প্রস্তুতি ম্যাচে হার অন্যরকম কিছুর ইঙ্গিত দিচ্ছিল। মনে শঙ্কা জাগছিল টাইগার ভক্তদের। কিন্তু আসল লড়াইয়ে ঠিকই বাজিমাত টাইগারদের। ভারত, পাকিস্তান আর দক্ষিণ আফ্রিকার বিপক্ষের সেই দাপটই দেখা গেল। পুরোনো চেনা ছন্দে থাকল মাশরাফি বিন মর্তুজার দল। আর তাতেই রীতিমতো তছনছ হয়ে গেল জিম্বাবুয়ে। ১৪৫ রানের জিতল বাংলাদেশ, একেবারে অনায়াসে।
এই জয়ে দিয়ে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজে ১-০ তে এগিয়ে গেল বাংলাদেশ।
শনিবার মিরপুরে সিরিজের প্রথম ওয়ানডেতে জয়ের ভিত গড়ে দেন মুশফিকুর রহীম। করেন দারুণ এক সেঞ্চুরি। এরপর সাকিব ম্যাজিক। তিনি ওয়ানডে ক্যারিয়ারে প্রথমবারের তুলে নেন ৫ উইকেট। সঙ্গে মাশরাফি নিলেন ২ উইকেট। তাতেই ৩৬.১ ওভারে শেষ জিম্বাবুয়ে।
আহত হয়ে মাঠ ছাড়াই ব্যাট করতে নামতে পারেন নি রিচমন্ড মুতুমবামি।
এর আগে শনিবার জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে দল তুলল ২৭৩ রান। মুশফিক করলেন ১০৭ রান।
ওয়ানডেতে এটি মুশফিকের চতুর্থ সেঞ্চুরি। তাকে দারুণ সঙ্গ দিলেন সাব্বির আহমেদ। তার ব্যাট থেকে আসে ৫৭ রান। পঞ্চম উইকেট জুটিতে তারা করেন ১১৯ রান।
ম্যাচে শুরুতেই হোচট খায় বাংলাদেশ। দলের ২ রানে আউট সৌম্য সরকারের জায়গায় নামা লিটন দাস। শূন্য রানে সাজঘরের পথ ধরেন তিনি। এরপর হাল ধরেন তামিম ইকবাল। অবশ্য মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে জুটি গড়া হয়নি। কার ৯ রানে হাঁটা দেন রিয়াদ।
তামিম ফিরে যান ৪০ রানে। সাকিব আল হাসান ১৬ রানে বিদায় নেওয়াতে চাপটা আরো বেড়ে যায়!
এর আগে মিরপুর ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে টসে জিতে বোলিং নেয় জিম্বাবুয়ে।



