Wednesday, October 14, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home ক্রিকেট সাফারি

চেক বুঝে পেলেন ঢাকা লিগের ক্রিকেটাররা

April 16, 2020
in ক্রিকেট সাফারি, নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
চেক বুঝে পেলেন ঢাকা লিগের ক্রিকেটাররা
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) স্থগিত হয়ে পড়ায় উপার্জনের পথ রুদ্ধ হয়েছে অধিকাংশ ক্রিকেটারের। যে কারণে বিসিবির তহবিল থেকে এককালীন ৩০ হাজার টাকা করে অনুদান দেওয়ার কথা জানানো হয়েছিল। সেই সিদ্ধান্ত অনুযায়ী বোর্ডের চুক্তির বাইরে ঢাকা লিগের চলমান প্রতিযোগিতার ৯৬ ক্রিকেটার চেক বুঝে পেয়েছেন। এরফলে ঢাকা লিগের ক্রিকেটাররা খুশি হলেও হতাশ প্রথম বিভাগ খেলা ক্রিকেটাররা।

যে ৯৬ ক্রিকেটার সকেহায়তা দিচ্ছে বিসিবি, তার মধ্যে সবচেয়ে বেশি ক্রিকেটার ব্রাদার্সের। সংখ্যাটা ১৪ জন। পারটেক্সের অনুদান প্রাপ্ত ক্রিকেটারের সংখ্যা ৮ জন, খেলাঘরের ৭ জন, শেখ জামাল ধানমন্ডি ক্লাবের ৬ জন। বৃহস্পতিবার ৫০টির মতো চেক বন্টন করা হয়েছে বলে জানিয়েছেন সিসিডএমের সমন্বয়ক আমিন খান। অবশিষ্ট চেকগুলো সিসিডিএম থেকে পরবর্তীতে প্রত্যেক ক্লাব প্রতিনিধি অথবা ক্রিকেটার উত্তোলন করতে পারবেন বলে জানিয়েছেন তিনি।

আর্থিক অনুদানের জন্য বিসিবিকে ধন্যবাদ দিয়েছেন লেগ স্পিনার জুবায়ের হোসেন। তিনি বলেছেন, ‘খেলা না থাকলে আমাদের মতো খেলোয়াড়দের বেঁচে থাকা খুব কঠিন হয়ে যায়। এই অবস্থায় বিসিবি আমাদের আর্থিক অনুদান দিয়েছে। অন্তত কিছুদিন হলেও আমরা বেঁচে থাকতে পারব। আশা করি সামনেই আমাদের সুদিন ফিরে আসবে।’

এদিকে প্রথম বিভাগ, দ্বিতীয় বিভাগ ও তৃতীয় বিভাগের খেলোয়াড়রা স্বভাবতই হতাশ। খেলা বন্ধ থাকায় তাদের রুটি-রুজির পথ বন্ধ। এই অবস্থায় সামনের দিনগুলোতে কিভাবে বাঁচবেন কিছুই বুঝে উঠতে পারছেন না।

প্রথম বিভাগ খেলা নবীন ইসলাম নামের এক ক্রিকেটার তাই সংবাদমাধ্যমে জানিয়েছেন, ‘প্রথম বিভাগের ক্রিকেটাররা সবসময়ই অবহেলিত। প্রথম বিভাগ ক্রিকেট খেলেই অনেক খেলোয়াড় বিভিন্ন জায়গাতে যায়। অথচ তাদের দিকে কেউ খেয়াল রাখে না। দিন দিন সবখানে সুযোগ-সুবিধা বাড়লেও প্রথম বিভাগে কমে। অথচ এখানে থেকেই ক্রিকেটাররা উঠে আসে। আমাদের আকুতি বোর্ড যেন আমাদের দিকটা একটু দেখে।’

Related Posts

অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ

0
বাংলাদেশ সিরিজে ওয়েস্ট ইন্ডিজ দলে চমক
বিশেষ প্রতিবেদন

বাংলাদেশ সিরিজে ওয়েস্ট ইন্ডিজ দলে চমক

0
অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

বাংলাদেশের সামনে তিনে ওঠার সুযোগ

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD