হার দিয়ে কেভিন পিটারসেন পরবর্তী অধ্যায় শুরু হল ইংল্যান্ডের। শুক্রবার ওয়ানডে ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ তাদের বিপক্ষে তুলে নিয়েছে ১৫ রানের দারুণ এক জয়।
অ্যান্টিগায় তিনম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে টস হেরে ব্যাট করতে নেমে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে তুলে ২৬৯ রান। লেন্ডল সিমন্স করেন ৬৫। ৮৭ রান আসে ডোয়াইন ব্র্যাভোর ব্যাট থেকে। ৩৬ বলে ৬১ রান করেন ড্যারেন সামি।
জবাব দিতে নেমে শুরুটা দুর্দান্ত হয়েছিল ইংলিশদের। ১ম উইকেট জুটিতেই ৯৬। মইন আলী অভিষেকে করেন ৪৪। অন্য অভিষিক্ত মাইকেল ল্যাম্ব তুলে নেন শতরান (১০৬)। তারপরও ৫০ ওভারে দল ৬ উইকেট হারিয়ে তুলে ২৫৪ রান।
রোববার সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ড।



