Thursday, April 23, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

টি-টোয়েন্টি বলেই স্বপ্ন দেখছেন মাহমুদউল্লাহ

March 27, 2021
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
সিরিজ জিতলেও বাংলাদেশকে সমীহ করছে নিউজিল্যান্ড
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

অতীতের যেকোন সময়ের চেয়ে এবারের নিউজিল্যান্ড সফরে বাংলাদেশের পেস অ্যাটাক শক্তিশালি। তাই ওয়ানডে সিরিজে অনন্ত একটা জয় আশা করেছিল টিম টাইগার্স। কিন্তু সফরকারীদের আশা পূরণ হয়নি। পড়তে হয়েছে আবার হোয়াইটওয়াশের লজ্জায়। তবে রোববার থেকে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি সিরিজ ঘিরে স্বপ্ন দেখছেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। ফরম্যাট ছোট বলেই জয় পাওয়ার আশা করছেন এ অলরাউন্ডার।

নিউজিল্যান্ডের মাটিতে যেকোনো দলেরই বেশ কঠিন পরীক্ষায় পড়তে হয়। অস্ট্রেলিয়া কদিন আগে সেটা বুঝেছে। এর আগে ভারত টের পেয়েছে। ওয়ানডে সিরিজে বাংলাদেশও বুঝেছে ব্যাপারটা। তারপরও আশা ছাড়ছেন না মাহমুদউল্লাহ, ‘টি-টোয়েন্টি এমন একটা ফরম্যাট যেখানে বড় দল ছোট দল বলতে কিছু নেই। র‍্যাংকিংয়ের এক নম্বর দল হোক বা নয়-দশ নম্বর দল হোক, নির্দিষ্ট দিনে যদি কোনো দল ভালো পারফর্ম করে, এক-দুইজন খেলোয়াড় ভালো পারফর্ম করে, দল হিসেবে যদি ব্যাটিং-বোলিং-ফিল্ডিং ঠিকমত করতে পারি তাহলে যেকোনো দলকে হারাতে পারব।’

টি-টোয়েন্টিতে কয়েকজন জ্বলে উঠলেই থাকে জয়ের সম্ভাবনা। মোমেন্টাম নিজেদের দিকে আনতে পারলে প্রতিপক্ষকে ঘায়েল করা তুলনামূলক সহজ। তাই আশাবাদী রিয়াদ, ‘এটা আমাদের বিশ্বাস। টি-টোয়েন্টি ফরম্যাটটাই এমন। এটা একটা দিনের খেলা। যে ঐদিন ভালো করবে তাদের পক্ষেই ভালো করা সম্ভব।’

নিজেদের সর্বশেষ সিরিজে অজিদের হারিয়েছিল কিউইরা। রিয়াদ তাতে ভয় পেতে নারাজ। তিনি আরও বলেন, ‘সম্প্রতি অস্ট্রেলিয়ার সাথে নিউজিল্যান্ড খুব ভালো ক্রিকেট খেলেছে। কিন্তু আগেও বললাম- টি-টোয়েন্টিতে যে কারও হয়ে যেতে পারে।’

Previous Post

ওয়ানডের ব্যর্থতা টি-টোয়েন্টিতে ভুলতে চায় বাংলাদেশ

Next Post

টি-টোয়েন্টির শুরুতেও বড় হার বাংলাদেশের

Related Posts

তিন পেসার নিয়ে মাঠে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

একাদশে দুই পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ

6
প্রিতম-আকবরের সেঞ্চুরিতে এগিয়ে উত্তরাঞ্চল
বিশেষ প্রতিবেদন

প্রিতম-আকবরের সেঞ্চুরিতে এগিয়ে উত্তরাঞ্চল

8
বাংলাদেশের দাপুটে প্রত্যাবর্তন, সিরিজে সমতা ফেরালেন মিরাজরা
বিশেষ প্রতিবেদন

র‍্যাঙ্কিংয়ে রানা-রিশাদ-তানজিদের চমক

9
Next Post
টি-টোয়েন্টির শুরুতেও বড় হার বাংলাদেশের

টি-টোয়েন্টির শুরুতেও বড় হার বাংলাদেশের

Discussion about this post

সর্বশেষ..

তিন পেসার নিয়ে মাঠে বাংলাদেশ

একাদশে দুই পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ

by cricbdadmin
0
6

দুই ম্যাচ শেষে সিরিজ সমতায়। একবার বাংলাদেশ, একবার নিউজিল্যান্ড। তাই তিন ম্যাচের এই লড়াইয়ের শেষ দিনটি এখন আলাদা গুরুত্ব পেয়েছে।...

প্রিতম-আকবরের সেঞ্চুরিতে এগিয়ে উত্তরাঞ্চল

প্রিতম-আকবরের সেঞ্চুরিতে এগিয়ে উত্তরাঞ্চল

by cricbdadmin
0
8

বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) দ্বিতীয় দিন ছিল মূলত ব্যাটারদের দখলে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে উত্তরাঞ্চলের হয়ে সেঞ্চুরি করেছেন...

বাংলাদেশের দাপুটে প্রত্যাবর্তন, সিরিজে সমতা ফেরালেন মিরাজরা

র‍্যাঙ্কিংয়ে রানা-রিশাদ-তানজিদের চমক

by cricbdadmin
0
9

আন্তর্জাতিক ক্রিকেটে গতি, বাউন্স আর ধারাবাহিক পারফরম্যান্সের মিশেলে নিজেকে আলাদা করে তুলছেন নাহিদ রানা। ঘণ্টায় ১৪০ কিলোমিটারের বেশি গতির বলের...

মিরাজদের ১০ শতাংশ জরিমানা

মিরাজদের ১০ শতাংশ জরিমানা

by cricbdadmin
0
9

মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিনটা শুরু হয়েছিল স্বাভাবিক সময়সূচি মেনেই। কিন্তু সময়ের কাঁটা যত এগিয়েছে, ম্যাচ যেন ততই ছিটকে...

পিএসএলে ফিরেই আলোচনায় মুস্তাফিজ

শেষ ওয়ানডের পরই পিএসএলে যাবেন মুস্তাফিজ?

by cricbdadmin
0
4

বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার ওয়ানডে সিরিজ এখনও নিষ্পত্তি হয়নি, কিন্তু শেষ ম্যাচের আগেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন মুস্তাফিজুর রহমান। চট্টগ্রামের...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD