Tuesday, November 17, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

ওয়ার্নারদের বাংলাদেশ সফর নিয়ে ফের শঙ্কা

June 19, 2017
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
বাংলাদেশে স্টিভেন স্মিথের ডেপুটি ওয়ার্নার
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

কিছুতেই অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বাংলাদেশ সফর নিয়ে অনিশ্চয়তা কাটছে না। দল ঘোষণা করে ফেলার পরও নতুন এক শঙ্কা দেখা দিল। ক্রিকেট অস্ট্রেলিয়া সবুজ সংকেত দিলেও এবার পিছু টান দিল অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। তারা হুমকি দিয়েছে, দাবি মেনে না নিলে বাংলাদেশ সফরেই আসবে না! ক্রিকেটারদের মুখপাত্র হিসেবে অজি ক্রিকেট দলের সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার এমন হুমকি দিলেন।

ক্রিকেটারদের সঙ্গে ক্রিকেট অস্ট্রেলিয়ার সমস্যাটা বেশ কিছু দিনের। বেতন-ভাতা, রাজস্বের অংশীদারিত্ব নিয়ে এই বিরোধ। নতুন করে যে নীতিমালা করা হয়েছে, সেখানে দেখা যাচ্ছে ক্রিকেটারদের সুযোগ-সুবিধা কমিয়ে দেয়া হয়েছে। এ কারণেই অনেক দিন আন্দোলন করছে অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা।

পুরনো চুক্তির মেয়াদ শেষ হতে বাকী দুই সপ্তাহরও কম। তার মধ্যে নতুন চুক্তি করা না হলে বাংলাদেশ সফরে আসবে না বলে হুমকি দিলেন ওয়ার্নার। নতুন করে চুক্তি না হলে ১ জুলাই থেকে বেকার হবেন অজি ক্রিকেটাররা। এ কারণেই আগামী সফরগুলোতেও না যাওয়ার ঘোষণা দিয়েছে তারা।

ডেভিড ওয়ার্নার জানালেন, ‘আমাদের দাবি বেশ পরিষ্কার, আইসিসির দেওয়া রাজস্বের যে অংশ আগে ক্রিকেটাররা পেতো, তা আমাদের দিতে হবে। শুধু জাতীয় দলের ক্রিকেটারদের জন্য সেই অংশটা ঘরোয়া লিগ খেলা ক্রিকেটার এবং নারী ক্রিকেটারদেরও দিতে হবে। তা না হলে চুক্তি করব না আমরা। চুক্তি না করলে বাংলাদেশ সফরে আমরা কেউই যাব না।’

এ অবস্থায় অজি ক্রিকেট কর্তারা ওয়ার্নার আর স্মিথদের মতো কয়েকজন শীর্ষ ক্রিকেটারদের সঙ্গে আলাদা চুক্তি করতে চেয়েছে। কিন্তু ওয়ার্নারা আয়ের অংশ অস্ট্রেলিয়ার সব ক্রিকেটারদেরই দিতে চাইছেন।

দুই টেস্টের সিরিজে খেলতে বাংলাদেশ সফরে ১৮ আগস্ট ঢাকায় আসার কথা অস্ট্রেলিয়া দলের। প্রথমে ফতুল্লায় তিন দিনের একটি প্রস্তুতি ম্যাচ। ২৭ আগস্ট মিরপুরে শুরু প্রথম টেস্ট। চট্টগ্রামে দ্বিতীয় টেস্ট শুরু ৪ সেপ্টেম্বর।

Related Posts

রেকর্ড অষ্টমবার এনসিএল চ্যাম্পিয়ন খুলনা
বিশেষ প্রতিবেদন

রেকর্ড অষ্টমবার এনসিএল চ্যাম্পিয়ন খুলনা

0
হাসানের ফাইফারে দাপট বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

বড় দুশ্চিন্তায় বাংলাদেশ

0
প্রতিমাসেই মিলবে আইসিসির সেরার স্বীকৃতি
বিশেষ প্রতিবেদন

বিশ্বকাপ বাছাইয়ের নিয়ম বদলাল আইসিসি

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD