Tuesday, October 13, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home অনান্য খেলা

করোনায় ‘ডায়েট চার্ট’

April 16, 2020
in অনান্য খেলা, ক্রিকেট সাফারি, নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
করোনায় ‘ডায়েট চার্ট’
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

বর্তমানে সবচেয়ে আতঙ্কের নাম করোনাভাইরাস। তাই এ সময়ে যা খুশি খাওয়া চলবে না। কিছু নিয়ম মেনে গ্রহণ করতে হবে দৈনন্দিন খাবার। এজন্য কিছু নিয়ম বেঁধে দিয়ে করা হয়েছে মাশরাফি বিন মর্তুজা-তামিম ইকবালদের জন্য ‘ডায়েট চার্ট’।

বিসিবির মেডিকেল বিভাগ থেকে মাশরাফি-তামিমদের দেওয়া হয়েছে দৈনন্দিন রুটিনও নতুনভাবে সাজানোর পরামর্শ। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানান, ‘রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং মানসিক স্বাস্থ্য ঠিক রাখতে ক্রিকেটারদের বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনাগুলো নিয়ম করে নেওয়ার পরামর্শও দেওয়া হয়েছে ক্রিকেটারদের অনলাইন একটি গ্রুপে।’

ক্রিকেটারদের জন্য অবশ্য পালনীয় চার্ট তৈরি বিসিবি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা অনুসরণ করেই। করোনাভাইরাসের আক্রমণ থেকে বাঁচতে সামাজিক দূরত্ব বজায় রাখা, পরিস্কার-পরিচ্ছন্ন থাকা এবং স্বাস্থ্যবিধি মেনে চলা ছাড়াও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে জোর দেওয়া হচ্ছে পুষ্টিকর খাবার খাওয়ার ওপর।

এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, প্রতিদিন নিয়ম করে কমপক্ষে এক ঘণ্টা ব্যায়াম করতে হবে। খোলা মাঠে যেতে না পারলেও বাসার ভেতরে হলেও ব্যায়াম করতে হবে। জাতীয় দলের ট্রেনার ‘ফিটনেস ওয়ার্কে’র নির্দেশিকা আগেই দিয়েছেন। মুমিনুল হক, মাহমুদুল্লাহ, তামিম ইকবালরা জানান, ট্রেনারের দেওয়া নির্দেশনা মেনে নিয়মিত ব্যায়াম করছেন তারা। তাই দেবাশীষ চৌধুরীর তালিকা অনুযায়ী ফলমূলের ভেতরে ভিটামিন সি জাতীয় ফল বেশি খাওয়া। লেবু, মালটা, কমলা, নাশপাতি, স্ট্রবেরি, পেঁপে, আনারস ও মৌসুমি ফল, ব্রুকলি, গাজর, শাকসবজি, অ্যাসপারাগাস, পেঁয়াজ, রসুন, আদা, উদ্ভিজ্জ এবং প্রাণিজ প্রোটিন, বাদাম, ফ্রুটস সালাদ, কফি, আইসক্রিম, চকলেট, বিস্কুট ইত্যাদি।

ক্রিকেটারদের প্রতিদিন পর্যাপ্ত ঘুমাতে বলছেন দেবাশীষ। তিনি জানান, দিনে আট থেকে ১০ ঘণ্টা ঘুমাতে হবে ইমিউনিটি বাড়াতে। পাশাপাশি ধূমপান পরিহার করতে বলা হচ্ছে।

করোনার কালো থাবায় আপাতত অনির্দিষ্ট কালের জন্য বন্ধ দেশের ঘরোয়া ক্রিকেটে। এদিকে একই অবস্থা আন্তর্জাতিক ক্রিকেট সূচিতেও। তাই এখন ঘরের মধ্যে অনেকটা অলস সময়ই পার করছেন তামিমরা। ঠিক তখনই তাদের ডায়েটের ব্যাপারে কিছু নিয়ম বেঁধে দিল বিসিবি।

Related Posts

১১ বোলার নিয়ে ঢাকার বিরল রেকর্ড
বিশেষ প্রতিবেদন

১১ বোলার নিয়ে ঢাকার বিরল রেকর্ড

0
জয়ের অপেক্ষায় বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

জয়ের অপেক্ষায় বাংলাদেশ

0
আফগানদের চাপে রেখে জয়ের পথে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

আফগানদের চাপে রেখে জয়ের পথে বাংলাদেশ

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD