Thursday, May 28, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

কর্পোরেট ক্রিকেটে চ্যাম্পিয়ন ব্র্যাক ব্যাংক

December 28, 2024
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
কর্পোরেট ক্রিকেটে চ্যাম্পিয়ন ব্র্যাক ব্যাংক
0
SHARES
12
VIEWS
Share on FacebookShare on Twitter

ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড করপোরেট অ্যামেচার ক্রিকেটের টি-ফরটি ফরম্যাটে চ্যাম্পিয়ন ব্র্যাক ব্যাংক লিমিটেড। সেনা কল্যাণ সংস্থাকে ১৪২ রানে হারিয়ে ট্রফি জিতেছে তারা।

শনিবার পুলিশ স্টাফ কলেজ গ্রাউন্ডে টস জিতে ব্র্যাক ব্যাংককে ব্যাটিংয়ে পাঠায় সেনা কল্যাণ সংস্থা। দ্বিতীয় ও চতুর্থ ওভারে দুই উইকেট হারালেও ব্র্যাক ব্যাংককে বড় সংগ্রহের দিকে নিয়ে যান এহসান বণিক। ৮৫ বলে ৯৪ রানের ইনিংস খেলেন এ ওপেনার। ১২ বাউন্ডারি এবং এক ওভার বাউন্ডারিতে সমৃদ্ধ ছিল ইনিংসটি। শাহরিয়ার ইসলামের ৪৯ বলে ৭৩ রানের ইনিংস ব্র্যাক ব্যাংককে বিশাল সংগ্রহ করতে সহায়তা করেছে। ৪ বাউন্ডারি ও ৩ ছক্কায় সমৃদ্ধ ছিল এ ইনিংস।

শেষ দিকে তৌহিদুল ইসলাম ২৩ বলে ৪১ এবং অমিত ঘোষ ৯ বলে ২৩ রান করে ইনিংস ব্র্যাক ব্যাংকের সংগ্রহকে ৩০০ রানের ওপরে নিয়ে যান। জবাবে ১৫৯ রানে গুটিয়ে যায় সেনা কল্যাণ সংস্থার ইনিংস। ওয়ালিউজ্জামান নয়ন সর্বোচ্চ ৪৭ রান করেন। মারুফ হোসেনের ব্যাট থেকে আসে ৪৪ রান। বারিউল মুসাব্বির প্রীতম করেছেন ৩৫ রান। ব্র্যাক ব্যাংকের শেখ আবু সাঈদ ৩২ রানে চার উইকেট নিয়েছেন। এহসান বণিক ম্যাচসেরার।

সেনা কল্যাণ সংস্থার চেয়ারম্যান মেজর জেনারেল হাবিবুল্লাহ প্রধান অতিথি হিসেবে সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এ সময় ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেডের ডিরেক্টর সাইফুল ইসলাম, গ্রিন কেয়ার অ্যাগ্রোর ব্যবস্থাপনা পরিচালক এয়ার কমডোর (অব.) আলাউদ্দিন, করপোরেট অ্যামেচার ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মেজর (অব.) ইমরোজ আহমেদ উপস্থিত ছিলেন।

Previous Post

প্রস্তাব পেলে ভেবে দেখবেন আকবর

Next Post

বিপিএলের টিকিট পাবেন যেভাবে

Related Posts

এক নজরে দেখে নিন ডিপিএলের ১২ দল
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

ডিপিএলে জমে উঠেছে পয়েন্ট টেবিলের লড়াই

6
বৃষ্টি আইনের ছোবলে ভেস্তে গেল রূপগঞ্জের লড়াই
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

ঈদের বিরতির পর জমে উঠবে ডিপিএলের লড়াই

8
সাত বছর পর ফিরেই বিশ্ব রেকর্ড গড়লেন নাবিল
বিশেষ প্রতিবেদন

সাত বছর পর ফিরেই বিশ্ব রেকর্ড গড়লেন নাবিল

8
Next Post
প্লেয়ার্স ড্রাফট : বিপিএলে কারা কেমন দল গড়ল

বিপিএলের টিকিট পাবেন যেভাবে

Discussion about this post

সর্বশেষ..

এক নজরে দেখে নিন ডিপিএলের ১২ দল

ডিপিএলে জমে উঠেছে পয়েন্ট টেবিলের লড়াই

by cricbdadmin
0
6

ঈদ উল আযহার ছুটিতে আপাতত বিরতিতে গেছে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। তবে মাঠের খেলা থেমে থাকলেও আলোচনায় রয়েছে পয়েন্ট টেবিলের...

বৃষ্টি আইনের ছোবলে ভেস্তে গেল রূপগঞ্জের লড়াই

ঈদের বিরতির পর জমে উঠবে ডিপিএলের লড়াই

by cricbdadmin
0
8

দেশের ঘরোয়া ক্রিকেটে এখন ঈদের আমেজ। টানা ব্যস্ত সূচির পর ২৩ মে শেষ ম্যাচ খেলেই ছুটিতে গেছেন ক্রিকেটাররা। তবে সেই...

সাত বছর পর ফিরেই বিশ্ব রেকর্ড গড়লেন নাবিল

সাত বছর পর ফিরেই বিশ্ব রেকর্ড গড়লেন নাবিল

by cricbdadmin
0
8

সাত বছর পর জাতীয় দলে ফিরে আন্তর্জাতিক ক্রিকেটে অবিশ্বাস্য এক কীর্তি গড়লেন বতসোয়ানার পেসার নাবিল মাস্টার। টি-টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকার উপ-আঞ্চলিক...

বর্জন সংকটে প্রথম বিভাগ লিগ, শুরু ১৪ ডিসেম্বর শুরু

ভোটের আগেই পরিচালক নান্নু, বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৮ পরিচালক

by cricbdadmin
0
5

আসন্ন বিসিবি নির্বাচন ঘিরে শেষ মুহূর্তে নাটকীয় পরিবর্তন এসেছে প্রার্থী তালিকায়। কয়েকজন প্রার্থী সরে দাঁড়ানোয় ভোট ছাড়াই পরিচালক পদ নিশ্চিত...

সিলেটে বাঘের গর্জন, পাকিস্তান হোয়াইটওয়াশ!

বাংলাদেশ সিরিজের পর ভাঙনের মুখে পাকিস্তান টেস্ট দল

by cricbdadmin
0
2

বাংলাদেশের কাছে টেস্ট সিরিজে ধবলধোলাই হওয়ার পর পাকিস্তান ক্রিকেটে অস্থিরতা আরও বেড়েছে। সিলেটে দ্বিতীয় টেস্টে ৭৮ রানের পরাজয়ের পর দলজুড়ে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD