Friday, April 17, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

টাইগারদের ভাবনায় এবার ওয়ানডে

February 26, 2020
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
টাইগারদের ভাবনায় এবার ওয়ানডে
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

গত জুলাইয়ে সবশেষবার ওয়ানডে খেলেছিল বাংলাদেশ। দেখতে দেখতে এরইমধ্যে তাই পেরিয়ে গেছে ৭টি মাস। তবে ব্যাপারটি নিয়ে ভাবছে না মাশরাফি বিন মর্তুজার দল। উল্টো আগামী ১ মার্চ থেকে ঘরের মাঠে শুরু হতে যাওয়া জিম্বাবুয়ে সিরিজে শুধু জয়ে চোখ রাখছে তারা।

মঙ্গলবারই ঘরের মাঠে একমাত্র টেস্টে জিম্বাবুয়েকে ইনিংস ও ১০৬ রানে হারিয়েছে বাংলাদেশ। স্বাভাবিকভাবেই একটি সুখী পরিবারে আপাতত পরিণত হয়েছে বাংলাদেশ। ওয়ানডে সিরিজেও দলের চেহারা এমনই দেখতে চান সবাই। এজন্য যে যার জায়গা থেকে আসন্ন সিরিজে নিজেদের সেরাটা দিতে তৈরি।

গত বছরের জুলাইয়ে বাংলাদেশ সবশেষবার ওয়ানডে খেলেছিল শ্রীলঙ্কার বিপক্ষে। দ্বীপ রাষ্ট্র থেকে অবশ্য সে সময় টাইগাররা তিন ম্যাচের সিরিজ হেরেছিল ৩-০ ব্যবধানে। তবে সেসব এখন অতীত। তাই ব্যাপারটি নিয়ে না ভেবে সামনের সিরিজের দিকে চোখ রাখছেন মাশরাফিরা।

ঘরের মাঠে আগামী ১ মার্চ জিম্বাবুয়ের বিপক্ষে সিলেটে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। তার আগে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। গত বিশ্বকাপের পর ফিরেছেন নিয়োমিত অধিনায়ক ম্যাচ। এছাড়া চোটমুক্ত হয়ে ৫০ ওভারের স্কোয়াডে যোগ দিয়েছেন অলরাউন্ডার সাইফউদ্দিন। তবে এবারও টাইগাররা পাচ্ছে না সাকিব আল হাসানকে। এ বাঁহাতি আপাতত রয়েছেন আইসিসির নিষেধাজ্ঞায়।

যেকোন প্রতিপক্ষের জন্য যেকোন ফরম্যাটে ঘরের মাঠে শক্তিশালী বাংলাদেশ। যার সবশেষটা ক্রিকেট বিশ্ব দেখেছে গত পরশু। ঐদিন ঢাকা টেস্টে সফরকারী জিম্বাবুয়েকে ইনিংস ও ১০৬ রানে হারিয়ে দেয় স্বাগতিকরা। মূলত এরপর থেকেই এবার ওয়ানডেতে বড় জয়েই আশা করছেন ভক্তরা। যদিও সফরকারীরা রঙিন পোশাকে দুর্দান্ত দল। নিজেদের দিনে তারা যে কোন প্রতিপক্ষকে মাটিতে নামাতে পটু। তারপরও ব্যাপারটি নিয়ে একবারেই চিন্তা করছে না বাংলাদেশ টিম ম্যানেজেমন্ট। গতকাল এ ব্যাপারে প্রধান নির্বাচক বলেন, ‘টেস্টের মতোই ওয়ানডেতে দাপুটে পারফরম্যান্স করবে বাংলাদেশ। এজন্য এবারের দলটাও হয়েছে দারুণ।’

এখন পর্যন্ত জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ ওয়ানডে খেলেছে ৭২টি। এরমধ্যে ৪৪টিতে জিতেছে টাইগাররা। আর হেরেছে ২৮টি। এদিকে শেষ ৭ বছরে জিম্বাবুয়ের কাছে অবশ্য কোনো ওয়ানডে হারেনি বাংলাদেশ। এ সময়ে ১৩ ম্যাচ খেলেছে বাংলাদেশ। প্রত্যেকটিতেই জয় লাল-সবুজ জার্সিধারীদের। এবারও সে ধারাবাহিকতা ধরে রাখতে চান মাশরাফিরা। গতকাল টেস্ট জয়ের পর অধিনায়ক মুনিমুল হক এ ব্যাপারে আগেই অবশ্য জানিয়েছেন,‘আমার কাছে মনে হয় ওয়ানডে সিরিজ জেতা উচিত। সিরিজ জেতাটাই গুরুত্বপূর্ণ।’

ওয়ানডে স্কোয়াড:

মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিথুন, লিটন দাস, তাইজুল ইসলাম, আফিফ হোসেন ধ্রুব, নাঈম শেখ, আল আমিন হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, শফিউল ইসলাম, মেহেদী হাসান মিরাজ ও মোস্তাফিজুর রহমান।

Previous Post

মুশফিকের পরিবার কান্নাকাটি করছে-বিশ্বাস হয় না পাপনের

Next Post

জিম্বাবুয়ে দলে চমক যু্‌ব বিশ্বকাপে খেলা ওয়েসলি

Related Posts

জুনে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া
বিশেষ প্রতিবেদন

জুনে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া

18
আশা জাগিয়েও ব্যাটিং ব্যর্থতায় হারল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

আশা জাগিয়েও ব্যাটিং ব্যর্থতায় হারল বাংলাদেশ

13
‘ক্যাপ্টেনস কার্ড’, অধিনায়কদের জন্য আজীবন সুবিধা
ক্রিকেট সাফারি

‘ক্যাপ্টেনস কার্ড’, অধিনায়কদের জন্য আজীবন সুবিধা

10
Next Post
জিম্বাবুয়ে দলে চমক যু্‌ব বিশ্বকাপে খেলা ওয়েসলি

জিম্বাবুয়ে দলে চমক যু্‌ব বিশ্বকাপে খেলা ওয়েসলি

Discussion about this post

সর্বশেষ..

জুনে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া

জুনে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া

by cricbdadmin
0
18

বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার দীর্ঘ ১৫ বছরের অপেক্ষার অবসান হচ্ছে এবার। ২০১১ সালের পর প্রথমবারের মতো দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ খেলতে...

আশা জাগিয়েও ব্যাটিং ব্যর্থতায় হারল বাংলাদেশ

আশা জাগিয়েও ব্যাটিং ব্যর্থতায় হারল বাংলাদেশ

by cricbdadmin
0
13

শুরুটা হলো হার দিয়েই-নিউজিল্যান্ডের দেওয়া ২৪৭ রানের জবাবে ২২১ রানে গুটিয়ে গিয়ে ২৬ রানে হেরেছে বাংলাদেশ। ভালো শুরুর পরও শেষটা...

‘ক্যাপ্টেনস কার্ড’, অধিনায়কদের জন্য আজীবন সুবিধা

‘ক্যাপ্টেনস কার্ড’, অধিনায়কদের জন্য আজীবন সুবিধা

by cricbdadmin
0
10

বাংলাদেশ ক্রিকেটে নেতৃত্ব দেওয়া অধিনায়কদের জন্য নতুন সম্মাননা চালু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ‘ক্যাপ্টেনস কার্ড’ নামে বিশেষ এই উদ্যোগে...

বোলারদের দাপটে নিউজিল্যান্ডকে ২৪৭ রানে আটকালো বাংলাদেশ

বোলারদের দাপটে নিউজিল্যান্ডকে ২৪৭ রানে আটকালো বাংলাদেশ

by cricbdadmin
0
7

মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডেতে বল হাতে দারুণ নৈপুণ্য দেখিয়ে নিউজিল্যান্ডকে বড় সংগ্রহ গড়তে দেয়নি বাংলাদেশ।...

শরীফুল-রিশাদের আঘাত সামলে লড়ছে নিউজিল্যান্ড

শরীফুল-রিশাদের আঘাত সামলে লড়ছে নিউজিল্যান্ড

by cricbdadmin
0
10

মিরপুরে ম্যাচ শুরুর আগেই নাটক, আর মাঠে নামার পর লড়াই-এভাবেই শুরু হয়েছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড-এর মধ্যকার প্রথম ওয়ানডে। টসে হেরে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD