Thursday, May 28, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

কেমন হলো টেস্ট দল?

February 17, 2020
in নিউজ, বাংলাদেশের যতো টেস্ট, বিশেষ প্রতিবেদন, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
কেমন হলো টেস্ট দল?
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

অনেকদিন ধরেই টেস্টে অফ ফর্মে রয়েছে মাহমুদউল্লাহ রিয়াদ। তাই তার বাদ পড়াটা সময়ের ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। যদিও রোববার প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানিয়েছেন, চাপ কমাতেই রিয়াদকে দেয়া হয়েছে বিশ্রামে। এদিকে পাকিস্তান সফরে টেস্ট দল থেকে বাদ পড়া মোস্তাফিজুর রহমানের আবারও দলে ফিরেছেন। তার ব্যাপারে নান্নুর ব্যাখ্যা, ‘মোস্তাফিজ আবারও আগের মতো বোলিং করছে।’

ঘরের মাঠে আগামী ২২ ফেব্রুয়ারি একমাত্র টেস্ট খেলবে বাংলাদেশ। তাই রোববার পাক সফরের টেস্ট দল থেকে চারজনকে বাদ দিয়ে ১৬ সদস্যের দল নিয়েছে বিসিবি। দুই পেসার আল আমিন ও রুবেল হোসেনকেও বাদ দেওয়া হয়েছে। বিয়ের কারণে ছুটি নিয়েছেন সৌম্য সরকার। ফিরেছেন মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও মুশফিকুর রহিম। নতুন মুখ হিসেবে টেস্ট দলে সুযোগ পেয়েছেন ইয়াসির আলী ও তরুণ পেসার হাসান মাহমুদ।

মাহমুদউল্লাহর বাদ পড়াকে বিশ্রাম বলছেন প্রধান নির্বাচক, ‘আমরা বাদ দিচ্ছি না। লাল বলের ক্রিকেটে তাঁর ফর্ম পড়তির দিকে বলেই তাঁকে টেস্ট দল থেকে বাদ দেওয়া হয়েছে। সে বিশ্রাম নিক। কিন্তু বিসিএলে সে বিসিএলে খেলবে।’

এদিকে মোস্তাফিজের ফেরা নিয়ে মিনহাজুল বলেছেন, ‘কোচ বিসিএলের খেলা খুব বেশি দেখেন না। টিম ম্যানেজমেন্ট ওদের বিষয়ে আমাদের একটা ধারণা দিয়ে থাকে। সে বিসিএলে আগের মতোই বল করেছে।’

মাহমুদউল্লাহ ও মোস্তাফিজকে নিয়ে ইতিবাচক হলেও রুবেলকে নিয়ে অস্বস্তি প্রধান নির্বাচকের কন্ঠে, ‘সে এখন থেকে সাদা বলে মনোযোগ দিক। তাসকিন চোটে থাকায় রুবেলকে নেওয়া হয়েছিল ব্যাক আপ পেসার হিসেবে। আল আমিন চোটে পড়ায় পাকিস্তানে খেলানো হয় রুবেলকে। আর টিম ম্যানেজমেন্ট থেকে রুবেলকে বলা হয়েছে সাদা বলের ক্রিকেটে মনোযোগ দেওয়ার জন্য।’

ঘরের মাঠে টেস্টে সিরিজে মেহেদী হাসানের কপাল খুলেছে সৌম্যর বিয়ের কারণে। এদিকে নতুন মুখ ইয়াসির আলি দলে জায়গো পেয়েছেন ঘরোয়া ক্রিকেটে দারুণ খেলার সুবাদে। আর হাসান মাহমুদ মূলত গতির কারণেই নির্বাচক নজরে এসেছেন।

টেস্ট স্কোয়াড ১৬ সদস্যের হলেও ম্যাচের আগের দিন ১৩ সদস্যের নাম ঘোষণা করবে বিসিবি। বাকি তিনজন বিসিএলের ফাইনাল রাউন্ডে খেলার জন্য ছেড়ে দেবে সংস্থাটি। রোববার এমনটাই জানিয়েছেন প্রধান নির্বাচক।

জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের বাংলাদেশ দল-
তামিম ইকবাল, সাইফ হাসান, মুমিনুল হক (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মোহাম্মদ মিঠুন, তাইজুল ইসলাম, নাঈম হাসান, আবু জায়েদ চৌধুরী, ইবাদত হোসেন, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, ইয়াসির আলি চৌধুরী।

Previous Post

যে কারণে নেই মাহমুদউল্লাহ

Next Post

ডাবল সেঞ্চুরিতে রঙিন শান্ত

Related Posts

এক নজরে দেখে নিন ডিপিএলের ১২ দল
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

ডিপিএলে জমে উঠেছে পয়েন্ট টেবিলের লড়াই

6
বৃষ্টি আইনের ছোবলে ভেস্তে গেল রূপগঞ্জের লড়াই
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

ঈদের বিরতির পর জমে উঠবে ডিপিএলের লড়াই

8
সাত বছর পর ফিরেই বিশ্ব রেকর্ড গড়লেন নাবিল
বিশেষ প্রতিবেদন

সাত বছর পর ফিরেই বিশ্ব রেকর্ড গড়লেন নাবিল

8
Next Post
ডাবল সেঞ্চুরিতে রঙিন শান্ত

ডাবল সেঞ্চুরিতে রঙিন শান্ত

Discussion about this post

সর্বশেষ..

এক নজরে দেখে নিন ডিপিএলের ১২ দল

ডিপিএলে জমে উঠেছে পয়েন্ট টেবিলের লড়াই

by cricbdadmin
0
6

ঈদ উল আযহার ছুটিতে আপাতত বিরতিতে গেছে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। তবে মাঠের খেলা থেমে থাকলেও আলোচনায় রয়েছে পয়েন্ট টেবিলের...

বৃষ্টি আইনের ছোবলে ভেস্তে গেল রূপগঞ্জের লড়াই

ঈদের বিরতির পর জমে উঠবে ডিপিএলের লড়াই

by cricbdadmin
0
8

দেশের ঘরোয়া ক্রিকেটে এখন ঈদের আমেজ। টানা ব্যস্ত সূচির পর ২৩ মে শেষ ম্যাচ খেলেই ছুটিতে গেছেন ক্রিকেটাররা। তবে সেই...

সাত বছর পর ফিরেই বিশ্ব রেকর্ড গড়লেন নাবিল

সাত বছর পর ফিরেই বিশ্ব রেকর্ড গড়লেন নাবিল

by cricbdadmin
0
8

সাত বছর পর জাতীয় দলে ফিরে আন্তর্জাতিক ক্রিকেটে অবিশ্বাস্য এক কীর্তি গড়লেন বতসোয়ানার পেসার নাবিল মাস্টার। টি-টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকার উপ-আঞ্চলিক...

বর্জন সংকটে প্রথম বিভাগ লিগ, শুরু ১৪ ডিসেম্বর শুরু

ভোটের আগেই পরিচালক নান্নু, বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৮ পরিচালক

by cricbdadmin
0
5

আসন্ন বিসিবি নির্বাচন ঘিরে শেষ মুহূর্তে নাটকীয় পরিবর্তন এসেছে প্রার্থী তালিকায়। কয়েকজন প্রার্থী সরে দাঁড়ানোয় ভোট ছাড়াই পরিচালক পদ নিশ্চিত...

সিলেটে বাঘের গর্জন, পাকিস্তান হোয়াইটওয়াশ!

বাংলাদেশ সিরিজের পর ভাঙনের মুখে পাকিস্তান টেস্ট দল

by cricbdadmin
0
2

বাংলাদেশের কাছে টেস্ট সিরিজে ধবলধোলাই হওয়ার পর পাকিস্তান ক্রিকেটে অস্থিরতা আরও বেড়েছে। সিলেটে দ্বিতীয় টেস্টে ৭৮ রানের পরাজয়ের পর দলজুড়ে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD