Saturday, March 21, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

জোহানেসবার্গ থেকে কেপ টাউন, দীর্ঘ সফরে বাংলাদেশ দল

February 23, 2026
in ফিক্সচার, বিশেষ প্রতিবেদন, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
জোহানেসবার্গ থেকে কেপ টাউন, দীর্ঘ সফরে বাংলাদেশ দল
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

দক্ষিণ আফ্রিকার মাটিতে আবারও পূর্ণাঙ্গ সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। সবশেষ ২০২২ সালের মার্চ-এপ্রিলে দেশটিতে সফর করেছিল টাইগাররা। সাড়ে চার বছর বিরতির পর আগামী নভেম্বর-ডিসেম্বরে আবারও প্রোটিয়াদের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ। সফর শুরুর প্রায় আট মাস আগেই সূচি প্রকাশ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

এই সফরে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। সূচি অনুযায়ী, ১৫-১৯ নভেম্বর জোহানেসবার্গে প্রথম টেস্ট দিয়ে শুরু হবে লাল বলের লড়াই। দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে ২৩-২৭ নভেম্বর সেঞ্চুরিয়নে। দুই ম্যাচের এই টেস্ট সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত, ফলে পয়েন্ট টেবিলে এগিয়ে যাওয়ার সুযোগ থাকবে দুই দলেরই।

টেস্ট সিরিজ শেষে শুরু হবে একদিনের আন্তর্জাতিক ম্যাচের লড়াই। ১, ৪ ও ৭ ডিসেম্বর ইস্ট লন্ডন, গেবেরহা ও কেপ টাউনে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে। এরপর ১০, ১২ ও ১৩ ডিসেম্বর কিম্বার্লি, বেনোনি ও সেঞ্চুরিয়নে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দিয়ে শেষ হবে বাংলাদেশের আফ্রিকা মিশন। অর্থাৎ প্রায় এক মাসব্যাপী সফরে সব সংস্করণেই নিজেদের প্রমাণের সুযোগ পাবে বাংলাদেশ।

বাংলাদেশের এই সফরের আগে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা। তিনটি করে টেস্ট ও ওয়ানডে ম্যাচে মুখোমুখি হবে দুই দল। ২০১৮ সালের পর প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকা সফর করবে অস্ট্রেলিয়া। সেই সিরিজ শেষেই বাংলাদেশের বিপক্ষে সিরিজ শুরু করবে স্বাগতিকরা, যা তাদের প্রস্তুতিকে আরও শক্তিশালী করে তুলতে পারে।

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপেও দারুণ ছন্দে রয়েছে দক্ষিণ আফ্রিকা। সুপার এইটে বর্তমান চ্যাম্পিয়ন ভারতকে বড় ব্যবধানে হারিয়ে টানা পাঁচ জয়ে উড়ছে তারা।

Previous Post

তৃণমূল থেকে ফেডারেশন নির্বাচন, ক্রীড়াঙ্গনে সংস্কারের বার্তা প্রতিমন্ত্রীর

Next Post

ক্রীড়া সংস্কারে একসুরে আমিনুল-বিসিবি

Related Posts

মাঠের বাইরের ঘটনায় নয়, ক্রিকেটেই মনোযোগ চান তিনি
বিশেষ প্রতিবেদন

প্রধান নির্বাচক হাবিবুল বাশার

9
সতর্ক করলেন তামিম
বিশেষ প্রতিবেদন

মোহামেডানের পাশে থাকতে চান তামিম ইকবাল

5
সাকিব এখন গ্র্যাজুয়েট
বিশেষ প্রতিবেদন

ঈদের শুভেচ্ছা জানালেন সাকিব

4
Next Post
Coaches pay price for BCB whim!

ক্রীড়া সংস্কারে একসুরে আমিনুল-বিসিবি

Discussion about this post

সর্বশেষ..

মাঠের বাইরের ঘটনায় নয়, ক্রিকেটেই মনোযোগ চান তিনি

প্রধান নির্বাচক হাবিবুল বাশার

by cricbdadmin
0
9

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নির্বাচক প্যানেলে বড় পরিবর্তন আসছে। চলতি মাসেই বর্তমান প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর দায়িত্বের মেয়াদ...

সতর্ক করলেন তামিম

মোহামেডানের পাশে থাকতে চান তামিম ইকবাল

by cricbdadmin
0
5

রাজনীতি ও ক্রীড়াঙ্গনের সংযোগস্থলে আয়োজিত এক দোয়া মাহফিলেই উঠে এলো বাংলাদেশের ক্রিকেটের বড় এক নামের ভবিষ্যৎ ভাবনা। অসুস্থ মির্জা আব্বাসের...

সাকিব এখন গ্র্যাজুয়েট

ঈদের শুভেচ্ছা জানালেন সাকিব

by cricbdadmin
0
4

পবিত্র রমজান মাস শেষের পথে, সামনে আসছে মুসলিম উম্মাহর সবচেয়ে বড় উৎসব ঈদুল ফিতর। এই উপলক্ষে দেশবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন...

নাহিদ রানার দাপুটে বোলিংয়ে পাকিস্তান ১১৪

র‍্যাঙ্কিংয়ে ঝড় তুললেন মিরাজ-নাহিদরা

by cricbdadmin
0
4

পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ জয়ের পর বাংলাদেশের ক্রিকেটে যে আত্মবিশ্বাসের ছাপ দেখা গিয়েছিল, তারই প্রতিফলন মিলেছে সর্বশেষ আইসিসি র‍্যাঙ্কিংয়ে।...

বিসিবিতে যে কারণে দুদকের অভিযান

ক্রিকেটের বাইরের খেলায় ব্যস্ত বিসিবি

by cricbdadmin
0
6

পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের তৃপ্তি নিয়ে ঈদের ছুটিতে গেছে বাংলাদেশ জাতীয় দল। তবে মাঠের এই সাফল্যের বিপরীতে প্রশাসনিক অঙ্গনে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD