Wednesday, May 27, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

এক বছরে কোহলির আয় ২২৮ কোটি রুপি

December 5, 2018
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, মজার খবর, মাঠের বাইরে, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
আয়ের অঙ্কটা শুনলে বিস্মিতই হবে যে কেউ। একজন ক্রিকেটার যে কীনা বলিউডের মহাতারকাদেরও টপকে গেলেন। ব্যাট হাতে দুর্দান্ত সাফল্যের পথ ধরে বিরাট কোহলির সামনে খুলে গেছে বিজ্ঞাপনের বাজার। তার চাহিদা তুঙ্গে। অনেকদিন ধরেই ভারতীয় ক্রিকেটে রাজত্ব করছেন তিনি। তারই পথ ধরে ভারত অধিনায়কের আয় সতীর্থদের ছাড়িয়ে গেছেন। তবে চলতি বছর তার আয় বেড়েছে দ্বিগুণ।

২০১৭ সালে কোহলির আয় ছিল ১০০ কোটি ৭২ লাখ রুপি। কিন্তু চলতি বছর সেটা বেড়ে দাঁড়িয়েছে ২২৮ কোটি ৯ লাখ রুপিতে। ‘ফোর্বস ইন্ডিয়া’ দিয়েছে এই তথ্য। যেখানে ভারতীয় সেলেব্রেটিদের তালিকায় বলিউড সুপারস্টার সালমান খানের পরই রয়েছেন কোহলি। তার এই আয়ের প্রধান উৎসের মধ্যে আছে ভারতীয় ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তি, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বেতন আর বিজ্ঞাপন চুক্তি।

ভারতের ধনী খেলোয়াড়দের তালিকায় এরপরই আছেন সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তার আয় আয় ১০১.৭৭ কোটি রুপি। বছর পাঁচেক আগে ক্রিকেট ছাড়লেও আয় কমেনি শচিন টেন্ডুলকারের। এই কিংবদন্তির আয় বছরে ৮০ কোটি রুপি।

ভারতের শীর্ষ ধনীর খেলোয়াড়ের তালিকায় মধ্যে চার নম্বরে ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধু। ৩১.৪৯ কোটি রুপি আয় করে এরপরই রোহিত শর্মা। ক্যারিয়ারে প্রথমবারের মতো সেরা আয়ের তালিকায় ডুকে গেছেন মনিষ পান্ডে ও জাসপ্রিত বুমরাহ। বার্ষিক ১৬ কোটি ৪২ লাখ রুপি আয় বুমরাহর। ১৩ কোটি ৮ লাখ রুপি আয়ে ৭৭তম স্থানে রয়েছেন মনিষ পান্ডে। হার্দিক পান্ডিয়ার এই বছরে আয় ২৮ কোটি ৪৬ লাখ রুপি।
কোহলির পর খেলোয়াড়দের মধ্যে বার্ষিক আয়ে রয়েছেন মহেন্দ্র সিং ধোনি। এ তালিকায় তিনে রয়েছেন শচীন টেন্ডুলকার।
চার নাম্বারে রয়েছেন ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধু। আরেক শাটলার সায়না নেহওয়ালও আছেন দশের মধ্যে (১০)। সবমিলিয়ে ভারতের ধনী ১০০ সেলেব্রেটির মধ্যে ২১ জন খেলোয়াড় রয়েছেন।

Previous Post

ফরহাদ রেজার ক্যারিয়ার সেরা সাফল্য

Next Post

টেস্টে নিয়ে কখনোই আপত্তি তুলেন নি রুবেল!

Related Posts

এক নজরে দেখে নিন ডিপিএলের ১২ দল
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

ডিপিএলে জমে উঠেছে পয়েন্ট টেবিলের লড়াই

6
বৃষ্টি আইনের ছোবলে ভেস্তে গেল রূপগঞ্জের লড়াই
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

ঈদের বিরতির পর জমে উঠবে ডিপিএলের লড়াই

8
সাত বছর পর ফিরেই বিশ্ব রেকর্ড গড়লেন নাবিল
বিশেষ প্রতিবেদন

সাত বছর পর ফিরেই বিশ্ব রেকর্ড গড়লেন নাবিল

8
Next Post

টেস্টে নিয়ে কখনোই আপত্তি তুলেন নি রুবেল!

Discussion about this post

সর্বশেষ..

এক নজরে দেখে নিন ডিপিএলের ১২ দল

ডিপিএলে জমে উঠেছে পয়েন্ট টেবিলের লড়াই

by cricbdadmin
0
6

ঈদ উল আযহার ছুটিতে আপাতত বিরতিতে গেছে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। তবে মাঠের খেলা থেমে থাকলেও আলোচনায় রয়েছে পয়েন্ট টেবিলের...

বৃষ্টি আইনের ছোবলে ভেস্তে গেল রূপগঞ্জের লড়াই

ঈদের বিরতির পর জমে উঠবে ডিপিএলের লড়াই

by cricbdadmin
0
8

দেশের ঘরোয়া ক্রিকেটে এখন ঈদের আমেজ। টানা ব্যস্ত সূচির পর ২৩ মে শেষ ম্যাচ খেলেই ছুটিতে গেছেন ক্রিকেটাররা। তবে সেই...

সাত বছর পর ফিরেই বিশ্ব রেকর্ড গড়লেন নাবিল

সাত বছর পর ফিরেই বিশ্ব রেকর্ড গড়লেন নাবিল

by cricbdadmin
0
8

সাত বছর পর জাতীয় দলে ফিরে আন্তর্জাতিক ক্রিকেটে অবিশ্বাস্য এক কীর্তি গড়লেন বতসোয়ানার পেসার নাবিল মাস্টার। টি-টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকার উপ-আঞ্চলিক...

বর্জন সংকটে প্রথম বিভাগ লিগ, শুরু ১৪ ডিসেম্বর শুরু

ভোটের আগেই পরিচালক নান্নু, বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৮ পরিচালক

by cricbdadmin
0
5

আসন্ন বিসিবি নির্বাচন ঘিরে শেষ মুহূর্তে নাটকীয় পরিবর্তন এসেছে প্রার্থী তালিকায়। কয়েকজন প্রার্থী সরে দাঁড়ানোয় ভোট ছাড়াই পরিচালক পদ নিশ্চিত...

সিলেটে বাঘের গর্জন, পাকিস্তান হোয়াইটওয়াশ!

বাংলাদেশ সিরিজের পর ভাঙনের মুখে পাকিস্তান টেস্ট দল

by cricbdadmin
0
2

বাংলাদেশের কাছে টেস্ট সিরিজে ধবলধোলাই হওয়ার পর পাকিস্তান ক্রিকেটে অস্থিরতা আরও বেড়েছে। সিলেটে দ্বিতীয় টেস্টে ৭৮ রানের পরাজয়ের পর দলজুড়ে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD