Monday, May 25, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

ফুটবল যাদুকর ম্যারাডোনার চির বিদায়

November 25, 2020
in অনান্য খেলা, নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
২০২০ সালে মেতে উঠবে ক্রীড়াঙ্গন
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

চলেই গেলেন ফুটবল সম্রাট। জীবনের ওপারে যেখান থেকে কেউ আর ফেরেনা সেখানেই তিনি। মারা গেলেন কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা। মৃত্যুকালে আর্জেন্টাইন ফুটবল ইশ্বরের বয়স হয়েছিল ৬০ বছর।

গণমাধ্যমের খবর বুধবার কার্ডিয়াক অ্যারেস্টে আক্রান্ত হয়ে মারা যান বিশ্ব ফুটবল ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার। আর্জেন্টিনার জার্সিতে অমর হয়ে আছেন ম্যারাডোনা।

আর্জেন্টিনার ক্লারিন পত্রিকা জানায় রাজধানী বুয়েন্স আয়ার্সে মারা গেছেন ম্যারাডোনা। শারীরিক অসুস্থতা নিয়ে ম্যারাডোনা কিছুদিন আগে হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন। বাড়িতে ফিরে টিকতে পারলেন না তিনি।

ম্যারাডোনার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশন। এক বিবৃতিতে সংস্থাটির প্রধান ক্লাওদিও তাপিয়া শোকবার্তায় বলেন, ‘আমাদের কিংবদন্তির মৃত্যুতে গভীর শোকাহত। ডিয়েগো আর্মান্দো মারাডোনা। সবসময় তুমি আমাদের হৃদয়ে থাকবে।’

ঠিক তাই তিনি কিংবদন্তি, ফুটবল যাদুকর। সর্বকালের সেরাদের অন্যতম। জনতার রায়ে সর্বকালের সেরাও বটে। তিনি একক নৈপুণ্যে আর্জেন্টিনাকে ১৯৮৬ বিশ্বকাপ জিতিয়েছিলেন। পেশাদার ফুটবলকে বিদায় জানানোর পরও নানা কাণ্ডে ছিলেন আলোচনায়।

মাদক সেবনের কারণে এর আগে বেশ কয়েক দিন অসুস্থ ছিলেন ম্যারাডেনা। এইতো গত মাসে হাসপাতাল থেকে বাসায় ফিরেন তিনি। বুয়েন্স আয়ার্সের হাসপাতালে মস্তিষ্কে জরুরি অস্ত্রোপচার হয়। মস্তিষ্কে জমাট বেঁধে থাকা রক্ত (ক্লট) অপসারণ করা হয়েছিল। এরপর মাদকাসক্তি থেকে মুক্তি পেতে পুনর্বাসনের জন্য তাকে নেয়া হয় তিগ্রে-র একটি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে।

রঙিন জীবনের অধিকারী ম্যারাডোনা ১৯৯৪ সালের আমেরিকা বিশ্বকাপ থেকে মাদক গ্রহনের দায়ে বহিস্কৃত হয়েছিলেন। অবসর নেয়ার পর ম্যারাডোনা কোচিংয়ে জড়িয়ে পড়েন। যদিও কোচ হিসেবে তেমন অর্জন নেই বললেই চলে। তবে ফুটবল মাঠের ম্যাজিকে যতোদিন এই খেলাটি থাকবে ততোদিন ম্যারাডোনার নাম নিতেই হবে।

Previous Post

আইসিসির এক দশকের সেরার তালিকায় যারা

Next Post

ম্যারাডোনার জন্য মাশরাফির শোকগাথা

Related Posts

‘আমাদের সেমিফাইনালে খেলা উচিত ছিল’
বিশেষ প্রতিবেদন

চোট, চাপ আর প্রত্যাশা- সব সামলে বিশ্বকাপ

7
টানা ৭ জয়ে উড়ল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

লর্ডসে খেলার স্বপ্ন নিয়ে নতুন মিশন

4
জয় ১৬৯-সেঞ্চুরির পথে মুমিনুল, দিনভর দাপট বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

বদলে যাওয়া বাংলাদেশের বড় স্বপ্ন

7
Next Post
জার্সির দাম ৪৭ লাখ টাকা

ম্যারাডোনার জন্য মাশরাফির শোকগাথা

Discussion about this post

সর্বশেষ..

‘আমাদের সেমিফাইনালে খেলা উচিত ছিল’

চোট, চাপ আর প্রত্যাশা- সব সামলে বিশ্বকাপ

by cricbdadmin
0
7

ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিত হবে ২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে নিজেদের প্রস্তুতিটা আরেকটু ঝালিয়ে নিতে স্কটল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলবে...

টানা ৭ জয়ে উড়ল বাংলাদেশ

লর্ডসে খেলার স্বপ্ন নিয়ে নতুন মিশন

by cricbdadmin
0
4

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতির শেষ ধাপে পৌঁছে গেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ইংল্যান্ডে বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে স্কটল্যান্ডে...

জয় ১৬৯-সেঞ্চুরির পথে মুমিনুল, দিনভর দাপট বাংলাদেশের

বদলে যাওয়া বাংলাদেশের বড় স্বপ্ন

by cricbdadmin
0
7

একসময় অস্ট্রেলিয়া সফর মানেই ছিল বাংলাদেশের জন্য কঠিন বাস্তবতার মুখোমুখি হওয়া। প্রতিপক্ষের গতি, বাউন্স আর আক্রমণাত্মক ক্রিকেটের সামনে টিকে থাকাই...

নতুন আত্মবিশ্বাসে বিশ্বকাপ মিশনে জ্যোতিরা

নতুন আত্মবিশ্বাসে বিশ্বকাপ মিশনে জ্যোতিরা

by cricbdadmin
0
7

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এবার ভিন্ন এক মানসিকতা নিয়েই মাঠে নামতে চায় বাংলাদেশ। অতীতের মতো শুধু প্রতিদ্বন্দ্বিতা নয়, ম্যাচ...

শান্তর সেঞ্চুরি, তাইজুলের পাঁচ উইকেট-ডিপিএলে তারকাদের দাপট

শান্তর সেঞ্চুরি, তাইজুলের পাঁচ উইকেট-ডিপিএলে তারকাদের দাপট

by cricbdadmin
0
5

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের ব্যস্ততা শেষ করেই জাতীয় দলের কয়েকজন তারকা ক্রিকেটার ফিরেছেন ঢাকা প্রিমিয়ার লিগে। আর ফিরেই নিজেদের উপস্থিতি...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD