Thursday, May 28, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

চট্টগ্রামেও অনুশীলন করবেন মুশফিকরা

July 29, 2017
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
শুরু হল মাশরাফি-মুশফিকদের অনুশীলন
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter

অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর নিয়ে যতোই অনিশ্চয়তা ছড়িয়ে পড়ুক, বাংলাদেশ ক্রিকেট দল ঠিকই প্রস্তুতি চালিয়ে যাচ্ছে। এরইমধ্যে শুরু হয়েছে কন্ডিশনিং ক্যাম্প। মিরপুরের হোম অব ক্রিকেটে অনুশীলন শুরু করেছেন মাশরাফি আর মুশফিকরা। নিজেদের তৈরি করে নিতে ভুল করছেন না তারা। শুধু ঢাকায় নয়, টাইগার ক্রিকেটাররা এবার চট্টগ্রামেও অনুশীলন করবেন।

জানা গেল আগামী ৪ আগস্ট থেকে সপ্তাহখানেকের জন্য ক্যাম্প হবে পর্যটন নগরীতে। কারণটাও সংগত।
সেখানে অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি টেস্ট খেলবে বাংলাদেশ। চট্টগ্রামের উইকেটের সঙ্গে মানিয়ে নিতেই এই উদ্যোগ বলে জানালেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স বিভাগের চেয়ারম্যান আকরাম খান।

আকরাম বলেন, ‘চট্টগ্রামে অস্ট্রেলিয়ার বিপক্ষে একটা টেস্ট খেলবে দল। তাই সেখানে আরও বেশি অভ্যস্ত হওয়ার দরকার। ঘরের মাঠের সুযোগ হাতছাড়া করা উচিত নয় আমাদের। চট্টগ্রামের উইকেটের সঙ্গে মানিয়ে নেয়া ও কন্ডিশনের সঙ্গে আগেভাগে অভ্যস্ত হয়ে ওঠাই লক্ষ্য।’

এদিকে অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর আরো অনিশ্চিত হয়ে পড়েছে। বাংলাদেশ সফরই নয়, অ্যাশেজ সিরিজের আকাশেও এখন কালো মেঘ। যদিও অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড আশাবাদী। তার বিশ্বাস, ক্রিকেটারদের সঙ্গে আর্থিক বিষয়াদি নিয়ে দ্বন্দ্বের অবসান হবে আলোচনা ও সমঝোতার ভিত্তিতেই। সেটি না হলে আদালতের মধ্যস্থতায় সেটি সমাধান হবে।

তবে অস্ট্রেলীয় ক্রিকেটারদের সংগঠন এসিএর প্রধান নির্বাহী অ্যালিস্টার নিকোলসন অবশ্য বিষয়টাকে অন্যভাবে দেখছেন। তিনি মনে করেন আদালতের শরণাপন্ন হলে সমস্যাটা আরো দীর্ঘায়িতই হবে।

Previous Post

রাতেই সিপিএল মিশনে যাচ্ছেন সাকিব

Next Post

শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল ভারত

Related Posts

এক নজরে দেখে নিন ডিপিএলের ১২ দল
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

ডিপিএলে জমে উঠেছে পয়েন্ট টেবিলের লড়াই

6
বৃষ্টি আইনের ছোবলে ভেস্তে গেল রূপগঞ্জের লড়াই
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

ঈদের বিরতির পর জমে উঠবে ডিপিএলের লড়াই

8
সাত বছর পর ফিরেই বিশ্ব রেকর্ড গড়লেন নাবিল
বিশেষ প্রতিবেদন

সাত বছর পর ফিরেই বিশ্ব রেকর্ড গড়লেন নাবিল

8
Next Post
জোহানেসবার্গে জিতবে কে?

শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল ভারত

Discussion about this post

সর্বশেষ..

এক নজরে দেখে নিন ডিপিএলের ১২ দল

ডিপিএলে জমে উঠেছে পয়েন্ট টেবিলের লড়াই

by cricbdadmin
0
6

ঈদ উল আযহার ছুটিতে আপাতত বিরতিতে গেছে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। তবে মাঠের খেলা থেমে থাকলেও আলোচনায় রয়েছে পয়েন্ট টেবিলের...

বৃষ্টি আইনের ছোবলে ভেস্তে গেল রূপগঞ্জের লড়াই

ঈদের বিরতির পর জমে উঠবে ডিপিএলের লড়াই

by cricbdadmin
0
8

দেশের ঘরোয়া ক্রিকেটে এখন ঈদের আমেজ। টানা ব্যস্ত সূচির পর ২৩ মে শেষ ম্যাচ খেলেই ছুটিতে গেছেন ক্রিকেটাররা। তবে সেই...

সাত বছর পর ফিরেই বিশ্ব রেকর্ড গড়লেন নাবিল

সাত বছর পর ফিরেই বিশ্ব রেকর্ড গড়লেন নাবিল

by cricbdadmin
0
8

সাত বছর পর জাতীয় দলে ফিরে আন্তর্জাতিক ক্রিকেটে অবিশ্বাস্য এক কীর্তি গড়লেন বতসোয়ানার পেসার নাবিল মাস্টার। টি-টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকার উপ-আঞ্চলিক...

বর্জন সংকটে প্রথম বিভাগ লিগ, শুরু ১৪ ডিসেম্বর শুরু

ভোটের আগেই পরিচালক নান্নু, বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৮ পরিচালক

by cricbdadmin
0
5

আসন্ন বিসিবি নির্বাচন ঘিরে শেষ মুহূর্তে নাটকীয় পরিবর্তন এসেছে প্রার্থী তালিকায়। কয়েকজন প্রার্থী সরে দাঁড়ানোয় ভোট ছাড়াই পরিচালক পদ নিশ্চিত...

সিলেটে বাঘের গর্জন, পাকিস্তান হোয়াইটওয়াশ!

বাংলাদেশ সিরিজের পর ভাঙনের মুখে পাকিস্তান টেস্ট দল

by cricbdadmin
0
2

বাংলাদেশের কাছে টেস্ট সিরিজে ধবলধোলাই হওয়ার পর পাকিস্তান ক্রিকেটে অস্থিরতা আরও বেড়েছে। সিলেটে দ্বিতীয় টেস্টে ৭৮ রানের পরাজয়ের পর দলজুড়ে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD