Wednesday, August 5, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

চারে ব্যাট করতে সমস্যা নেই সাকিবের: তামিম

January 20, 2021
in নিউজ, বিশেষজ্ঞ কলাম, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
চারে ব্যাট করতে সমস্যা নেই সাকিবের: তামিম
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

বুধবার থেকে শুরু হচ্ছে বাংলাদেশ দলের ওয়েস্ট ইন্ডিজ সিরিজ। তার আগেই সোমবার টাইগারদের ব্যাটিং লাইনআপ জানিয়ে দিয়েছেন প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। যেখানে ব্যাটিং পজিশনে তিন থেকে চারে নেমে গেছেন সাকিব আল হাসান। যদিও তিন নম্বরে দারুণ সফল বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার। এজন্যই সমালোচনা হচ্ছে ব্যাপারটি নিয়ে। তবে চারে ব্যাট করতেও সাকিবের কোন সমস্যা নেই বলে জানিয়েছেন অধিনায়ক তামিম ইকবাল।

সোমবার (ভার্চুয়াল কনফারেন্সে আলাপকালে ব্যাটিং লাইন আপ খোলাসা করেছেন ডমিঙ্গো। যেখানে তিনি জানিয়েছিলেন, তিন নম্বরে এই সিরিজে নাজমুল হোসেন শান্তকে খেলানোর পরিকল্পনা করেছেন তারা। এর ফলে সাকিব আল হাসানকে ব্যাট করতে দেখা যাবে চার নম্বরে।এরপর থেকেই শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। অনেকেই ভাবছেন সাকিবকে জোর করে চারে নামিয়ে দেয়া হচ্ছে। তবে ওয়ানডে অধিনায়ক তামিম অবশ্য শুনিয়েছেন ভিন্ন কথা,, এই পজিশনে ব্যাট করতে আপত্তি নেই সাকিবের। সেই সঙ্গে অনুশীলন ক্যাম্প শুরুর আগেই চারে ব্যাটিংয়ের কথা সাকিবকে জানিয়ে দেয়া হয়েছিল বলে জানান তিনি।

তামিম আরও বলেন, ‘আমরা যখন ক্যাম্প শুরু করি তখনই তাকে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছিল। আমি ব্যক্তিগতভাবেও তার সাথে কথা বলেছিলাম। সে সবটা শুনেছে, বুঝেছে; তার কোনো সমস্যা নেই। তাছাড়া এই সিদ্ধান্তটা তাকে একটু স্বস্তিতে থাকার সুযোগও দিচ্ছে। কারণ সে অনেক দিন পরে দলে ফিরল।’

তিন নম্বর পজিশনে ২০১৯ বিশ্বকাপে দারুণ খেলেছিলেন সাকিব। মোট আটটি ম্যাচে তিনি করেছিলেন ৬০৬ রান। গড় ছিল ৮৬.৫৭। সাকিবের গড় ছিল টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ। বিশ্বকাপের পর আর ওয়ানডে খেলা হয়নি সাকিবের। চারে ব্যাটিং করতে সাকিব স্বাচ্ছন্দ্যবোধ না করলে তাকে আবারও তিনে খেলানো হবে বলে জানিয়েছেন তামিম, ‘আমরা সবাই জানি ৩ নম্বরে ও কত ভালো করেছে। তিনে রেকর্ড ওর পক্ষেই কথা বলে, আমরা সবাই এটা জানি। কিন্তু আমি ওর সাথে ব্যক্তিগতভাবে কথা বলেছি যে ওকে চারে ব্যাটিং করতে হবে। তাকে এটাও বলা হয়েছে যদি চারে স্বস্তি না পায় তাহলে আবার তিনে ফিরে যাবে এবং সে আমাদের সাথে সম্পূর্ণ একমত আছে।’

Previous Post

তিন নম্বর হারাচ্ছেন সাকিব, আসছেন শান্ত

Next Post

তামিম তৈরি করতে চান ‘ব্র্যান্ড অব ক্রিকেট’

Related Posts

রেকর্ডের পর রেকর্ড, দ্রুততম ২৫০ উইকেট তাইজুলের
বিশেষ প্রতিবেদন

স্পিন নয়, বাংলাদেশের ভরসা পেসাররা-জানালেন হান্নান

0
বিশ্বকাপে যেখানে প্রথম সৈকত
বিশেষ প্রতিবেদন

শরফুদ্দৌলা সৈকতকে নিয়ে বিভ্রান্তি, আনুষ্ঠানিক ব্যাখ্যা দিল বিসিবি

0
বাংলাদেশ-মালয়েশিয়া লড়াইয়ের মঞ্চ তৈরি
বিশেষ প্রতিবেদন

বাংলাদেশ-মালয়েশিয়া লড়াইয়ের মঞ্চ তৈরি

0
Next Post
তামিম তৈরি করতে চান ‘ব্র্যান্ড অব ক্রিকেট’

তামিম তৈরি করতে চান ‘ব্র্যান্ড অব ক্রিকেট’

Discussion about this post

সর্বশেষ..

রেকর্ডের পর রেকর্ড, দ্রুততম ২৫০ উইকেট তাইজুলের

স্পিন নয়, বাংলাদেশের ভরসা পেসাররা-জানালেন হান্নান

by cricbdadmin
0
0

টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে ডারউইনের উইকেটে মাহমুদুল হাসান জয়য়ের পাঁচ উইকেট শিকারের স্মৃতি নতুন করে আলোচনায় এলেও, আসন্ন বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্টে...

বিশ্বকাপে যেখানে প্রথম সৈকত

শরফুদ্দৌলা সৈকতকে নিয়ে বিভ্রান্তি, আনুষ্ঠানিক ব্যাখ্যা দিল বিসিবি

by cricbdadmin
0
0

বাংলাদেশের প্রথম এবং একমাত্র আইসিসি এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতকে ঘিরে গত ৩ আগস্ট থেকে দেশের ক্রিকেটাঙ্গনে ব্যাপক...

বাংলাদেশ-মালয়েশিয়া লড়াইয়ের মঞ্চ তৈরি

বাংলাদেশ-মালয়েশিয়া লড়াইয়ের মঞ্চ তৈরি

by cricbdadmin
0
0

বাংলাদেশ সফরে আসছে মালয়েশিয়া জাতীয় ক্রিকেট দল। সংক্ষিপ্ত এই সফরে স্বাগতিকদের দুটি ভিন্ন দলের বিপক্ষে মোট পাঁচটি ম্যাচ খেলবে তারা।...

বাংলাদেশের অস্ট্রেলিয়া অধ্যায় আগস্টে, ২৩ বছর পর টেস্ট সিরিজ

বাংলাদেশ সিরিজের আগেই চোটের ধাক্কা

by cricbdadmin
0
0

বাংলাদেশের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে প্রস্তুতিতে ব্যস্ত অস্ট্রেলিয়া। তবে সিরিজ শুরুর আগেই স্বাগতিক শিবিরে দেখা দিয়েছে...

সহজ ম্যাচ কঠিন করে জিতল বাংলাদেশ

আমিরাতে বসছে এশিয়া কাপ, ১৩ সেপ্টেম্বর ফাইনাল

by cricbdadmin
0
0

সংযুক্ত আরব আমিরাতে আগামী ২৮ আগস্ট থেকে শুরু হতে যাচ্ছে নারী এশিয়া কাপের নতুন আসর। প্রায় দুই সপ্তাহব্যাপী এই টুর্নামেন্টের...

cale-cache-b ?>