Sunday, May 3, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

জ্বলে ওঠার ইঙ্গিত দিয়েও পারেনি তামিম, হাফিজের ব্যাটে লাহোরের জয়

November 15, 2020
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
জ্বলে ওঠার ইঙ্গিত দিয়েও পারেনি তামিম, হাফিজের ব্যাটে লাহোরের জয়
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter
ক্রিকবিডি২৪.কম রিপোর্ট 
করাচি জাতীয় স্টেডিয়ামে শনিবার পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এলিমিনেটর ম্যাচে পেশোয়ার জালমির বিপক্ষে ব্যাট হাতে শুরুতে জ্বলে ওঠেন তামিম ইকবাল। কিন্তু ইনিংস টেনে নিতে পারেননি তিনি। তবে মোহাম্মদ হাফিজের দারুণ ব্যাটিংয়ে জিতে এ টুর্নামেন্টে টিকে থাকল লাহোর কালান্দার্স।
শনিবার বাংলাদেশ সময় রাতে পেশাওয়ার জালমিকে ৫ উইকেটে হারিয়েছে লাহোর। ১৭১ রানের লক্ষ্য তারা ছুঁয়ে ফেলে এক ওভার বাকি থাকতে। ঐ ম্যাচে তামিম করেন ১০ বলে ২ চার ও এক ছয় করেন ১৮ রান।
পেশোয়ারের বিপক্ষে শনিবার ব্যাট হাতে শুরুতে দারুণ আত্মবিশ্বাসী কিছু শট খেলেন তামিম। মুখোমুখি হওয়া তৃতীয় বলে পেসার রাহাত আলিকে চার মারেন মিড অন ও মিড উইকেটের মাঝ দিয়ে। এক বল পর মিড অনের ওপর দিয়ে বল সীমানা ছাড়া করেন আবার। পরের ওভারে ইংলিশ পেসার সাকিব মাহমুদকে তিনি ছক্কায় ওড়ান স্কয়ার লেগের ওপর দিয়ে। এর এক বল পরই আউট হয়ে যান এ বাঁহাতি। বুক উচ্চতার শর্ট বল পুল করতে গিয়ে তুলে দেন আকাশে। ক্যাচ নেন কিপিং করা ইমাম-উল-হক। এই ওভারেই দুই ওপেনারকে হারায় লাহোর।
একটা পর্যায়ে ৩৩ রানে ৩ উইকেট হারানো লাহোরকে টানেন হাফিজ। শেষ তিন ওভারে তাদের দরকার ছিল ৩৬ রান। মাহমুদের করা ১৮তম ওভারে হাফিজ তোলেন ১৬ রান। পরের ওভারে ওয়াহাব রিয়াজের শেষ দুই বল ছক্কায় উড়িয়ে জয় নিশ্চিত করেন ডেভিড ভিসা। ৯ চার ও ২ ছক্কায় সাজানো ছিল হাফিজের ৭৪ রানের ইনিংস।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারানো পেশাওয়ারকে লড়াই করার মতো সংগ্রহ এনে দেয় শোয়েব মালিক ও হার্ডাস ভিলিওনের ঝড়ো ইনিংস। ২৪ বলে ২টি করে চার ও ছক্কায় ৩৯ রান করেন মালিক। আটে নেমে ১৬ বলে ৩টি করে চার ও ছক্কায় ৩৭ রান করেন ভিলিওন। তবে শেষ পর্যন্ত ম্যাচের নায়ক বনে যান হাফিজ।
সংক্ষিপ্ত স্কোর:
পেশাওয়ার জালমি: ২০ ওভারে ১৭০/৯ (ইমাম ২৪, হায়দার ০, মাসুদ ১৬, দু প্লেসি ৩১, মালিক ৩৯, ইমরান ৮, ব্র্যাথওয়েট ১০, ভিলিওন ৩৭, ওয়াহাব ০, মাহমুদ ২*; আফ্রিদি ৪-০-১৯-২, রউফ ৪-০-৪৮-০, দিলবার ৪-০-৩৩-৩, প্যাটেল ৪-০-২৯-০, ভিসা ৪-০-৪০-২)
লাহোর কালান্দার্স: ১৯ ওভারে ১৭১/৫ (ফখর ৬, তামিম ১৮, সোহেল ৭, হাফিজ ৭৪*, ডাঙ্ক ২০, প্যাটেল ২০, ভিসা ১৬*; মালিক ১-০-৬-০, রাহাত ৪-০-২৪-১, মাহমুদ ৪-০-৪১-৩, ওয়াহাব ৪-০-৩৭-০, ভিলিওন ২-০-২৩-০, ব্র্যাথওয়েট ২-০-২০-০, ইমরান ২-০-১৬-১)
ফল: লাহোর কালান্দার্স ৫ উইকেটে জয়ী
ম্যাচ সেরা: মোহাম্মদ হাফিজ।
Previous Post

ক্রিকেটের গ্যালারিতে এখনই ফিরছে না দর্শক

Next Post

এবার টেস্ট চ্যাম্পিয়নশিপের নিয়মে পরিবর্তন আসছে

Related Posts

এক নজরে দেখে নিন ডিপিএলের ১২ দল
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

এক নজরে দেখে নিন ডিপিএলের ১২ দল

4
সাকিবের ভাবনায় শুধুই এশিয়া কাপ
বিশেষ প্রতিবেদন

দেশে ফেরার অপেক্ষায় সাকিব, তবে চাইলেন নিরাপত্তার নিশ্চয়তা

7
লিটনের জন্য অপেক্ষা করবে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

শুধু বোলিং করলে হবে না-স্পিনারদের ব্যাটিং নিয়েও প্রশ্ন

9
Next Post
এবার টেস্ট চ্যাম্পিয়নশিপের নিয়মে পরিবর্তন আসছে

এবার টেস্ট চ্যাম্পিয়নশিপের নিয়মে পরিবর্তন আসছে

Discussion about this post

সর্বশেষ..

এক নজরে দেখে নিন ডিপিএলের ১২ দল

এক নজরে দেখে নিন ডিপিএলের ১২ দল

by cricbdadmin
0
4

সোমবার থেকে শুরু হচ্ছে ওয়ালটন স্মার্ট ফ্রিজ পাওয়ার্ড বাই বসুন্ধরা সিমেন্ট ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। ২০২৫-২৬ মৌসুমে ঐতিহ্যবাহী পঞ্চাশ...

সাকিবের ভাবনায় শুধুই এশিয়া কাপ

দেশে ফেরার অপেক্ষায় সাকিব, তবে চাইলেন নিরাপত্তার নিশ্চয়তা

by cricbdadmin
0
7

বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানকে দেশে ফেরানো নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে, তবে বাস্তবে এখনো কোনো অগ্রগতি নেই। ২০২৪...

লিটনের জন্য অপেক্ষা করবে বাংলাদেশ

শুধু বোলিং করলে হবে না-স্পিনারদের ব্যাটিং নিয়েও প্রশ্ন

by cricbdadmin
0
9

নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে হারের পর আবারও সতীর্থদের পারফরম্যান্স নিয়ে সরব হলেন লিটন দাস। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে টেলএন্ডার ব্যাটারদের...

পাকিস্তানকে হারালেই ফাইনালে বাংলাদেশ

টানা সিরিজের চাপে বাংলাদেশ, ঢাকায় পাকিস্তানের দল

by cricbdadmin
0
5

নিউজিল্যান্ড সিরিজের ব্যস্ততা শেষ হতেই আবারও আন্তর্জাতিক ক্রিকেটের চাপে পড়েছে বাংলাদেশ দল। বিশ্রামের সুযোগ না পেয়েই টেস্ট সিরিজের প্রস্তুতি শুরু...

টসে লিটনের জয়, চার পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ

লোয়ার অর্ডারেই হতাশ লিটন!

by cricbdadmin
0
3

সিরিজ জয়ের খুব কাছে গিয়েও শেষ পর্যন্ত তা হাতছাড়া করেছে বাংলাদেশ। মিরপুরে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে নিউজিল্যান্ডের কাছে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD