Monday, September 28, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home ক্রিকেট সাফারি

এক ইনিংসে কতো রেকর্ড

February 8, 2021
in ক্রিকেট সাফারি, গিনেস বুক থেকে, নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
এক ইনিংসে কতো রেকর্ড
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

বয়স ২৮ পেরিয়েছে। একটু দেরিতেই অভিষেক তার। কিন্তু সেই অপ্রাপ্তি আক্ষেপের ইতি অভিষেকেই। কাইল মায়ার্স চট্টগ্রাম টেস্টের নায়ক। তার অতিমানবীয় ডাবল সেঞ্চুরির কারণেই বাংলাদেশ হার মেনেছে। ওয়েস্ট ইন্ডিজের এই বাঁহাতি ব্যাটসম্যানের ২১০ রানের ইনিংস খেলতে গিয়ে গড়লেন একাধিক রেকর্ড।

জহুর আহমেদে মায়ার্স ও ওয়েস্ট ইন্ডিজের সেই কীর্তিগুলোয় চলুন চোখ রাখি-

# লক্ষ্য ছিল ৩৯৫ রান। মিশন ইমপসিবলের সামনে দাঁড়িয়ে ৩ উইকেটে জিতল ওয়েস্ট ইন্ডিজ। চতুর্থ ইনিংসে সবচেয়ে বেশি রান তুলে জয়ের রেকর্ডের তালিকায় এটি পঞ্চম স্থানে। উইন্ডিজই ২০০৩ সালে অ্যান্টিগায় সর্বোচ্চ ৪১৮ রান করে জয় পায় অস্ট্রেলিয়ার বিপক্ষে। দক্ষিণ আফ্রিকা একই প্রতিপক্ষের বিপক্ষে জয় পায় ৪১৪ রান তুলে। এরপর অস্ট্রেলিয়া ৪০৪, ভারত ৪০৩ রান করে জিতেছিল।

# উপমহাদেশে অভিষেক বেশ কঠিন। গর্ডন গ্রিনিজ ১৯৭৪ সালে বেঙ্গালুরুতে অভিষেকে ভারতের বিপক্ষে করেন ১০৭ রান। ১৯৭৫ সালে লেন বাইচান লাহোরে ক্যারিয়ারের প্রথম টেস্টে পাকিস্তানের বিপক্ষে করেন ১০৫। মায়ার্স বাংলাদেশের বিপক্ষে করেন ২১০।

# এশিয়ার মাটিতে চতুর্থ ইনিংসে সবচেয়ে বেশি রান তুলে জয়ের রেকর্ড গড়ল উইন্ডিজ। তাদের ৩৯৫’র ওপরে শ্রীলঙ্কার ৩৮৮ রান। তারপরই আছে ভারতের ৩৮৭ ও পাকিস্তানের ৩৭৭ রানে জয়।

# ষষ্ঠ অভিষিক্ত ব্যাটসম্যান হিসেবে টেস্টে ডাবল সেঞ্চুরি করলেন মায়ার্স। শেষবার বাংলাদেশের বিপক্ষে অভিষেকে ডাবল সেঞ্চুরি তুলেন জ্যাক রুডলফ। ২০০৩ সালে চট্টগ্রামে ২২২ রান করেন সাবেক দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান। অভিষেকে দ্বি-শতক করেছেন টিপ ফস্টার (২৮৭), লরেন্স রোয়ে (২১৪), ম্যাথু সিনক্লেয়ার (২১৪) ও ব্রেন্ডন কুরুপ্পু (২০১)।

# অভিষেক বাদে চতুর্থ ইনিংসে রান করায় মায়ার্স ষষ্ঠ স্থানে। সর্বোচ্চ ২২৩ রান করেন জর্জ হ্যাডলি। নাথান অ্যাস্টেল ২২২, সুনীল গাভাস্কার ২২১, বিল এডরিচ ২১৯, গর্ডন গ্রিনিজ ২১৪ রান তুলেছেন।

# অভিষেক চতুর্থ ইনিংসে একমাত্র ডাবল সেঞ্চুরিয়ান হলেন মায়ার্স। গড়লেন ইতিহাস। এর আগে চতুর্থ ইনিংসে অভিষেকে সবচেয়ে বেশি রান করেন ভারতের সাবেক ক্রিকেটার আব্বাস আলী বাইগ (১১২)।

# টেস্টে অভিষেকে ওয়েস্ট ইন্ডিজের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান বনে গেলেন মায়ার্স। ভারতের বিপক্ষে বেঙ্গালুরুতে অভিষেকে ২১৪ রান করেন লরেন্স রোয়ে।

# টেস্ট অভিষেকে সবচেয়ে বেশি রান করার তালিকায় মায়ার্সের চতুর্থ স্থানে। দুই ইনিংস মিলিয়ে তার সংগ্রহ ২৫০ রান। সবচেয়ে বেশি রান লরেন্স রোয়ের। তিনি করেন ৩১৪ রান। এরপরই টিপ ফস্টার (৩০৬) ও ইয়াসির হামিদ (২৭৫)।

# জুটির রেকর্ডে এগিয়ে ভাস্বর মায়ার্স ও এনক্রমাহ বোনার। চতুর্থ ইনিংসে চতুর্থ উইকেটে ২১৬ রানের জুটি গড়েন তারা।

# অভিষেকে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোর রেকর্ডে দ্বিতীয় স্থানে উঠে গেলেন মায়ার্স। বাঁহাতি ব্যাটসম্যান ৭টি ছক্কা করেছেন। টিম সাউদি অভিষেকে ৭৭ রানের ইনিংস খেলার পথে হাঁকান সর্বোচ্চ ৯টি ছক্কা।

Related Posts

শান্তর জায়গায় শামীম
বিশেষ প্রতিবেদন

শান্তর জায়গায় শামীম

0
সবচেয়ে সফল টেস্ট অধিনায়ক হওয়ার পথে শান্ত
বিশেষ প্রতিবেদন

কেন না খেলেই দেশে ফিরছেন শান্ত

0
আসিয়ান কাপে স্বপ্ন ভাঙল বাংলাদেশের
অনান্য খেলা

আসিয়ান কাপে স্বপ্ন ভাঙল বাংলাদেশের

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD