Sunday, August 9, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

ক্রিকেটের সব ম্যাচ সরাসরি র‌্যাবিটহোলে

March 6, 2021
in ক্রিকেট সাফারি, নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
ক্রিকেটের সব ম্যাচ সরাসরি র‌্যাবিটহোলে
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

এরইমধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে স্পোর্টস ওটিটি প্ল্যাটফর্ম র‌্যাবিটহোল। বাংলাদেশের ক্রিকেট ম্যাচ মানেই এই চ্যানেলে সরাসরি সম্প্রচার। এবার বিশ্বের অন্যান্য দেশের ক্রিকেটও সম্প্রচার শুরু করেছে তারা। Rabbitholebd.com নিউজিল্যান্ড অস্ট্রেলিয়ার মধ্যকার টি-টুয়েন্টি সিরিজ এবং আফগানিস্তান ও জিম্বাবুয়ের মধ্যকার টেস্ট ম্যাচ এর মাঝেই লাইভ সম্প্রচার করছে। শুক্রবার থেকে শুরু হওয়া ওয়েস্ট ইন্ডিজ শ্রীলঙ্কা সিরিজও লাইভ সম্প্রচার করছে র‌্যাবিটহোল।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসির অফিশিয়াল ব্রডকাস্ট পার্টনারও হয়েছে ‌বাংলাদেশের প্রতিষ্ঠানটি। ২০১৭ সালে বাংলাদেশের জাতীয় দলের ম্যাচ লাইভ সম্প্রচারের মধ্যে দিয়ে এই প্ল্যাটফর্মটির যাত্রা শুরু। র‍্যাবিটহোল অ্যাপ থেকে যে যাত্রা শুরু হয়েছিল, সেখান থেকে র‍্যাবিটহোলবিডি স্পোর্টস ইউটিউব চ্যানেল এবং ২০১৮ সালে শুরু হওয়া র‍্যাবিটহোলবিডি ওয়েবসাইটের মাধ্যমে এরপর থেকে শুধু টাইগারদের সকল ম্যাচই নয়, ক্রিকেটের জনপ্রিয় আসর বিপিএল, আইপিএল, ডিপিএল-এর ম্যাচসহ প্রায় ৩০টিরও বেশি দ্বিপাক্ষিক ও বহুদলীয় ক্রিকেট সিরিজ কোন সাবস্ক্রিপশন ফি ছাড়াই সরাসরি সম্প্রচার করছে।

২০১৯ সালে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ কোনও সাবস্ক্রিপশন ফি ছাড়াই সরাসরি সম্প্রচার করার পাশাপাশি এখন পর্যন্ত ৪টি বিশ্বকাপ ও ২টি এশিয়া কাপ সহ ৬টি আইসিসি ইভেন্ট সরাসরি সম্প্রচার করে জনপ্রিয়তা পায় এই ডিজিটাল প্ল্যাটফর্মটি।

২০ মার্চ প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ দল। সফরের ওয়ানডে ও টি-টুয়েন্টি ম্যাচগুলো বাংলাদেশে ডিজিটাল মাধ্যমে সরাসরি সম্প্রচারিত হবে youtube.com/rabbitholebd sports চ্যানেল ও www.rabbitholebd.com ওয়েবসাইটে।

এছাড়াও র‍্যাবিটহোলবিডি স্পোর্টস চ্যানেলে এখন নিউজিল্যান্ড বনাম অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজ, আফগানিস্তান বনাম জিম্বাবুয়ে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজের খেলাগুলো সরাসরি সম্প্রচারিত হচ্ছে।

Previous Post

ক্রিকেট একাডেমির পরিকল্পনায় মিরপুরে রাজস্থান রয়্যালস

Next Post

কোয়ারেন্টিন শেষে মাঠে ফিরলেন তামিম-মুশফিকরা

Related Posts

রাজনীতির প্রভাবমুক্ত ক্রীড়াঙ্গন গড়তে মাঠে নামলেন আমিনুল
বিশেষ প্রতিবেদন

কমলাপুর স্টেডিয়ামে অব্যবস্থাপনা দেখে ক্ষুব্ধ ক্রীড়া প্রতিমন্ত্রী

0
বাংলাদেশ সফর পিছিয়ে দিল ভারত, আসবে ২০২৬ সালের সেপ্টেম্বরে
বিশেষ প্রতিবেদন

সেপ্টেম্বরে বাংলাদেশ সফরে আসবে তো ভারত?

0
মুশফিকের ইতিহাস গড়া দিনে বাংলাদেশের দাপট
বিশেষ প্রতিবেদন

পাকিস্তান থেকে অস্ট্রেলিয়া, বাংলাদেশের সামনে এখন আসল পরীক্ষা

0
Next Post
কোয়ারেন্টিন শেষে মাঠে ফিরলেন তামিম-মুশফিকরা

কোয়ারেন্টিন শেষে মাঠে ফিরলেন তামিম-মুশফিকরা

Discussion about this post

সর্বশেষ..

রাজনীতির প্রভাবমুক্ত ক্রীড়াঙ্গন গড়তে মাঠে নামলেন আমিনুল

কমলাপুর স্টেডিয়ামে অব্যবস্থাপনা দেখে ক্ষুব্ধ ক্রীড়া প্রতিমন্ত্রী

by cricbdadmin
0
0

কমলাপুর শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে অটোরিকশার দোকান ও গ্যারেজসহ ক্রীড়াবহির্ভূত সব ধরনের ব্যবসায়িক কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছেন যুব ও...

বাংলাদেশ সফর পিছিয়ে দিল ভারত, আসবে ২০২৬ সালের সেপ্টেম্বরে

সেপ্টেম্বরে বাংলাদেশ সফরে আসবে তো ভারত?

by cricbdadmin
0
0

বাংলাদেশ-ভারতের রাজনৈতিক সম্পর্কের সাম্প্রতিক উত্তেজনার প্রভাব এবার পড়তে পারে ক্রিকেট মাঠেও। আগামী সেপ্টেম্বরে সাদা বলের সিরিজ খেলতে ভারতীয় ক্রিকেট দলের...

মুশফিকের ইতিহাস গড়া দিনে বাংলাদেশের দাপট

পাকিস্তান থেকে অস্ট্রেলিয়া, বাংলাদেশের সামনে এখন আসল পরীক্ষা

by cricbdadmin
0
0

পাকিস্তানকে তাদের মাটিতে ২-০ ব্যবধানে হারানোর পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের হিসাবটা বাংলাদেশের জন্য হঠাৎ করেই বদলে গেছে। যে দলকে কয়েক...

সাকিবের ঘূর্ণিতে আশা, ব্যাটিং ব্যর্থতায় শেষ জাফনার স্বপ্ন

সাকিবের ঘূর্ণিতে আশা, ব্যাটিং ব্যর্থতায় শেষ জাফনার স্বপ্ন

by cricbdadmin
0
0

শুরুটা হয়েছিল ধাক্কা দিয়ে, মাঝপথে এসেছিল সাকিব আল হাসানের প্রতিরোধ। কিন্তু শেষ পর্যন্ত কোনো কিছুই জাফনা কিংসকে বাঁচাতে পারেনি। ব্যাটারদের...

মালয়েশিয়াকে উড়িয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ

মালয়েশিয়াকে উড়িয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ

by cricbdadmin
0
0

মালয়েশিয়া জাতীয় দলকে বড় ব্যবধানে হারিয়ে সিরিজে শুভসূচনা করেছে বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দল। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মালয়েশিয়াকে মাত্র ৬৯...

cale-cache-b ?>