Saturday, August 22, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home হেডলাইন সংবাদ

কোহলির সেঞ্চুরিতে জয়ে ফিরল ভারত

July 6, 2013
in হেডলাইন সংবাদ
0 0
A A
কোহলির সেঞ্চুরিতে জয়ে ফিরল ভারত
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪ডটকম
মহেন্দ্র সিং ধোনি বিহীন ভারতকে ঠিক চেনা যাচ্ছিল না! ত্রিদেশীয় ক্রিকেটের প্রথম দুই ম্যাচে অধিনায়কের অভাবটা ঠিকই চোখ পড়ছিল। কিন্তু শুক্রবার ঘুরে দাড়াল ভারত। অধিনায়ক বিরাট কোহলি খেললেন ঠিক অধিনায়কেরই মতো। আর তাতেই পোর্ট অব স্পেনে বৃষ্টি বিঘিœত ম্যাচে ডাকওয়াথ ও লুইস ম্যাথডে ভারত জিতল ১০২ রানে।
এই জয় ত্রিদেশীয় ক্রিকেটের ফাইনালে খেলার সম্ভাবনা কিছুটা হলেও ঠিকিয়ে রাখল ভারতের। বোনাস পয়েন্ট নিয়ে তাদের অর্জন এখন ৫ পয়েন্ট। সমান পয়েন্ট শ্রীলঙ্কারও। প্রথম দুই ম্যাচ হেরে বিপাকে পড়ে গিয়েছিল বিশ্ব চ্যাম্পিয়নরা।
ম্যাচে টস জিতে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ প্রথমে ব্যাট করতে পাঠায় ভারতকে। আগের ম্যাচের ব্যর্থতা এবার ধুয়ে মুছে দেন তারা। দুই ওপেনার রোহিত শর্ম ও শিখর ধাওয়ান যোগ করেন ১২৩ রান। ৪৬ রানে ফিরে যান রোহিত। ধাওয়ানের ব্যাট থেকে আসে ৬৯।
বিরাট কোহলি খেলেছেন তার স্বভাব সুলভ ধাঁচে। ৮৩ বল খেলে তার ব্যাট থেকে আসে ১০২ রান। তুলে নেন ওয়ানডে ক্যারিয়ারের ১৪তম শতরান। সব মিলিয়ে নির্ধারিত ৫০ ওভারে ভারত তুলে ৩১১রান।
ওয়েস্ট ইন্ডিজ সেই রান টপকে যাওয়া দুরে থাক লড়াইও করতে পারেনি। মাঝে অবশ্য বৃষ্টি কেড়ে নেয় কিছুটা সময়। ডাকওয়াথ ও লুইস ম্যাথডে ৩৯ ওভারে তাদের লক্ষ্য দাড়ায় ২৭৪ রান। কিন্তু ৩৪ ওভারে ১৭১ রানেই অলআউট ক্যারিবীয়রা। বিনয় কুমার ও উমেশ যাদপ দুজনই নেন ৩টি করে উইকেট। দুটি করে উইকেট পেয়েছেন ইশান্ত শর্মা এবং রবিন্দু জাদেজা।

টুর্নামেন্টে ৯ জুলাই শ্রীলঙ্কার মুখোমুখি হবে ভারত। এই ম্যাচের জয়ী দল পেয়ে যেতে পারে ফাইনালের টিকিট।

সংক্ষিপ্ত স্কোর-
ভারত: ৩১১/৭, ৫০ ওভার (রোহিত ৫৬, ধাওয়ান ৬৯, কোহলি ১০২, বিজয় ২৭; টিনো বেস্ট ২/৫১)
ওয়েস্ট ইন্ডিজ: ১৭১/১০, ৩৪ ওভার (চার্লস ৪৫, গেইল ১০, ব্র্যাভো ১৪, রোচ ৩৪, নারায়েন ২১; বিনয় ৩/২৯, যাদব ৩/৩২)
ফল: ডাকওয়াথ ও লুইস ম্যাথডে ভারত ১০২ রানে জয়ী
ম্যাচ সেরা: বিরাট কোহলি

Related Posts

চোট থেকে ফিরেই বাজিমাত শরিফুলের
বিশেষ প্রতিবেদন

চোট থেকে ফিরেই বাজিমাত শরিফুলের

0
৬৪ রানে ধস, এরপর শরীফুলের তাণ্ডব-প্রথম দিনেই ১৮ উইকেট
বিশেষ প্রতিবেদন

৬৪ রানে ধস, এরপর শরীফুলের তাণ্ডব-প্রথম দিনেই ১৮ উইকেট

0
স্টার্কের তোপে ৬৪ রানে অলআউট বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

স্টার্কের তোপে ৬৪ রানে অলআউট বাংলাদেশ

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD