Tuesday, November 10, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

টিম ম্যানেজমেন্টকে তিন মাস বিরক্ত করবেন না পাপন

December 24, 2021
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, মাঠের বাইরে, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
টিম ম্যানেজমেন্টকে তিন মাস বিরক্ত করবেন না পাপন
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

গত বিশ্বকাপ থেকে ব্যর্থতার বৃত্তে বন্দি বাংলাদেশ ক্রিকেট। যে কারণে সমালোচনায় বিদ্ধ দলটি। এজন্য অনেকেই দায়ী করছেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনকে। এবার সেই তিনিই ব্যাপারটি নিয়ে মুখ খুলতে গিয়ে বললেন, সাম্প্রতিক ব্যর্থতা থেকে ঘুরে দাঁড়ানো ও নিজেদের গুছিয়ে নেওয়ার পরীক্ষানিরীক্ষার জন্য বাংলাদেশ দলকে তিন মাস সময় দেব। শনিবার বিকেএসপিতে এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে এ বিষয়ে কথা বলেন বিসিবি সভাপতি।

এই তিন মাস রূপান্তর ধাপ হিসেবে দেখছেন পাপন। তার মতে, এখন নতুন কিছুর চেষ্টায় ভুল হওয়াই স্বাভাবিক। তা করার জন্য টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে তিন মাস সময় চাওয়া হয়েছে। সেই মোতাবেক আগামী তিন মাস দলকে বিরক্ত না করার কথাই জানিয়েছেন পাপন, ‘করোনার আগ মুহূর্তে বলেছিলাম, আগামী এক বছর খুব খারাপ যাবে। কেন? কারণ আগে আমরা দেশে খেলতাম, এখন বাইরে যাবো। আগে যাদের সঙ্গে খুব কম খেলা হতো এখন ওদের সাথে খেলা। সব কঠিন প্রতিপক্ষ। অভিজ্ঞ হওয়ার জন্য তো একটা সময় দেবেন। টিম সেটআপের জন্য তো একটা সময় দেবেন।’

পাপন আরও বলেন, ‘নিউজিল্যান্ডে কাকে নামাবে আমি জানি না। আরও অনেক পরিবর্তন আনতে পারে। ওরা তিন মাস সময় চেয়েছে, এই সময়ে ওদের বিরক্ত করতে চাই না। ওরা যদি পরীক্ষানিরীক্ষা করতে চায়… এতদিন তো সময় দেইনি। একটু সময় পাবে না? গত দেড় বছরে তো এমন হয়নি। তামিম (ইকবাল), সাকিব (আল হাসান), (মাহমুদউল্লাহ) রিয়াদ নেই। মূল তিন খেলোয়াড় নেই। এটার প্রভাব থাকবে না? এখানে তো নতুন তিনজনকে দিতে হবে। তা দিতে গিয়ে অনেক সময় পরিবর্তন করে। কেন করে জানি না, তবে আমার মনে হয় ভালো কারণেই করে।’

Related Posts

ডাবল সেঞ্চুরি হলো না মিঠুনের
বিশেষ প্রতিবেদন

ডাবল সেঞ্চুরি হলো না মিঠুনের

0
সম্ভাবনার আকাশে নাহিদ, মাটিতে থাকার পরামর্শ
বিশেষ প্রতিবেদন

রানাকে নিয়ে স্বস্তির খবর

0
হৃদয়-মুশফিকের দাপটে ড্র নিয়ে মাঠ ছাড়ল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

হৃদয়-মুশফিকের দাপটে ড্র নিয়ে মাঠ ছাড়ল বাংলাদেশ

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD