Saturday, November 14, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা, নেই লিটন দাস-সাকিব

January 12, 2025
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা, নেই লিটন দাস-সাকিব
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশের সেই দলে চমক থাকল, বাদ পড়েছেন লিটন কুমার দাস। নেই সাকিব আল হাসান ও শরিফুল ইসলামও।

নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক করে আজ রোববার ঘোষণা করা হয় আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশ দল। যেখানে লিটন দাসের নাম নেই। অবশ্য ওয়ানডেতে লিটনের সাম্প্রতিক পারফরম্যান্স দেখলে এটিকে চমক বলাটা ঠিক হবে না। সর্বশেষ ৭ ইনিংসে দুই অঙ্কের রানে যেতেই পারেননি। সর্বশেষ ফিফটি করেন গত ২০২৩ বিশ্বকাপে ভারতের বিপক্ষে পুনেতে। তারপর থেকেই দুঃসময়!

১৫ সদস্যের এই দলে নেই সাকিব। তিনি যে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে থাকছেন না তা আগে থেকেই শোনা যাচ্ছিল। বোলিং অ্যাকশনে ত্রুটি ধরা পড়ে সাকিবের। সেই থেকে বোলিংয়ে নিষিদ্ধ। ভারতের চেন্নাইয়ে দ্বিতীয়বার বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়েও পাশ করতে পারেননি।

১২ জানুয়ারি মধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড জমা দিতে সময় বেধে দেয় ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। এ কারণেই রোববার দুপুরেই এক সংবাদ সম্মেলনে বাংলাদেশের স্কোয়াড ঘোষণা করল বিসিবি।

এই স্কোয়াড থেকে লিটনের পাশাপাশি বাদ পড়লেন শরিফুল ইসলাম।

২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে বাংলাদেশ। ২৫ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড, ২৭ ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে। চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হবে ১৯ ফেব্রুয়ারি। ফাইনাল ৯ মার্চ। পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে চলবে খেলা।

বাংলাদেশের স্কোয়াড–
তানজীদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, তাওহিদ হৃদয়, মেহেদি হাসান মিরাজ, শেখ মাহেদি, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা এবং তাসকিন আহমেদ।

Related Posts

১৫ বছরেই বিশ্ব রেকর্ড বৈভব সূর্যবংশীর
বিশেষ প্রতিবেদন

১৫ বছরেই বিশ্ব রেকর্ড বৈভব সূর্যবংশীর

0
নিরপেক্ষ ভেন্যুতে অভিষেকে ব্যাটিংয়ে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

আত্মবিশ্বাস নিয়ে ইতিহাস গড়ার মিশনে শান্তরা

0
জাঙ্গুর ফিফটি, উইকহ্যামের সেঞ্চুরি জুটিতে চাপে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

ফাইনালের দৌড়ে এখনো টিকে বাংলাদেশ

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD