Tuesday, November 17, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

কিউইদের সঙ্গে পারল না বাংলাদেশ

May 17, 2017
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
নতুন বছরেও জয় অধরা মাশরাফিদের
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ডাবলিনের উইকেটে টস হেরে ব্যাটিংয়ে নামাটা শাপেবর হতে পারতো বাংলাদেশের জন্য। কেননা, এই উইকেটে একটু দেখে-শুনে খেললেই ৫০ ওভারে রান তিনশ ছাড়িয়ে যাওয়া সম্ভব ছিল। কিন্তু বুধবার বাংলাদেশ তুলল মাত্র ২৫৭। তার জবাব দিতে নেমে ভুল করেনি নিউজিল্যান্ড। একেবারে ঠান্ডা মাথায় ৬ উইকেট হারিয়ে পৌঁছে যায় লক্ষে। এনিয়ে ত্রিদেশীয় ক্রিকেট সিরিজে আয়ারল্যান্ডের পর টাইগারদেরও হারাল কিউইরা।

ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ ৯ উইকেট হারিয়ে করে ২৫৭ রান। জবাব দিতে নেমে ৪৭.৩ ওভারে জয়ের বন্দরে পা রাখে নিউজিল্যান্ড।

ম্যাচে টাইগাররা হারলেও দুর্দ্যান্ত বোলিং করেছেন মুস্তাফিজুর রহমান। ৯ ওভারে ৩৩ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। তাসকিন আহমেদের জায়গায় মাঠে নামা রুবেল হোসেন নেন সমান ২ উইকেট।

এর আগে ভালো শুরুর পরও নিউজিল্যান্ডের বিপক্ষে পথ হারায় বাংলাদেশ।তবে সৌম্য সরকার, মুশফিকুর রহীম ও মাহমুদউল্লাহ রিয়াদের তিন হাফসেঞ্চুরিতে মোটামুটি একটা স্কোর পায় দল। ত্রিদেশীয় ক্রিকেটে শুক্রবার আয়ারল্যান্ডের সঙ্গে লড়বে মাশরাফির দল। দু’ দলের মধ্যেকার প্রথম ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়।

সংক্ষিপ্ত স্কোর-

বাংলাদেশ: ৫০ ওভারে ২৫৭/৯ (তামিম ২৩, সৌম্য ৬১, সাব্বির ১, মুশফিক ৫৫, সাকিব ৬, মাহমুদউল্লাহ ৫১, মোসাদ্দেক ৪১, মিরাজ ৬, মাশরাফি ১, রুবেল ০*, মুস্তাফিজ ০*; রান্স ০/৬৬, বেনেট ৩/৩১, স্যান্টনার ১/৩৭, নিশাম ২/৬৮, সোধি ২/৪০, মানরো ০/১৪)।

নিউজিল্যান্ড: ৪৭.৩ ওভারে ২৫৮/৬ (ল্যাথাম ৫৪, রনকি ২৭, ওয়ার্কার ১৭, টেইলর ২৫, ব্রুম ৪৮, নিশাম ৫২, মানরো ১৬*, স্যান্টনার ৫*; মাশরাফি ১/৫৮, সাকিব ০/৫০, মুস্তাফিজ ২/৩৩, মিরাজ ০/৪৫, মাহমুদউল্লাহ ০/৮, মোসাদ্দেক ০/৭, রুবেল ২/৫৩)।
ফল: নিউজিল্যান্ড ৪ উইকেটে জয়ী
ম্যাচসেরা: জেমস নিশাম।

Related Posts

রেকর্ড অষ্টমবার এনসিএল চ্যাম্পিয়ন খুলনা
বিশেষ প্রতিবেদন

রেকর্ড অষ্টমবার এনসিএল চ্যাম্পিয়ন খুলনা

0
হাসানের ফাইফারে দাপট বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

বড় দুশ্চিন্তায় বাংলাদেশ

0
প্রতিমাসেই মিলবে আইসিসির সেরার স্বীকৃতি
বিশেষ প্রতিবেদন

বিশ্বকাপ বাছাইয়ের নিয়ম বদলাল আইসিসি

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD