Tuesday, July 14, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

করোনার মধ্যে ঝুঁকি নেবে না বিসিবি

June 9, 2020
in নিউজ, বিশেষজ্ঞ কলাম, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
ক্রিকেটারদের অনুশীলনের ব্যবস্থা করছে বিসিবি
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

চলতি সপ্তাহে বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফর নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার কথা। তাই এ নিয়ে খেলোয়াড় এবং টিম ম্যানেজমেন্ট সদস্যদের সঙ্গে আলোচনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সিদ্ধান্ত শেষ পর্যন্ত যা–ই হোক, করোনাভাইরাসের মধ্যে কোনো ধরনের ঝুঁকি নেবে না দেশের ক্রিকেটের শীর্ষ সংস্থাটি।

বর্তমানে শ্রীলঙ্কার করোনা পরিস্থিতি ভালো। কিন্তু বাংলাদেশের অবস্থা ভালো নয়। আর তাই শ্রীলঙ্কা সফর নিয়ে দুই রকম ভাবনাই কাজ করছে। আর তাই বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান বলেছেন, ‘আমরা পরিস্থিতি বোঝার চেষ্টা করছি, অপেক্ষা করছি। দেশের করোনা–পরিস্থিতি ভালো না হলে কিছু করার নেই। আমরা কোনো ঝুঁকি নেব না।’

বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী অবশ্য এখনই সফরের সম্ভাবনা বাতিল করে দিচ্ছেন না, ‘শ্রীলঙ্কা সফরের নেতিবাচক ও ইতিবাচক দুটি দিকই আছে। এ কারণে আমরা একটু সময় নিচ্ছি। নিজেদের মধ্যে আলোচনা চলছে। টিম ম্যানেজমেন্ট, ফিজিও, ট্রেনার ও খেলোয়াড়দের সঙ্গে কথা হচ্ছে।’

লঙ্কা সফরটা টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। তাই হুট করেই এ সফর বাতিলের সিদ্ধান্ত নিতে পারছে না বিসিবি।

করোনাভাইরাসের কারণে চাইলে চট করেই ‘না’ বলে দেওয়া যায় এসএলসিকে। কিন্তু বলা যাচ্ছে না ভবিষ্যতের কথা ভেবেই। সফরটা টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। একবার স্থগিত হলে সেটি আবার কবে হবে, তা অনিশ্চিত। বিসিবির প্রধান নির্বাহী জানিয়েছেন, সফরটি নিয়ে এরই মধ্যে তাঁরা দলের প্রধান কোচ, ফিজিও, ট্রেনারদের সঙ্গে ভার্চ্যুয়াল সভা করছেন। খেলোয়াড়দের সঙ্গেও নিয়মিত কথা বলছেন, তাঁদের মতামত জানছেন। আজ এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভা আছে, পরশু হবে করোনা–পরবর্তী ক্রিকেট নিয়ে আইসিসির গুরুত্বপূর্ণ সভা। এই দুই সভায় নির্ধারণ হতে পারে এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের ভাগ্য। আইসিসি ও এসিসির সিদ্ধান্ত জেনেই শ্রীলঙ্কা সফরের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে বিসিবি। নিজাম উদ্দিন চৌধুরী বলছিলেন, ‘ওদের (এসএলসি) সিইওর সঙ্গে আমার কথা হয়েছে। কাল (আজ) এসিসির মিটিং, ১০ তারিখে আইসিসির মিটিং। এরপর আমরা একটা সিদ্ধান্তে আসব।’

বিসিবি সিদ্ধান্ত জানাতে সময় নিলেও শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) হাতে অত সময় নেই। দেশটির করোনার সংক্রমণ যেহেতু অনেকটাই নিয়ন্ত্রণে, যত দ্রুত সম্ভব মাঠে খেলা নামাতে চায় তারা।

Previous Post

অস্ট্রেলিয়ায় ক্রিকেটের সঙ্গে দর্শকও ফিরল

Next Post

রানীর খেতাব পেলেন ক্লার্ক

Related Posts

অ্যাডহক কমিটির একাধিক সিদ্ধান্ত, নতুন দায়িত্বে তামিম
বিশেষ প্রতিবেদন

৪০ কোটি টাকার শঙ্কা কাটল, তামিমের যুক্তিতে সমাধান

7
পিএসএলে বড় মঞ্চে ইমনকে নিয়ে স্বপ্ন
বিশেষ প্রতিবেদন

লাহোর কালান্দার্সে বাংলাদেশের ইমন

8
লিটনের জন্য অপেক্ষা করবে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

এলপিএল থেকে সরে দাঁড়ালেন লিটন

6
Next Post
রানীর খেতাব পেলেন ক্লার্ক

রানীর খেতাব পেলেন ক্লার্ক

Discussion about this post

সর্বশেষ..

অ্যাডহক কমিটির একাধিক সিদ্ধান্ত, নতুন দায়িত্বে তামিম

৪০ কোটি টাকার শঙ্কা কাটল, তামিমের যুক্তিতে সমাধান

by cricbdadmin
0
7

বাংলাদেশ ক্রিকেটের জন্য বড় ধরনের আর্থিক শাস্তির যে শঙ্কা তৈরি হয়েছিল, সেটি আপাতত আর নেই। আইসিসির সভায় বিসিবি সভাপতি তামিম...

পিএসএলে বড় মঞ্চে ইমনকে নিয়ে স্বপ্ন

লাহোর কালান্দার্সে বাংলাদেশের ইমন

by cricbdadmin
0
8

গ্লোবাল সুপার লিগের (জিএসএল) নতুন মৌসুমের জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফ্র্যাঞ্চাইজি লাহোর কালান্দার্স। ঘোষিত স্কোয়াডে জায়গা...

লিটনের জন্য অপেক্ষা করবে বাংলাদেশ

এলপিএল থেকে সরে দাঁড়ালেন লিটন

by cricbdadmin
0
6

চোটের কারণে লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) আসন্ন আসরে খেলছেন না বাংলাদেশ জাতীয় দলের উইকেটকিপার-ব্যাটসম্যান লিটন দাস। জানা গেছে, ইনজুরির কারণেই...

সাকিবের ছন্দপতন, বড় হারে বিপাকে এমিরেটস

সাকিব ছন্দ হারাচ্ছেন-ফর্ম কি চিন্তার কারণ?

by cricbdadmin
0
4

সাকিব আল হাসানের নামের সঙ্গে ‘ফিরে আসা’ শব্দটি নতুন নয়। ক্যারিয়ারের নানা সময় সমালোচনার মুখে পড়েও মাঠের পারফরম্যান্সে জবাব দিয়েছেন...

আইসিসির মাসসেরার দৌড়ে মোসাদ্দেক

আইসিসির মাসসেরার দৌড়ে মোসাদ্দেক

by cricbdadmin
0
7

চার বছর পর জাতীয় দলে ফিরে নিজেকে নতুন করে চিনিয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে ব্যাট-বল হাতে দুর্দান্ত...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD