Monday, November 9, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

জয়ের জন্য ২৫০ রানের লিড যথেষ্ট : তাইজুল

February 5, 2021
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
জয়ের জন্য ২৫০ রানের লিড যথেষ্ট : তাইজুল
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

মেহেদি হাসান মিরাজের দুর্দান্ত বোলিংয়ের সুবাদে প্রথম ইনিংসে ১৭১ রানের বড় লিড পায় বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে সেই লিড টাইগাররা নিতে পেরেছে ২১৮ রানে। শনিবার হাতে থাকা ৭ উইকেট নিয়ে যা আরও বাড়িয়ে নিতেই মাঠে নামবে স্বাগতিকরা। তবে শক্রবার চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিন শেষে স্পিনার তাইজুল ইসলাম বললেন, জয়ের জন্য ২৫০ রানই যথেষ্ট।

দ্বিতীয় ইনিংসে ৪৭ রান জড়ো করতেই অবশ্য তিনটি উইকেট হারিয়েছে টাইগাররা। তবে ক্যারিবীয়দের আড়াইশ রানের পুঁজি ছুঁড়ে দিতে পারলেই জয়ের জন্য তা যথেষ্ট বলে ভাবছে দল। এ ব্যাপারে তাইজুল বলেন, ‘হ্যাঁ, লিড নিয়ে আমি সন্তুষ্ট। এই উইকেটের জন্য তৃতীয় দিনে এটা ভালো লিড। এছাড়া কাল তো ব্যাটিং করব।’

চট্টগ্রামের উইকেটে কত রানের টার্গেট দিলে টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম জয়ের দেখা পাবে বাংলাদেশ? এর জবাবে তাইজুল বলেন, ‘এই উইকেটে ২৫০ রানই যথেষ্ট। তবে একটা বিষয় আছে- আমাদের প্রথম সেশন যেরকম খারাপ বোলিং করেছি ওরকম বোলিং করলে এই রানে জেতা কঠিন হয়ে যাবে। দ্বিতীয় সেশনে যে বোলিং করেছি ওরকম করলে ২৫০ যথেষ্ট। তারপরও আমাদের আশা ওদের ৩০০-৩৫০ এর মত লক্ষ্য ছুঁড়ে দেওয়া। ৩০০-৩৫০ হলে জেতা সম্ভব ইনশাআল্লাহ।’

সময় গড়ানোর সঙ্গে সঙ্গে চট্টগ্রামের উইকেট ব্যাটসম্যানদের জন্য কঠিন হচ্ছে। তাইজুল তাই ব্যাটসম্যানদের মূল চ্যালেঞ্জ ভাবছেন প্রতিপক্ষ দলের স্পিনারদেরই।‘ওরা অবশ্যই ভালো বল করছে। প্রথম ইনিংসে ওদের স্পিনাররা ভালো করেছে, আজকেও ব্রেক থ্রু এনে দিয়েছে। যদি ভালো জায়গায় বল করে তাহলে আমাদেরও কঠিন হবে, চ্যালেঞ্জটা নিতে হবে।’

Related Posts

হৃদয়-মুশফিকের দাপটে ড্র নিয়ে মাঠ ছাড়ল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

হৃদয়-মুশফিকের দাপটে ড্র নিয়ে মাঠ ছাড়ল বাংলাদেশ

0
শততম টেস্টে রূপকথার সামনে দাঁড়িয়ে মুশফিক
বিশেষ প্রতিবেদন

টেস্টে ৭ হাজার রানে প্রথম বাংলাদেশি মুশফিক

0
প্রথমবার জাতীয় দলে মাহফিজুল, চার বছর পর টেস্ট দলে নাঈম
বিশেষ প্রতিবেদন

প্রথমবার জাতীয় দলে মাহফিজুল, চার বছর পর টেস্ট দলে নাঈম

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD