রোজার ঈদের আনন্দের রেশটা ধরে রাখছেন বাংলাদেশের ক্রিকেটাররা। চট্রগ্রাম টেস্টের প্রথম দিনের মতো দ্বিতীয় দিনটা্ও তাইতো মুশফিকদের। মাহমুদউল্লাহ ও তামিম ইকবালের হাফসেঞ্চুরিতে হাসিমুখে মাঠ ছাড়ল দল। বৃষ্টি বিঘ্নিত দ্বিতীয় দিনের খেলা শেষে বাংলাদেশের রান ৪ উইকেটে ১৭৯ রান।
যদিও টাইগাররা এখনো দক্ষিণ আফ্রিকার ১ম ইনিংসের চেয়ে ৬৯ রানে পিছিয়ে আছে। ১ম ইনিংসে দক্ষিণ আফ্রিকাকে ২৪৮ রানে অলআউট হয়।
এর আগে বুধবার সকালে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বিনা উইকেটে ৭ রান নিয়ে দিনের খেলা শুরু করে বাংলাদেশ। তামিম খেলেন দারুণ এক ইনিংস। তার ব্যাটে ৫৭ রান। মাহমুদুল্লাহ করেন ৬৭। তাতেই পথ খুঁজে পায় দল।
সংক্ষিপ্ত স্কোর-
দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংসে: ৮৩.৪ ওভারে ২৪৮/১০ (এলগার ৪৭, ফন জিল ৩৪, দু প্লেসি ৪৮, আমলা ১৩, বাভুমা ৫৪, ডুমিনি ০, ডি কক ০, ফিল্যান্ডার ২৪,হারমার ৯, স্টেইন ২, মরকেল ৩*; মুস্তাফিজ ৪/৩৭, জুবায়ের ৩/৫৩,মাহমুদউল্লাহ ১/৯, সাকিব ১/৪৫, তাইজুল ১/৫৭)
বাংলাদেশ ১ম ইনিংসে: ৬৭ ওভারে ১৭৯/৪ (তামিম ৫৭, ইমরুল ২৬, মুমিনুল ৬, মাহমুদউল্লাহ ৬৭, মুশফিকুর ১৬*, সাকিব ১*; এলগার ১/৬, ফন জিল ১/১৩, ফিল্যান্ডার ১/২২, হারমার ১/৫৯)



