Saturday, June 13, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

জিম্বাবুয়ে সিরিজ থেকেই টি-টোয়েন্টি বিশ্বকাপে চোখ বাংলাদেশের

March 8, 2020
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
জিম্বাবুয়ে সিরিজ থেকেই টি-টোয়েন্টি বিশ্বকাপে চোখ বাংলাদেশের
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট কম 

টি-টোয়েন্টি বিশ্বকাপে মাঠে গড়াতে বাকি এখনও সাত মাসেরও বেশি সময় বাকি। কিন্তু বসে নেই দলগুলো। এরইমধ্যে তারা প্রস্তুতি শুরু করেছে। তবে এ লড়াইয়ে সবার চেয়ে এগিয়ে যেতে সোমবার থেকে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে চোখ রাখছে টিম টাইগার্স। রোববার এমনটাই জানিয়েছেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

সোমবার সন্ধ্যা ৬টায় সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি দেখা যাবে জিটিভিতে।

টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রস্তুতির জন্য খুব বেশি ম্যাচ খেলার সুযোগও পাচ্ছে না বাংলাদেশ। তাই এখন থেকে প্রস্তুতি শুরু করার কথা জানিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। হাতের কাছে আসা প্রত্যেকটি সুযোগকে কাজে লাগাতে চান তিনি। এ ব্যাপারে গতকাল মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে এ তারকা বলেন, ‘টি টোয়ন্টি বিশ্বকাপও খুব বেশি দিন দূরে নেই। আমার মনে হয় এটা একটা সঠিক সময় যাতে করে আমরা দলটাকে ভালোভাবে প্রস্তুত করতে পারি। প্রতিটি ম্যাচই যদি আমরা স্টেপ বাই স্টেপ খেলতে পারি ও জিততে পারি তাহলে বিশ্বকাপ পর্যন্ত আমাদের একটা আত্মবিশ্বাস গড়ে উঠবে।’

টেস্ট ও টি-টোয়েন্টিতে চলতি সিরিজে সব ম্যাচেই জিম্বাবুয়েকে হারিয়েছে বাংলাদেশ। সে ধারাবাহিকতা এবার দলটি ধরে রাখতে চাইছে টি-টোয়েন্টিতে। এ প্রত্যয় অধিনায়কের, ‘জিম্বাবুয়ে খুবই ভালো দল এবং এই ফরম্যাটে তারা খুব ভালো ক্রিকেট খেলছে। আবার আমরা টেস্ট এবং ওয়ানডে সিরিজে বেশ ভালো ক্রিকেট খেলেছি এবং আত্মবিশ্বাস ও অথোরিটি নিয়ে ক্রিকেট খেলেছি। ওই রকম ক্রিকেট খেলতে পারলে আমি আশা করি আমরা সাফল্য পাবো।’

জিম্বাবুয়ের বিপক্ষে এখন পর্যন্ত ১১বার টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ। এরমধ্যে ৭টিতে জিতেছে বাংলাদেশ। আর ৪টিতে জিতেছে জিম্বাবুয়ে। ক্রিকেটের সংক্ষিপ্ত এ ফরম্যাটে দুই দল শেষবার মুখোমুখি হয়েছিল গত বছরের সেপ্টেমরে। সে সময় দুটি ম্যাচেই জিতেছিল বাংলাদেশ। সব দিক বিবেচনা করে আজ ফেবারিট টিম টাইগার্স। এমন দলের বিপক্ষে খেলার মধ্যে কি কোনো চ্যালেঞ্জ থাকে? গতকাল জানতে চাওয়া হয়েছিল মাহমুদউল্লাহর কাছে। এ ব্যাপারে তিনি বলেন, ‘চ্যালেঞ্জ তো থাকবেই। প্রতিটি খেলাই চ্যালেঞ্জিং। যার সাথেই খেলেন না কেন… আমরা টেস্ট সিরিজ ও ওয়নাডে সিরিজে ভালো ক্রিকেট খেলেছি। তারপরেও আমার মনে হয় টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ে বেশ শক্তিশালী একটি দল। তাদের ব্যাটিং অর্ডার বেশ ভালো। আমাদেরও খুব ভালো ক্রিকেট খেলতে হবে। আমাদের ইতিবাচক মানসিকতা নিয়ে আসতে হবে। আমরা যদি সহজভাবে নিই, আমাদের জন্য খারাপ হবে।’

বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড:
মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, নাঈম শেখ, লিটন দাস, মুশফিকুর রহীম, আফিফ হোসেন, সাইফ উদ্দিন, মেহেদী হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, মোস্তাফিজুর রহমান, শফিউল ইসলাম, আল আমিন হোসেন, হাসান মাহমুদ ও নাসুম আহমেদ।।

Previous Post

Tigers mesmerise in Mashrafee farewell

Next Post

ফের টি-টোয়েন্টি বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার মেয়েরা

Related Posts

বাংলাদেশ দলে লিজেন্ডস অধিনায়ক শেখ মেহেদি
বিশেষ প্রতিবেদন

বাংলাদেশ দলে লিজেন্ডস অধিনায়ক শেখ মেহেদি

0
আমি সবসময় চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখি
বিশেষ প্রতিবেদন

বিশ্বকাপে সাফল্যই বাংলাদেশের আসল লক্ষ্য, বললেন সৌম্য

8
ইতিহাস বদলের মিশনে বাংলাদেশ, সামনে অস্ট্রেলিয়া
বিশেষ প্রতিবেদন

ইতিহাসের পর নতুন মিশন, অজিদের বিপক্ষে ‘পূর্ণতা’ খুঁজছে বাংলাদেশ

10
Next Post
ফের টি-টোয়েন্টি বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার মেয়েরা

ফের টি-টোয়েন্টি বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার মেয়েরা

Discussion about this post

সর্বশেষ..

বাংলাদেশ দলে লিজেন্ডস অধিনায়ক শেখ মেহেদি

বাংলাদেশ দলে লিজেন্ডস অধিনায়ক শেখ মেহেদি

by cricbdadmin
0
0

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের পর এবার হোয়াইটওয়াশের লক্ষ্য নিয়ে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। সেই ম্যাচের আগে স্কোয়াডে যুক্ত করা...

আমি সবসময় চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখি

বিশ্বকাপে সাফল্যই বাংলাদেশের আসল লক্ষ্য, বললেন সৌম্য

by cricbdadmin
0
8

আফগানিস্তানের মতো দলও বিশ্বকাপের সেমিফাইনাল খেলে ফেলেছে। অথচ আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘ পথচলা সত্ত্বেও বাংলাদেশ এখনও বড় কোনো বৈশ্বিক টুর্নামেন্টে নিজেদের...

ইতিহাস বদলের মিশনে বাংলাদেশ, সামনে অস্ট্রেলিয়া

ইতিহাসের পর নতুন মিশন, অজিদের বিপক্ষে ‘পূর্ণতা’ খুঁজছে বাংলাদেশ

by cricbdadmin
0
10

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয় নিশ্চিত হওয়ার পরও আত্মতুষ্টির কোনো লক্ষণ নেই বাংলাদেশ শিবিরে। বরং শেষ ওয়ানডেকে ঘিরে এখন নতুন এক...

নাঈম হাসানকে হেনস্তা: মামলা দায়ের, তিন পুলিশ সদস্য প্রত্যাহার

নাঈম হাসানকে হেনস্তা: মামলা দায়ের, তিন পুলিশ সদস্য প্রত্যাহার

by cricbdadmin
0
8

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পিনার নাঈম হাসানকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে মারধর ও হেনস্তার অভিযোগে চট্টগ্রামে মামলা দায়ের করা হয়েছে।...

অস্ট্রেলিয়া সফরের অপেক্ষায় নাইম হাসান

ক্রিকেটার নাঈমকে হেনস্তার অভিযোগে তোলপাড়, উদ্বেগ বিসিবির-তদন্ত দাবি

by cricbdadmin
0
7

চট্টগ্রামে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে জাতীয় ক্রিকেট দলের স্পিনার নাঈম হাসানকে হয়রানি ও শারীরিক নির্যাতনের অভিযোগ ঘিরে ব্যাপক আলোড়ন সৃষ্টি...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD