পুরো দেশ এখন ঈদের আমেজে বুঁদ। চলছে ঈদ কেনাকাটা। আবার প্রিয়জনের সঙ্গে এই আনন্দ ভাগাভাগি করতে অনেকেই ছুটছেন নাড়ির টানে। শহর ফাকা হতে চলল। রজমানের রোজার শেষে সেই উৎসবে সামিল হতে চাইছেন ক্রিকেটাররাও। তাইতো দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ জেতা দলের অধিনায়ক ছুটি চাইছেন।
দেশবাসীর ঈদের ছুটি একদিন বাড়াতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অনুরোধ করলেন ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
বুধবার চট্টগ্রামে তৃতীয় ওয়ানডে শেষে এই অনুরোধ করেন তিনি। মাশরাফি বলেন ”বাংলাতেই বলি তাহলে। আমাদের সবাইকে বাড়তি একদিন ছুটি দিন প্লিজ, মাননীয় প্রধানমন্ত্রী!”
এদিকে জানা গেল সিরিজ জয়ের পর আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে রেটিং পয়েন্ট বেড়েছে বাংলাদেশের। রেটিং পয়েন্ট বেড়ে ৯৬ হল।



