Monday, November 16, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

ক্রিকেট ফেরাতে প্রস্তুতি শুরু করেছে বিসিবি

July 2, 2020
in নিউজ, বিশেষজ্ঞ কলাম, ব্রেকিং নিউজ, ব্লগ, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
করোনা অ্যাপের আওতায় ক্রিকেটাররা
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

করোনাভাইরাস সংক্রমণ এখনো কমেনি। কবে এই প্রাণঘাতি ভাইরাসের দাপট কমবে বলার সুযোগ নেই। এ কারণেই সীমিত পরিসরে অনেক কিছুই খুলে দিয়েছে সরকার। তবে বন্ধ আছে মাঠের খেলা। কবে বল গড়াবে উত্তর জানা নেই। কিন্তু মুশফিকুর রহিম ও তামিম ইকবালদের ফেরাতে প্রস্তুতি শুরু করেছে বিসিবি।

করোনার কারণে খেলা বন্ধ মার্চের মাঝামাঝি থেকেই। সহসা যে ফেরা যাবে তেমন ইঙ্গিতও নেই। তারপরও মুশফিকদের ফেরাতে প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এ কারণেই বিসিবির কোভিড-১৯ গাইডলাইন মেনে প্রস্তুত করা হচ্ছে আটটি স্টেডিয়াম।

বৃহস্পতিবার এক বিবৃতিতে বিসিবি জানিয়েছে- করোনাভাইরাসের জন্য সৃষ্ট অচলাবস্থা কাটিয়ে মাঠে ক্রিকেট ফেরানোর জন্য কাজ করেছে তারা। তার অংশ হিসেবে তৈরি রাখা হচ্ছে দেশের আটটি মূল আন্তর্জাতিক ও প্রথম শ্রেণির ক্রিকেটের ভেন্যু।

এই আটটি মাঠ হলো-রাজধানীর মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, নারায়ণগঞ্জের খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, সিলেটের সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম, কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম ও রাজশাহীর শহীদ কামরুজ্জামান।

যেখানে কাজ শুরু করে দিয়েছে বিসিবি। বোর্ড কর্তারা জানালেন-প্রতিটি ভেন্যুতে একশজনের বেশি গ্রাউন্ডসম্যান ও কর্মী পিচ, আউটফিল্ড ও ফ্যাসিলিটিজ রক্ষণাবেক্ষণে ব্যস্ত আছেন। মাঠ ক্রিকেটের উপযোগী রাখতেও চলছে কার্যক্রম। বিদ্যুৎ ও পানি উপকেন্দ্রের কর্মীরাও আছেন ব্যস্ত।

তবে করোনার কারণে সতর্ক থাকতে হচ্ছে তাদের। বিসিবির গাইডলাইন অনুযায়ী স্বাস্থ্যবিধি ও নিরাপত্তা ভেন্যুগুলো অনুসরণ করছে। স্যানিটাইজেশন প্রটোকল মেনে চলার নির্দেশনাও দেওয়া হয়েছে। একইসঙ্গে যথেষ্ট পরিচ্ছন্নতা কর্মী নিয়োগ দেওয়া হয়েছে।

বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী জানালেন, ‘মাঠের ক্রিকেট চালুর প্রক্রিয়া শুরু হওয়া উচিত অনুশীলন দিয়ে। এ কারণেই মাঠ ও অনুশীলন ফ্যাসিলিটিজ প্রস্তুত ও সচল রাখতে হবে আমাদের।’

Related Posts

রবিনকে প্রথমে খেলতে দেওয়ার কারণ জানালেন তানজিদ
বিশেষ প্রতিবেদন

রবিনকে প্রথমে খেলতে দেওয়ার কারণ জানালেন তানজিদ

0
হৃদয়-লিটনের রেকর্ড জুটিতে স্বস্তির দিন বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

হৃদয়-লিটনের রেকর্ড জুটিতে স্বস্তির দিন বাংলাদেশের

0
দক্ষিণ আফ্রিকার মাটিতে ইতিহাস গড়লেন হৃদয়-লিটন
বিশেষ প্রতিবেদন

দক্ষিণ আফ্রিকার মাটিতে ইতিহাস গড়লেন হৃদয়-লিটন

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD