Thursday, April 23, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

জয়ের জন্য ইংল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ

October 27, 2021
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
জয়ের জন্য ইংল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে হারায় টি-টোয়েন্টি বিশ্বকাপে টিকে থাকা নিয়ে শঙ্কা ভর করেছে বাংলাদেশ শিবিরে। এ অবস্থা থেকে বের হতে আজ বিকেলে ইংল্যান্ডের বিপক্ষে জয়ের বিকল্প নেই টাইগারদের। তাইতো জিততেই আজ মাঠে নামবে মাহমুদউল্লাহ রিয়াদের দল।

এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে ১১৬টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। কিন্তু এখনও ইংল্যান্ডের বিপক্ষে এ ফরম্যাটের ম্যাচ খেলা হয়নি বাংলাদেশের। এবার ইংলিশদের বিপক্ষেই লড়তে যাচ্ছে মাহমুদউল্লাহ রিয়াদ বাহিনী। টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরের মূলপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ (বুধবার) ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে রাসেল ডোমিঙ্গোর শিষ্যরা। দুদলের মধ্যকার এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৪টায়। ইংলিশদের বিপক্ষে প্রথম লড়াই জিততে মুখিয়ে আছে টাইগাররা। ম্যাচটি সরাসরি দেখাবে টি-স্পোর্টস ও জিটিভি।

চলতি বছরের সেপ্টেম্বরে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা ছিল। কিন্তু ইংল্যান্ডের খেলোয়াড়রা আইপিএল নিয়ে ব্যস্ত থাকায় সফরটি বাতিল করা হয়।

২০ ওভারের ক্রিকেট না হোক ওয়ানডেতে কিন্তু ইংলিশদের বিপক্ষে দারুণ এক স্মৃতি রয়েছে টাইগারদের। ২০১৫ বিশ্বকাপে অ্যাডিলেডে ইংলিশ দলকে বিদায় করে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছিল বাংলাদেশ। যদিও পরের বিশ্বকাপেই পাল্টা জবাব দিতে ভুল করেনি তারা। ২০১৯ সালে ওয়ানডে বিশ্বকাপে কার্ডিফে দলটির কাছে অসহায় আত্মসমর্পণ করে দল।

তবে আজকের ম্যাচে ইংল্যান্ডকে ভয় পাচ্ছে না বাংলাদেশ দল। এ ব্যাপারে পেস বোলিং কোচ গিবসন বলেন, ‘আমরা যদি তাদের চ্যালেঞ্জ জানাতে চাই এবং শেষ পর্যন্ত খেলাটি জিততে চাই তবে আমাদের সেরা খেলাটা থাকতে হবে। আমরা জানি যে ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপ খুব শক্তিশালী। তাদের বিপক্ষে মূল চাবিকাঠি হলো নিখুঁত বোলিং করে নিজেদেরকে রক্ষা করা। আমরা জানি তারা শক্তপোক্তভাবে লড়াই জমাবে কিন্তু তারা আপনাকে সুযোগও দেবে।’

তিনি আরও বলেন, ‘ইংল্যান্ডের খুব দৃঢ় একটি ব্যাটিং লাইন আছে। আমাদের নিজেদের সেরা ক্রিকেট খেলতে হবে, যদি ওদের চ্যালেঞ্জ জানাতে চাই বা জিততে চাই। আমরা গত রাতে টিম মিটিংয়ে এসব নিয়ে কথা বলেছি। মিটিংয়ে যা নিয়ে কথা হয়েছে এর কিছু নিয়ে আজকের অনুশীলনে কাজ করার সুযোগ পাব। আমরা যাই করব, সেটা নিখুঁত হতে হবে এবং নিজেদের ওপর আস্থা রাখতে হবে।’

Previous Post

ফের টাইগারদের কোচিং প্যানেল নিয়ে মাশরাফির প্রশ্ন

Next Post

সাইফউদ্দিনের বিশ্বকাপ শেষ

Related Posts

চট্টগ্রামেও গ্যালারি ফাঁকা, টিকিটে ছাড়!
বিশেষ প্রতিবেদন

চট্টগ্রামেও গ্যালারি ফাঁকা, টিকিটে ছাড়!

6
শান্তর সেঞ্চুরি, মুস্তাফিজের ঝড়ে সিরিজ বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

শান্তর সেঞ্চুরি, মুস্তাফিজের ঝড়ে সিরিজ বাংলাদেশের

19
কোচদের পারিশ্রমিক নিয়ে ক্ষোভ সালাউদ্দিনের
বিশেষ প্রতিবেদন

এইচপির দায়িত্বে সালাউদ্দিন?

11
Next Post
সাইফউদ্দিনের বিশ্বকাপ শেষ

সাইফউদ্দিনের বিশ্বকাপ শেষ

Discussion about this post

সর্বশেষ..

চট্টগ্রামেও গ্যালারি ফাঁকা, টিকিটে ছাড়!

চট্টগ্রামেও গ্যালারি ফাঁকা, টিকিটে ছাড়!

by cricbdadmin
0
6

বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের খেলা এখন মিরপুর থেকে চট্টগ্রামে। কিন্তু গ্যালারির বেশিরভাগ আসনই ফাঁকা, হাতে গোনা কয়েকজন দর্শক নিয়ে চলছে ম্যাচ। তাই...

শান্তর সেঞ্চুরি, মুস্তাফিজের ঝড়ে সিরিজ বাংলাদেশের

শান্তর সেঞ্চুরি, মুস্তাফিজের ঝড়ে সিরিজ বাংলাদেশের

by cricbdadmin
0
19

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম-এ ম্যাচটা যেন দুই ভাগে বিভক্ত-একটা ছিল অনিশ্চয়তায় ভরা, আর অন্যটা নিখুঁত নিয়ন্ত্রণে...

কোচদের পারিশ্রমিক নিয়ে ক্ষোভ সালাউদ্দিনের

এইচপির দায়িত্বে সালাউদ্দিন?

by cricbdadmin
0
11

বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ তারকা তৈরির অন্যতম কেন্দ্র হিসেবে বিবেচিত হয় হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিট। জাতীয় দলের জন্য দক্ষ ক্রিকেটার গড়ে...

শান্তর সেঞ্চুরিতে বড় পুঁজি বাংলাদেশের

শান্তর সেঞ্চুরিতে বড় পুঁজি বাংলাদেশের

by cricbdadmin
0
9

শুরুটা যেন এক দুঃস্বপ্নের মতোই ছিল বাংলাদেশের। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে  টস হেরে ব্যাটিংয়ে নেমে প্রথম...

চট্টগ্রামে শান্তর সেঞ্চুরি, লিটনের ফিফটিতে স্বস্তি

চট্টগ্রামে শান্তর সেঞ্চুরি, লিটনের ফিফটিতে স্বস্তি

by cricbdadmin
0
7

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে দুঃস্বপ্নের মতো শুরু হয়েছিল বাংলাদেশের ইনিংস। টসে হেরে ব্যাটিংয়ে নেমে প্রথম বলেই উইকেট হারায়...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD