Monday, November 9, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home ক্রিকেট সাফারি

কোহলির দলটিই ভারতের সর্বকালের সেরা!

August 30, 2020
in ক্রিকেট সাফারি, নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
কোহলির দলটিই ভারতের সর্বকালের সেরা!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

মোহাম্মদ শামি, ইশান্ত শর্মা, উমেশ যাদব, জাসপ্রিত বুমরাহদের নিয়ে বর্তমান সময়ে বিশ্বের অন্যতম সেরা বোলিং লাইনআপ ভারতের। যা দলটিকে এনে দিয়েছে দারুণ ভারসাম্য। আর এ কারণেই কোহলির দলকে ভারতের সর্বকালের সেরা বলতে কোনও দ্বিধা নেই ব্যাটিং কিংবদন্তি সুনীল গাভাস্কারের।

ভারতীয় দলের বর্তমান সবচেয়ে বড় অর্জন ২০১৮-১৯ মৌসুমে অস্ট্রেলিয়া থেকে প্রথমবারের মতো টেস্ট সিরিজ জয়। এছাড়া কোহলির অধীনে আইসিসির টেস্ট র‌্যাঙ্কিংয়ে শীর্ষে ছিল ভারত।

চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে এখনও পর্যন্ত পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে টিম ইন্ডিয়া। এসব সাফল্যের কারণেই এই ভারতীয় দলকে সেরা মানছেন গাভাস্কার। সম্প্রতি ইন্ডিয়া টুডে’র ই-কনক্লেভ ইনস্পিরেশন সিরিজে বলেছেন গাভাস্কার, ‘আমি বিশ্বাস করি, দলীয় ভারসাম্যের দিক দিয়েই হোক, সামর্থ্যের দিক দিয়ে হোক, স্কিল বা মেজাজ-এটাই ভারতের এ যাবতকালের সেরা দল। এর চেয়ে ভালো দল তো আমি আর দেখি না।’

তিনি আরও বলেন, ‘এই দলের যে বোলিং আক্রমণ তা যেকোনও উইকেটে ম্যাচ জেতাতে পারে। এদের কন্ডিশনের সাহায্যের দরকার নেই। ব্যাটিংয়ের দিক দিয়ে বলতে গেলে ১৯৮০’র দশকে দলগুলোর সঙ্গে মিল আছে। কিন্তু ওই দলগুলো বিরাটের দলের বোলারদের মতো বোলার পায়নি’।

ভারতের ব্যাটিংও দারুণ যা এই মুহূর্তে আইসিসির টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা অস্ট্রেলিয়ার চেয়ে যেকোনো কন্ডিশনে বেশি রান করার সামর্থ্য রাখে। এ নিয়ে গাভাস্কার বলেন, ‘আপনাকে রানও করতে হবে। এটা আমরা ২০১৮ সালে ইংল্যান্ডে দেখেছি। দক্ষিণ আফ্রিকায় দেখেছি ২০১৭ সালে। আমরা হয়তো প্রতিবারই ২০টি উইকেট নিতে পেরেছি, কিন্তু যথেষ্ট রান করতে পারিনি। কিন্তু এখন মনে করি আমাদের সেই ব্যাটিংটাও আছে যা অস্ট্রেলিয়ার চেয়ে বেশি রান এনে দিতে পারে।’

Related Posts

প্রথমবার জাতীয় দলে মাহফিজুল, চার বছর পর টেস্ট দলে নাঈম
বিশেষ প্রতিবেদন

প্রথমবার জাতীয় দলে মাহফিজুল, চার বছর পর টেস্ট দলে নাঈম

0
ঘরের মাঠে প্রথম ফাইফার, হাসানের কাছে কেন এত বিশেষ?
বিশেষ প্রতিবেদন

ইতিহাস নাকি হতাশা- শেষ দিনে কঠিন সমীকরণে বাংলাদেশ

0
তাইবুরের ডাবল সেঞ্চুরি, বল হাতে রনির দাপট
বিশেষ প্রতিবেদন

তাইবুরের ডাবল সেঞ্চুরি, বল হাতে রনির দাপট

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD