Monday, July 6, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

টাইগারদের স্বপ্ন দেখাচ্ছেন মিরাজ

October 29, 2016
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
চট্টগ্রাম টেস্টের প্রথম দিন বাংলাদেশের
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter

মিরপুর টেস্টের দ্বিতীয় দিন শেষে শনিবার ৭ উইকেট হাতে রেখে ১২৮ রান লিড নিয়েছে বাংলাদেশ। টেস্ট জিততে আড়াই”র বেশি লিড চাই। সংবাদ সম্মেলনে এসে তেমন কথাই শোনালেন মেহদী হাসান মিরাজ। যিনি ৬ উইকেট শিকার করেছেন।  মিরাজ বাংলাদেশের প্রথম বোলার হিসেবে ক্যারিয়ারের প্রথম দুই টেস্টেই নিলেন ৫ কিংবা তার বেশি উইকেট। এর আগে চট্টগ্রামে চট্টগ্রাম টেস্টে অভিষেক ইনিংসে ৮০ রানে ৬ উইকেট নেন তিনি। দ্বিতীয় ইনিংসে আরেকটি উইকেট।

প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেন..
অবশ্যই ভালো লাগছিল। কারন দুইবার পাঁচ উইকেট পেয়েছি। আমার কাছে খুব ভালো লাগছিল। এমন সাফল্য প্রত্যাশা করে মাঠে নামি না। আমি কখনোই আশা করি না- আমার পাঁচ উইকেট নেওয়া লাগবে। চেষ্টা করি সব সময় গড়পড়তা পারফরম্যান্স করতে পারি দলের জন্য। প্রথম ম্যাচে প্রথম ইনিংসে ৫ উইকেট পেয়েছি এবং পরের ম্যাচে এক উইকেট পেয়েছি। আমি সব সময় চেষ্টা করি অ্যাভারেজ পারফরম্যান্স করার জন্য। এরপর আল্লাহর অশেষ রহমতে হয়ে গেছে!

ব্যাটিংটা ঠিক মতো হচ্ছে না

আসলে ব্যাটিংটা বলবো তিন ইনিংসে কম রানে আউট হয়ে গেছি। ক্রিকেট খেলায় এমন হতেই পারে। আমার কাছে মনে হয় আন্তর্জাতিক ক্রিকেটে অনেক বেশি পার্থক্য হয়ে দাড়ায়। আপনারা জানেন এখানে অনেক বিশ্বমানের বোলারদের বিপক্ষে খেলতে হয়। ইংল্যান্ড টেস্টে বিশ্বমানের দল। আমি চেয়েছিলাম ভালো খেলার জন্য, দূর্ভাগ্যবশত হয়নি। ভবিষ্যতে চেষ্টা করবো ব্যাটিংটা উন্নতি করার।

উইকেট নিয়ে কি বলবেন?
উইকেটটা যে খারাপ হচ্ছে তেমন কিছু না। আমাদের ব্যাটসম্যানরা আজকে ভালো ব্যাটিং করেছে খুব ভালো ভাবেই হ্যান্ডেল করেছে পরিস্থিতি। আমার কাছে মনে হয় না বল খুব বেশি টার্ন করছে! যদি একটু ফোকাস রাখা যায় তাহলে আশা করা যায় ভালো কিছু করা যাবে।

শেষ বলে মাহমুদুল্লাহ রিয়াদের আউট নিয়ে কি বলবেন?
রিয়াদ ভাই অনেক ভালো ক্রিকেটার। অনেক অভিজ্ঞ ব্যাটসম্যান। আউট হতেই পারে। তারপরও সে যদি থাকতো আমাদের জন্য ভালো হত। কিন্তু দূর্ভাগ্যবশত আউট হয়ে গেছে। কেউতো আর ইচ্ছে করে আউট হতে চায় না। তারপরও আমাদের যারা ব্যাটসম্যান আছে সাকিব ভাই, মুশফিক ভাই, শুভাগত ভাই যারাই আছে সবাই চেষ্টা করবে ভালো কিছু করার জন্য।

Previous Post

মিরপুরে ড্রাইভিং সিটে বাংলাদেশ

Next Post

মিরপুরে ইতিহাস বাংলাদেশের

Related Posts

৫০০ উইকেট শিকারের অপেক্ষা বাড়ল সাকিবের
বিশেষ প্রতিবেদন

ছয় মাস পর ফিরে কেমন করলেন সাকিব?

6
ব্রাজিলের দুঃস্বপ্ন, হালান্ডের জোড়া গোলে নরওয়ের মহাকাব্য
অনান্য খেলা

ব্রাজিলের দুঃস্বপ্ন, হালান্ডের জোড়া গোলে নরওয়ের মহাকাব্য

6
পিএসএলে বড় মঞ্চে ইমনকে নিয়ে স্বপ্ন
বিশেষ প্রতিবেদন

ইমন-হাসানও পাচ্ছেন বিসিবির এনওসি

6
Next Post
বাংলাদেশকে কঠিন চ্যালেঞ্জ দিচ্ছে ইংল্যান্ড

মিরপুরে ইতিহাস বাংলাদেশের

Discussion about this post

সর্বশেষ..

৫০০ উইকেট শিকারের অপেক্ষা বাড়ল সাকিবের

ছয় মাস পর ফিরে কেমন করলেন সাকিব?

by cricbdadmin
0
6

দীর্ঘ ছয় মাস পর আবারও কোনো বড় ফ্র্যাঞ্চাইজি লিগে মাঠে নামলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। মেজর লিগ ক্রিকেটে...

ব্রাজিলের দুঃস্বপ্ন, হালান্ডের জোড়া গোলে নরওয়ের মহাকাব্য

ব্রাজিলের দুঃস্বপ্ন, হালান্ডের জোড়া গোলে নরওয়ের মহাকাব্য

by cricbdadmin
0
6

প্রায় পুরো ম্যাচজুড়ে বলের নিয়ন্ত্রণ ছিল ব্রাজিলের দখলে। সুযোগও তৈরি হয়েছিল অসংখ্য। কিন্তু গোলরক্ষক ওরইয়ান নাইল্যান্ডকে টপকাতে না পারার খেসারত...

পিএসএলে বড় মঞ্চে ইমনকে নিয়ে স্বপ্ন

ইমন-হাসানও পাচ্ছেন বিসিবির এনওসি

by cricbdadmin
0
6

বিদেশি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট ও কাউন্টি লিগে খেলার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে অনাপত্তিপত্র (এনওসি) পেতে যাচ্ছেন তিন ক্রিকেটার। ইংল্যান্ডের...

শীর্ষে ফেরার পথে কোহলি, দাপট মুস্তাফিজের

দ্য হান্ড্রেডে খেলতে এক মাস পেলেন মুস্তাফিজ

by cricbdadmin
0
8

ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে এবার পুরো আসরজুড়েই দেখা যাবে বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে। দেশের ক্রিকেট সূচির সঙ্গে সমন্বয় করে তাকে...

পাকিস্তানে সাকিব, এবার মাঠে নামার অপেক্ষায়

আর্জেন্টিনার সমর্থক হলেও এবার ফেভারিট মানছেন না সাকিব

by cricbdadmin
0
9

আর্জেন্টিনার প্রতি নিজের সমর্থনের কথা কখনোই লুকিয়ে রাখেননি সাকিব আল হাসান। একসময় গর্ব করেই বলেছিলেন, ‘দল তো মানুষ একটাই করে’।...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD