Tuesday, November 10, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

টাইগারদের বিপক্ষে অজিদের নেতৃত্বে ওয়েড

August 2, 2021
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
টাইগারদের বিপক্ষে অজিদের নেতৃত্বে ওয়েড
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

সেরা দলটা নিয়ে বাংলাদেশে আসতে পারেনি অস্ট্রেলিয়া। সফর শুরুর আগেই জানা গিয়েছিল আসতে পারবেন না দুই সেরা তারকা ডেভিড ওয়ার্নার ও স্টিভেন স্মিথ। শেষদিকে এসে চোটে পড়ে অ্যারন ফিঞ্চও ছিটকে পড়েছেন। তারপর অধিনায়কের নাম ঘোষণা না করেই বাংলাদেশে পা রাখে অস্ট্রেলিয়ান ক্রিকেট দল। এবার তারা জানাল কে নেতৃত্ব দেবেন অজি দলের।

টাইগারদের বিপক্ষে ৫ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন ম্যাথু ওয়েড। এই উইকেটরক্ষক ব্যাটসম্যানকে অধিনায়ক করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। সোমবার খবরটি নিশ্চিত করে ক্রিকেট অস্ট্রেলিয়া।

নেতৃত্ব পেয়ে আশার কথা শুনিয়েছেন ওয়েড। বলেন, ‘আমার মনে হয়, মিডল অর্ডারে ব্যাট করব আমি। বিশ্বকাপের দিকে তাকিয়ে মিডল অর্ডারেই ব্যাট করব আর সেখানে কয়েকটি ম্যাচ খেলব। এরপর বিশ্বকাপের জন্য যদি টপ অর্ডারে যেতে হয়, সেটি তো পারবই।’

ওয়েস্ট ইন্ডিজ সফরে চোটে আক্রান্ত হন ফিঞ্চ। তার জায়গায় সুযোগ পেয়ে গেলেন ওয়েড। বাংলাদেশ-অস্ট্রেলিয়ার প্রথম টি-টুয়েন্টি ৩ আগস্ট। পরের চার ম্যাচ যথাক্রমে ৪, ৬, ৭ ও ৯ আগস্ট। মিরপুরের শেরেবাংলায় প্রতিটি ম্যাচ শুরু সন্ধ্যা ৬টায়।

বাংলাদেশ সফরে অস্ট্রেলিয়া দল:

ম্যাথু ওয়েড (অধিনায়ক), অ্যাস্টন অ্যাগার, ওয়েস অ্যাগার, জেসন বেহানডর্ফ, অ্যালেক্স ক্যারি, ড্যানিয়েল ক্রিস্টিয়ান, নাথান অ্যালিস , জস হ্যাজেলউড, মোয়াসেস হেনরিকস, মিচেল মার্শ, মিচেল স্টার্ক, বেন ম্যাকডারমট, জশ ফিলিপে, তানভীর সাঙ্গা (রিজার্ভ), মিচেল সুয়েপসন, অ্যাস্টন টার্নার, অ্যান্ড্রু টাই ও অ্যাডাম জাম্পা।

Related Posts

মিমের মহাকাব্যিক ইনিংস, শিরোপার মঞ্চে খুলনা
বিশেষ প্রতিবেদন

মিমের মহাকাব্যিক ইনিংস, শিরোপার মঞ্চে খুলনা

0
বিসিবির নতুন সভাপতি বুলবুল
বিশেষ প্রতিবেদন

পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বুলবুল

0
জাঙ্গুর ফিফটি, উইকহ্যামের সেঞ্চুরি জুটিতে চাপে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

টেস্ট র‍্যাঙ্কিংয়ে অবনতি বাংলাদেশের

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD