Tuesday, November 17, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

ঝড় তোলার অপেক্ষায় তাসকিন

August 21, 2017
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
স্বপ্নের অভিষেকের প্রতীক্ষায় তাসকিন
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামতে মুখিয়ে আছেন তাসকিন আহমেদ। স্পিন উইকেটে রিভার্স সুইংয়ে অতিথিদের চমকে দিতে চান তিনি। মিরপুরের শেরেবাংলায় প্রস্তুতি পর্বে তেমন প্রত্যয় ঝরে পড়ল এই পেসারের কন্ঠে। সোমবার জাতীয় দলের এই তারকা
অস্ট্রেলিয়া দলকে রীতিমতো চ্যালেঞ্জটা জানালেন। বললেন, ‘তাদের পেসাররা অবশ্যই ভালো। তবে আমরাও ফেলে দেয়ার মতো না। আমাদের পেসাররা অনেক বড় ম্যাচ জিতিয়েছে। আমরা এই সিরিজেও ভালো কিছু করতে পারি। সে রকম বিশ্বাস আমাদের আছে।’

তিনিসহ দলের অন্য পেসাররা ঢাকা আর চট্টগ্রামের উইকেটে ঝড় তুলতে তৈরি বলে জানালেন। যদিও নিজেদের সীমাবদ্ধতার কথা তিনি ভাল করেই জানেন, ‘ওদের তুলনায় আমরা পিছিয়ে। তবে আমরা আগের চেয়ে ভালো। অনুশীলন করতে করতে আমরা ভালো হয়েছি। রিভার্স সুইং বলেন বা সুইং, সব কিছু নিয়ে আমরা কাজ করছি। আশা করছি আগে যা করতে পারিনি এখন আমরা তা পারবো।’

কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান সেই আগের ফর্মে নেই। তারপরও তার কাছে প্রত্যাশা আছে তাসকিনের। জানালেন, ‘মুস্তাফিজের কাছে সব সময় আমাদের আশা বেশি থাকে। হয়তো শেষ কয়েকটা ম্যাচ ভালো হয়নি। বিশ্বের সেরা বোলারদেরও দুই একটা ম্যাচ খারাপ হয়। এটা নিয়ে আমাদের চিন্তা নেই, তিনি দৃঢ়ভাবে ফিরবেন।’

অনেক নাটকের পর মুমিনুল হক ফেরায় খুশি তাসকিন। বললেন ‘মুমিনুল ভাইয়ের ফিরে আসাটা আনন্দের ব্যাপার। তাকে দেখে ভালোই লেগেছে। তিনি তো পরিবারেরই অংশ। তবে মোসাদ্দেকের না থাকাটা দুঃখজনক। চোখের অসুস্থতার কারণে খেলতে পারছে না তিনি।’

২৭ আগস্ট মিরপুরে মুশফিকদের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট খেলতে নামবে অজিরা। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টটি হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে, শুরু ৪ সেপ্টেম্বর।

Related Posts

রেকর্ড অষ্টমবার এনসিএল চ্যাম্পিয়ন খুলনা
বিশেষ প্রতিবেদন

রেকর্ড অষ্টমবার এনসিএল চ্যাম্পিয়ন খুলনা

0
হাসানের ফাইফারে দাপট বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

বড় দুশ্চিন্তায় বাংলাদেশ

0
প্রতিমাসেই মিলবে আইসিসির সেরার স্বীকৃতি
বিশেষ প্রতিবেদন

বিশ্বকাপ বাছাইয়ের নিয়ম বদলাল আইসিসি

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD