Wednesday, April 29, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

এশিয়া কাপের আগে লিটনের বার্তা- সম্মান নিয়েই খেলবে বাংলাদেশ

September 4, 2025
in বিশেষ প্রতিবেদন, ব্লগ, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
পাকিস্তান সিরিজের আগে বিশ্রামে বাংলাদেশ দল
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter

নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচ সিরিজ শেষ হলো বৃষ্টিতে ভেসে যাওয়া ম্যাচ দিয়ে। তবে আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল বাংলাদেশ দলের সিরিজ জয়। সামনে এশিয়া কাপ, আর সেটিকে সামনে রেখেই দলের প্রস্তুতি কেমন হলো-সে প্রসঙ্গ উঠতেই অধিনায়ক লিটন দাস দিলেন স্পষ্ট বার্তা।

লিটনের ভাষায়, “আন্তর্জাতিক ক্রিকেটে ছোট-বড় বলে কিছু নেই। প্রত্যেক দলই বড় দল। আমরা সেই সম্মান নিয়েই খেলি।” নেদারল্যান্ডসের বিপক্ষে সহজ জয় মিললেও প্রতিপক্ষকে হালকাভাবে নিতে নারাজ তিনি।

তৃতীয় ম্যাচে ব্যাট হাতে লিটন ছিলেন দুর্দান্ত। মাত্র ৪৬ বলে ৬ চার ও ৪ ছক্কায় খেললেন ৭৩ রানের ঝলমলে ইনিংস। তিন ম্যাচের মধ্যে দুটি ফিফটি করে সিরিজসেরা নির্বাচিত হয়েছেন তিনি। নিজের পারফরম্যান্স নিয়ে লিটনের মন্তব্য, ‘অধিনায়ক পারফর্ম করলে দলের জন্যও ভালো। আমি তাই খুশি।’

ডাচদের বিপক্ষে তিন ম্যাচের মধ্যে দুটিতেই ফিফটি করেছেন লিটন। ১৪৫ গড় ও ১৫৫.৯১ স্ট্রাইকরেটে সিরিজ সর্বোচ্চ ১৪৫ রান করেন তিনি। নিজের পারফরম্যান্স নিয়ে বলেন, ‘দেখুন, টানা দুটি সিরিজ ভালো খেলেছি। আমি পারফর্ম করেছি। অধিনায়ক পারফর্ম করলে দলের জন্যও তো ভালো। তাই অনেক খুশি আমি।’

অধিনায়কত্ব নিয়েও প্রশ্ন এলো সংবাদ সম্মেলনে। জবাবে লিটনের উত্তর ছিল দৃঢ়, ‘অধিনায়কত্ব উপভোগ করি। দায়িত্বটা নিয়েছি বলেই সর্বোচ্চটা দিতে চাই।’

শ্রীলঙ্কা, পাকিস্তান ও নেদারল্যান্ডসের বিপক্ষে টানা তিন সিরিজ জিতে আত্মবিশ্বাসে উজ্জীবিত বাংলাদেশ। সেই ধারাবাহিকতা ধরে রাখার চ্যালেঞ্জ এবার এশিয়া কাপে। লিটনের ব্যাট ও নেতৃত্বে তাই নতুন আশার আলো দেখছে ক্রিকেটপ্রেমীরা।

Previous Post

শেষটা বৃষ্টির, শুরুটা লিটনের

Next Post

বিসিবি নির্বাচনে নিয়মের সংস্কার চান নান্নু

Related Posts

শেখ মেহেদীর মায়ের মৃত্যুতে শোকের ছায়া
বিশেষ প্রতিবেদন

বোলিংয়েই পার্থক্য গড়ার দাবি শেখ মেহেদীর

7
সবচেয়ে সফল টেস্ট অধিনায়ক হওয়ার পথে শান্ত
বিশেষ প্রতিবেদন

ঢাকা টেস্টে দেখা যাবে শান্তকে?

5
নাহিদার শততম ম্যাচে হারল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

নাহিদার শততম ম্যাচে হারল বাংলাদেশ

3
Next Post
বিসিবি নির্বাচনে নিয়মের সংস্কার চান নান্নু

বিসিবি নির্বাচনে নিয়মের সংস্কার চান নান্নু

Discussion about this post

সর্বশেষ..

শেখ মেহেদীর মায়ের মৃত্যুতে শোকের ছায়া

বোলিংয়েই পার্থক্য গড়ার দাবি শেখ মেহেদীর

by cricbdadmin
0
7

সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে শুরুটা ছিল পুরোপুরি নিউজিল্যান্ডের দখলে। দুই কিউই ব্যাটার শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে বাংলাদেশের বোলারদের চাপে ফেলে...

সবচেয়ে সফল টেস্ট অধিনায়ক হওয়ার পথে শান্ত

ঢাকা টেস্টে দেখা যাবে শান্তকে?

by cricbdadmin
0
5

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ব্যাট হাতে আলো ছড়িয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। দারুণ এক সেঞ্চুরিতে দলকে ভরসা দেওয়া এই...

নাহিদার শততম ম্যাচে হারল বাংলাদেশ

নাহিদার শততম ম্যাচে হারল বাংলাদেশ

by cricbdadmin
0
3

সিলেটে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টির আগে বাংলাদেশ নারী ক্রিকেট দলে ছিল উৎসবের আবহ। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিজের শততম ম্যাচ খেলতে নামেন...

লিটনের জন্য অপেক্ষা করবে বাংলাদেশ

লিটনের বার্তা-জয়ের ধারায় চোখ হোয়াইটওয়াশে

by cricbdadmin
0
8

নিউজিল্যান্ডের বিপক্ষে রোমাঞ্চকর জয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে বাংলাদেশ। বড় লক্ষ্য তাড়া করে আত্মবিশ্বাসী এই জয়ে স্পষ্ট হয়ে উঠেছে দলের...

অ্যাডহক কমিটির একাধিক সিদ্ধান্ত, নতুন দায়িত্বে তামিম

বাংলাদেশ ক্রিকেটে নতুন অধ্যায় শুরু করতে চান তামিম

by cricbdadmin
0
5

বাংলাদেশ ক্রিকেটে নতুন অধ্যায়ের সূচনা করতে চান তামিম ইকবাল। সবচেয়ে কম বয়সী সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি বোর্ড...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD