিনুলের লড়াই

Related Posts

প্রশংসায় ভাসছেন রিশাদ
বিশেষ প্রতিবেদন

রিশাদকে নতুন উচ্চতায় নিতে চান মুশতাক

6
প্রথমবারের মতো টিভিতে ঢাকা প্রিমিয়ার লিগ
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

৪ মে শুরু ঢাকা প্রিমিয়ার লিগ, ফিরছে রেলিগেশন

5
হৃদয়-শামীমের ব্যাটে অবিশ্বাস্য জয় বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

হৃদয়-শামীমের ব্যাটে অবিশ্বাস্য জয় বাংলাদেশের

6
Next Post
বৃষ্টির দিনে মুমিনুলের লড়াই

বৃষ্টির দিনে মুমিনুলের লড়াই

Discussion about this post

সর্বশেষ..

প্রশংসায় ভাসছেন রিশাদ

রিশাদকে নতুন উচ্চতায় নিতে চান মুশতাক

by cricbdadmin
0
6

বাংলাদেশ ক্রিকেটে লেগ স্পিনার নিয়ে আশাবাদের গল্প খুব বেশি শোনা যায়নি। সেই শূন্যতায় গত কয়েক বছরে নতুন আলো হয়ে উঠেছেন...

প্রথমবারের মতো টিভিতে ঢাকা প্রিমিয়ার লিগ

৪ মে শুরু ঢাকা প্রিমিয়ার লিগ, ফিরছে রেলিগেশন

by cricbdadmin
0
5

আগামী ৪ মে থেকে শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের ২০২৫-২৬ মৌসুম। দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে প্রতিযোগিতাপূর্ণ এই আসর...

হৃদয়-শামীমের ব্যাটে অবিশ্বাস্য জয় বাংলাদেশের

হৃদয়-শামীমের ব্যাটে অবিশ্বাস্য জয় বাংলাদেশের

by cricbdadmin
0
6

নিউজিল্যান্ডের বিপক্ষে কঠিন পরিস্থিতি থেকে দারুণ এক জয়ের গল্প লিখেছে বাংলাদেশ। ৩ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে কিউইদের ৬ উইকেটে হারিয়ে...

বড় লক্ষ্য ছুঁড়ে দিয়ে এগিয়ে নিউজিল্যান্ড, ইতিহাসের সামনে বাংলাদেশ

বড় লক্ষ্য ছুঁড়ে দিয়ে এগিয়ে নিউজিল্যান্ড, ইতিহাসের সামনে বাংলাদেশ

by cricbdadmin
0
4

চট্টগ্রামে প্রথম টি-টোয়েন্টিতে শুরুতেই ধাক্কা খেলেও দ্রুতই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় নিউজিল্যান্ড। টিম রবিনসনের আগাম বিদায়ের পর কেতেন ক্লার্ক ও...

ল্যাথাম ছাড়াই মাঠে নিউজিল্যান্ড, বোলিংয়ে বাংলাদেশ

ল্যাথাম ছাড়াই মাঠে নিউজিল্যান্ড, বোলিংয়ে বাংলাদেশ

by cricbdadmin
0
6

নিউজিল্যান্ডের বিপক্ষে টি–টুয়েন্টি সিরিজের শুরুতেই কৌশলগত সিদ্ধান্তে এগিয়ে থাকতে চেয়েছে বাংলাদেশ। চট্টগ্রামে আজ ম্যাচে টসে জিতে আগে বোলিং নেওয়ার সিদ্ধান্ত...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD