Tuesday, April 28, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

চেন্নাইয়ে পথ হারাল বাংলাদেশ দল

September 21, 2024
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
চেন্নাইয়ে পথ হারাল বাংলাদেশ দল
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter

কিছুতেই আগেই পাকিস্তান থেকে মাথা উঁচু করে ফিরেছেন নাজমুল হোসেন শান্তরা। কিন্তু এবার এই দলটির চাপে। ভারতের বিপক্ষে প্রথম টেস্টেই হারের শঙ্কায় দল। মনে হচ্ছে টেস্টের চতুর্থ দিনেই জয় তুলে নেবে ভারত।

চিপকের স্টেডিয়ামে আলোকস্বল্পতার কারণে শনিবার তৃতীয় দিনের খেলা শেষ হয় ৯ ওভার আগে। ৫১৫ রানের লক্ষ্যে খেলতে নেমে বাংলাদেশ দিন শেষে তুলেছে ১৫৮ রান। হারিয়েছে ৪ উইকেট। জিততে এখনো চাই ৩৫৭ রান। যা এক কথায় মিশন ইমপসিবল!

চেন্নাই টেস্টের শেষ ইনিংসে বিশাল লক্ষ্যের পেছনে ছুটে অধিনায়ক নাজমুল হাসান শান্তর ফিফটি তুলে যা একটু লড়াই করলেন। এর আগে টেস্টের তৃতীয় দিনে শনিবার শুভমান গিল ও রিশব পান্তের সেঞ্চুরিতে ৪ উইকেটে ২৮৭ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে ভারত। অনেকটা তড়িঘড়ি করে ইনিংস ঘোষণা করে তারা।

এরপর প্রথম ইনিংসের ২২৭ রানের লিড মিলিয়ে বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ৫১৫ রান। দিন শেষ করে তারা ৪ উইকেটে ১৫৮। এ অবস্থায় লড়াইয়ে ফেরা অনেকটাই কঠিন।

এদিন সকালে ৩ উইকেটে ৮১ রান নিয়ে গিল ও পান্ত শুরু করেন। তারপর চলে তাদের দাপট। লাঞ্চের পরপর সেঞ্চুরি তুলে নেন পান্ত। ২১ মাস পর টেস্ট ক্রিকেটে ফিরে শতক। ৩৪ টেস্টে এই কিপার-ব্যাটসম্যানের ষষ্ঠ সেঞ্চুরি এটি। সবশেষ টেস্টে ২০২২ সালের ডিসেম্বরে বাংলাদেশের বিপক্ষে ৯৩ রান তুলেন।

১৩ চার ও ৩ ছক্কায় ১২৮ বলে ১০৯ রান করে তিনি আউট। জুটি শেষ হয় ১৬৭ রানে। তারপরই গিল তুলেন তার পঞ্চম টেস্ট সেঞ্চুরি। একটু পরই ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা ইনিংস ঘোষণা করেন। গিল ১০ চার ও চার ছক্কায় ১১৩ রানে অপরাজিত।

জেবাবে নেমে উদ্বোধনী জুটিতে বাংলাদেশকে ৬২ রান এনে দেন জাকির হাসান ও সাদমান ইসলাম। জাকির আউট ৩৩ রানে। ৩৫ রান করেন সাদমান। শান্ত দারুণ খেলে দিন শেষে অপরাজিত থাকেন ৫১ রানে।

সংক্ষিপ্ত স্কোর-

ভারত ১ম ইনিংস: ৩৭৬/১০
বাংলাদেশ ১ম ইনিংস: ১৪৯/১০
ভারত ২য় ইনিংস: ৬৪ ওভারে ২৮৭/৪ (আগের দিন ৮১/৩) (গিল ১১৯*, পান্ত ১০৯, রাহুল ২২*; তাসকিন ৭-১-২২-১, হাসান ১১-১-৪৩-০, নাহিদ ৬-০-২১-১, সাকিব ১৩-০-৭৯-০, মিরাজ ২৫-৩-১০২-২, মুমিনুল ২-০-১৫-০)।
বাংলাদেশ ২য় ইনিংস: (লক্ষ্য ৫১৫) ৩৭.২ ওভারে ১৫৮/৪ (জাকির ৩৩, সাদমান ৩৫, শান্ত ৫১*, মুমিনুল ১৩, মুশফিক ১৩, সাকিব ৫*; বুমরাহ ৭-২-১৮-১, সিরাজ ৩.২-০-২০-০, আকাশ ৬-০-২০-০, অশ্বিন ১৫-০-৬৩-৩, জাদেজা ৬-০-২৯-০)।
#চেন্নাই টেস্ট ৩য় দিন শেষে

Previous Post

হাসানের ৫ উইকেটের দিনে ব্যর্থ ব্যাটসম্যানরা

Next Post

হতাশ করা এক হার বাংলাদেশের

Related Posts

প্রশংসায় ভাসছেন রিশাদ
বিশেষ প্রতিবেদন

রিশাদকে নতুন উচ্চতায় নিতে চান মুশতাক

6
প্রথমবারের মতো টিভিতে ঢাকা প্রিমিয়ার লিগ
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

৪ মে শুরু ঢাকা প্রিমিয়ার লিগ, ফিরছে রেলিগেশন

5
হৃদয়-শামীমের ব্যাটে অবিশ্বাস্য জয় বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

হৃদয়-শামীমের ব্যাটে অবিশ্বাস্য জয় বাংলাদেশের

6
Next Post
হতাশ করা এক হার বাংলাদেশের

হতাশ করা এক হার বাংলাদেশের

Discussion about this post

সর্বশেষ..

প্রশংসায় ভাসছেন রিশাদ

রিশাদকে নতুন উচ্চতায় নিতে চান মুশতাক

by cricbdadmin
0
6

বাংলাদেশ ক্রিকেটে লেগ স্পিনার নিয়ে আশাবাদের গল্প খুব বেশি শোনা যায়নি। সেই শূন্যতায় গত কয়েক বছরে নতুন আলো হয়ে উঠেছেন...

প্রথমবারের মতো টিভিতে ঢাকা প্রিমিয়ার লিগ

৪ মে শুরু ঢাকা প্রিমিয়ার লিগ, ফিরছে রেলিগেশন

by cricbdadmin
0
5

আগামী ৪ মে থেকে শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের ২০২৫-২৬ মৌসুম। দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে প্রতিযোগিতাপূর্ণ এই আসর...

হৃদয়-শামীমের ব্যাটে অবিশ্বাস্য জয় বাংলাদেশের

হৃদয়-শামীমের ব্যাটে অবিশ্বাস্য জয় বাংলাদেশের

by cricbdadmin
0
6

নিউজিল্যান্ডের বিপক্ষে কঠিন পরিস্থিতি থেকে দারুণ এক জয়ের গল্প লিখেছে বাংলাদেশ। ৩ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে কিউইদের ৬ উইকেটে হারিয়ে...

বড় লক্ষ্য ছুঁড়ে দিয়ে এগিয়ে নিউজিল্যান্ড, ইতিহাসের সামনে বাংলাদেশ

বড় লক্ষ্য ছুঁড়ে দিয়ে এগিয়ে নিউজিল্যান্ড, ইতিহাসের সামনে বাংলাদেশ

by cricbdadmin
0
4

চট্টগ্রামে প্রথম টি-টোয়েন্টিতে শুরুতেই ধাক্কা খেলেও দ্রুতই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় নিউজিল্যান্ড। টিম রবিনসনের আগাম বিদায়ের পর কেতেন ক্লার্ক ও...

ল্যাথাম ছাড়াই মাঠে নিউজিল্যান্ড, বোলিংয়ে বাংলাদেশ

ল্যাথাম ছাড়াই মাঠে নিউজিল্যান্ড, বোলিংয়ে বাংলাদেশ

by cricbdadmin
0
6

নিউজিল্যান্ডের বিপক্ষে টি–টুয়েন্টি সিরিজের শুরুতেই কৌশলগত সিদ্ধান্তে এগিয়ে থাকতে চেয়েছে বাংলাদেশ। চট্টগ্রামে আজ ম্যাচে টসে জিতে আগে বোলিং নেওয়ার সিদ্ধান্ত...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD