জিম্বাবুয়ের বিপক্ষে ৫০ ওভারে ওয়েস্ট ইন্ডিজের রান দুই উইকেট হারিয়ে ৩৭২ রান। ক্রিস গেইল এবং মারলন স্যামুয়েলস গড়েন ৩৭২ রানের রেকর্ড পার্টনারশিপ।
ক্রিস গেইল করেন তার ওয়ানডে ক্যারিয়ারে সর্বোচ্চ রান। বিশ্বকাপে নতুন ইতিহাস গড়ে গেইল ১৪৭ বলে ১০টি চার আর ১৬টি ছয় হাঁকিয়ে করেন ২১৫। এদিনে ৯ হাজার রান ক্লাবেও প্রবেশ করেন এই হার্ডহিটার ব্যাটসম্যান।
স্যামুয়েলস ওয়ানডে ক্যারিয়ারে অষ্টম সেঞ্চুরি হাঁকিয়ে ১৫৬ বলে করেন ১৩৩ রান।



