Wednesday, April 22, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

এবার ভাল উইকেটের আশা বিসিবির

November 13, 2021
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
এবার ভাল উইকেটের আশা বিসিবির
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

আগামী ১৯ নভেম্বর থেকে শুরু হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ। প্রথমে দুই দল খেলবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এর আগে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের বিপক্ষে মিরপুরে খেলে সাফল্য পেলেও উইকেটের কারণে অনেক সমালোচিত হয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে পাকিস্তান সিরিজে ভালো উইকেট পাওয়ার প্রত্যাশা বোর্ডের।

উইকেটের ব্যাপারে বিসিবির পরিচালক আকরাম খান জানালেন, আবহাওয়ার কারণে আগস্ট-সেপ্টেম্বর মাসে দেশের উইকেট ধীর থাকে, যার প্রভাব পড়েছিল অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সিরিজে। পাকিস্তান সিরিজে উইকেট আগের চেয়ে ভালো থাকবে, প্রত্যাশা তারা, ‘আমরা শেষ দুই সিরিজ যে উইকেট খেলেছি, ওই সময়ে কিন্তু আমাদের দেশের উইকেট ওরকমই থাকে, আবহাওয়ার কারণে। এখনকার সময়টায় উইকেট ভালো থাকে। এই সময়ে কিন্তু আমরা বিপিএল করি, প্রিমিয়ার লিগ, বিসিএল আয়োজন করি। আশা করছি এবার ভালো উইকেট পাব।’

টি-টোয়েন্টি সিরিজের মত দ্বিতীয় টেস্টের ভেন্যুও মিরপুর। তবে তার আগে প্রথম টেস্ট আয়োজিত হবে চট্টগ্রামে। এতে উইকেট কাঙ্ক্ষিত বিশ্রামও পাবে, জানান আকরাম, ‘আরেকটা বিষয় হল উইকেট এবার বিশ্রাম পাবে, কারণ চট্টগ্রামেও খেলা আছে। মিরপুরের উইকেটের জন্যই যে বিশ্বকাপে খারাপ খেলেছি- তা নয়। আমাদের টেকটিক্যাল, অ্যাটিটিউড… পারফরম্যান্স করার দরকার ছিল, সেটা করতে পারিনি।’

টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত খেলা পাকিস্তান বড় পরীক্ষায় ফেলবে বাংলাদেশকে , তা মানছেন আকরাম, ‘পাকিস্তান বিশ্বকাপের অন্যতম সেরা দল। তাদের বিপক্ষে সিরিজ খেলতে যাচ্ছি, কঠিন হবে। ফর্মও এখন আমাদের ভালো নেই। ফর্ম একদিন ভালো থাকে একদিন খারাপ থাকে, এটা কোনো সমস্যা নয়।’

নিউজজি/সিআর

Previous Post

পাকিস্তানের বিপক্ষে টেস্টে তামিমকে নিয়ে শঙ্কা

Next Post

সোমবার থেকে অনুশীলনে নামবে পাকিস্তান

Related Posts

প্রিতম-আকবরের সেঞ্চুরিতে এগিয়ে উত্তরাঞ্চল
বিশেষ প্রতিবেদন

প্রিতম-আকবরের সেঞ্চুরিতে এগিয়ে উত্তরাঞ্চল

8
বাংলাদেশের দাপুটে প্রত্যাবর্তন, সিরিজে সমতা ফেরালেন মিরাজরা
বিশেষ প্রতিবেদন

র‍্যাঙ্কিংয়ে রানা-রিশাদ-তানজিদের চমক

8
মিরাজদের ১০ শতাংশ জরিমানা
বিশেষ প্রতিবেদন

মিরাজদের ১০ শতাংশ জরিমানা

9
Next Post
সোমবার থেকে অনুশীলনে নামবে পাকিস্তান

সোমবার থেকে অনুশীলনে নামবে পাকিস্তান

Discussion about this post

সর্বশেষ..

প্রিতম-আকবরের সেঞ্চুরিতে এগিয়ে উত্তরাঞ্চল

প্রিতম-আকবরের সেঞ্চুরিতে এগিয়ে উত্তরাঞ্চল

by cricbdadmin
0
8

বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) দ্বিতীয় দিন ছিল মূলত ব্যাটারদের দখলে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে উত্তরাঞ্চলের হয়ে সেঞ্চুরি করেছেন...

বাংলাদেশের দাপুটে প্রত্যাবর্তন, সিরিজে সমতা ফেরালেন মিরাজরা

র‍্যাঙ্কিংয়ে রানা-রিশাদ-তানজিদের চমক

by cricbdadmin
0
8

আন্তর্জাতিক ক্রিকেটে গতি, বাউন্স আর ধারাবাহিক পারফরম্যান্সের মিশেলে নিজেকে আলাদা করে তুলছেন নাহিদ রানা। ঘণ্টায় ১৪০ কিলোমিটারের বেশি গতির বলের...

মিরাজদের ১০ শতাংশ জরিমানা

মিরাজদের ১০ শতাংশ জরিমানা

by cricbdadmin
0
9

মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিনটা শুরু হয়েছিল স্বাভাবিক সময়সূচি মেনেই। কিন্তু সময়ের কাঁটা যত এগিয়েছে, ম্যাচ যেন ততই ছিটকে...

পিএসএলে ফিরেই আলোচনায় মুস্তাফিজ

শেষ ওয়ানডের পরই পিএসএলে যাবেন মুস্তাফিজ?

by cricbdadmin
0
4

বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার ওয়ানডে সিরিজ এখনও নিষ্পত্তি হয়নি, কিন্তু শেষ ম্যাচের আগেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন মুস্তাফিজুর রহমান। চট্টগ্রামের...

সম্ভাবনার আকাশে নাহিদ, মাটিতে থাকার পরামর্শ

নাহিদ রানার গতিতে মুগ্ধ

by cricbdadmin
0
7

আন্তর্জাতিক কিংবা ঘরোয়া ক্রিকেট-সব জায়গাতেই নানা ধরনের বোলারের মুখোমুখি হয়েছেন পাকিস্তানের তরুণ অলরাউন্ডার সাদ মাসুদ। তবে তার ক্যারিয়ারে সবচেয়ে কঠিন...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD