Friday, May 22, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

এইচপি স্কোয়াডে জাতীয় দলের একাধিক ক্রিকেটার

July 10, 2024
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
এইচপি স্কোয়াডে জাতীয় দলের একাধিক ক্রিকেটার
0
SHARES
11
VIEWS
Share on FacebookShare on Twitter

জাতীয় দলের হয়ে বিভিন্ন সময় খেলা ৮ থেকে ৯ জন ক্রিকেটারকে রেখেই অস্ট্রেলিয়া সফরের বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দল ঘোষণা করল বিসিবি। তিন ফরম্যাটের জন্য তিনটি দল ঘোষিত অভিজ্ঞদের সঙ্গে আছে তারুণ্যের মিশেল!

দুটি চার দিনের ম্যাচের দলে জাতীয় দলের ক্রিকেটারদের মধ্যে রয়েছেন- সাদমান হোসেন, মাহমুদুল হাসান ও শাহাদাত হোসেন। ১৫ সদস্যের দলের অধিনায়ক মাহমুদুল হাসান। ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের নেতৃত্ব দেবেন আফিফ হোসেন ধ্রুব। ওয়ানডে ও টি-টোয়েন্টি দুই দলেই আছেন তানজিদ হাসান, পারভেজ হোসেন, শামীম হোসেন ও আবু হায়দার রনি।

চারদিনের ম্যাচে প্রতিপক্ষ পাকিস্তান শাহীনস (এ দল), ওয়ানডে খেলবে নর্দার্ন টেরিটরির বিপক্ষে এবং টি-টোয়েন্টি টুর্নামেন্টে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান শাহীনস ও বিগ ব্যাশের একাধিক দল। যেখানে সেমিফাইনাল ও ফাইনাল বাদেই ছয়টি ম্যাচ খেলার সুযোগ পাবেন ক্রিকেটাররা। সেমিফাইনাল ও ফাইনাল খেললে ম্যাচ আরও দুইটি বাড়বে।

১৩ জুলাই অস্ট্রেলিয়ায় এই সফরে যাবেন বাংলাদেশের ক্রিকেটাররা। ১১ আগস্ট মেলবোর্ন রেনেগেডস, ১২ আগস্ট তাসমানিয়া, ১৪ আগস্ট অ্যাডিলেডের বিপক্ষে লড়বে বাংলাদেশ এইচপি দল। ১৫ আগস্ট এসিসি কমেটস, ১৬ আগস্ট পাকিস্তান শাহিনসের বিপক্ষে ম্যাচ। ১৭ আগস্ট গ্রুপ পর্বে শেষ ম্যাচ এইচপির। ১৮ আগস্ট হবে দুটি সেমিফাইনাল ও ফাইনাল।

টি-টোয়েন্টি টুর্নামেন্ট ছাড়াও পাকিস্তানের দলটির সঙ্গে দুটি চার দিনের ম্যাচ এবং দুটি ৫০ ওভারের ম্যাচেও লড়বে বাংলাদেশ এইচপি দল।

চারদিনের ম্যাচের দল
সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, পারভেজ হোসেন ইমন, অমিত হাসান, শাহাদাত হোসেন দিপু, আরিফুল ইসলাম, মাহিদুল ইসলাম অঙ্কন, আইচ মোল্লা, রাকিবুল হাসান, পারভেজ রহমান জীবন, হাসান মুরাদ, রেজাউর রহমান রাজা, মুকিদুল ইসলাম, রিপন মণ্ডল ও মারুফ মৃধা।

ওয়ানডে ম্যাচের দল
তানজিদ হাসান তামিম, জিসান আলম, পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন, শামীম হোসেন পাটোয়ারী, আরিফুল ইসলাম, আকবর আলী, ওয়াসি সিদ্দিকী, রাকিবুল হাসান, পারভেজ রহমান জীবন, মাহফুজুর রহমান রাব্বী, আবু হায়দার রনি, মুকিদুল ইসলাম, রিপন মণ্ডল ও মারুফ মৃধা।

টি-টোয়েন্টি ম্যাচের দল
তানজিদ হাসান তামিম, জিসান আলম, পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন, শামীম হোসেন পাটোয়ারী, আরিফুল ইসলাম, আকবর আলী, ওয়াসি সিদ্দীকি, রাকিবুল হাসান, আলিস ইসলাম, মাহফুজুর রহমান রাব্বী, আবু হায়দার রনি, মুকিদুল ইসলাম মুগ্ধ, রিপন মণ্ডল ও মারুফ মৃধা।

Previous Post

দাবা খেলতে খেলতেই চলে গেলেন গ্র্যান্ডমাস্টার জিয়া

Next Post

স্বপ্ন নিয়ে অস্ট্রেলিয়া সফরে বাংলাদেশ এইচপি দল

Related Posts

টেস্ট সিরিজে ছুটিতে বাংলাদেশের স্পিন কোচ মুশতাক
বিশেষ প্রতিবেদন

পাকিস্তানের হারে বিষণ্ন মুশতাক, তবু বাংলাদেশের সাফল্যে গর্বিত

7
এক নজরে দেখে নিন ডিপিএলের ১২ দল
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

ডিপিএলে ফিরছেন জাতীয় দলের ক্রিকেটাররা

10
তামিমদের সময় বেঁধে দিল এনএসসি
বিশেষ প্রতিবেদন

বিশ্বকাপ বিতর্কে বিস্ফোরক তামিম

7
Next Post
স্বপ্ন নিয়ে অস্ট্রেলিয়া সফরে বাংলাদেশ এইচপি দল

স্বপ্ন নিয়ে অস্ট্রেলিয়া সফরে বাংলাদেশ এইচপি দল

Discussion about this post

সর্বশেষ..

টেস্ট সিরিজে ছুটিতে বাংলাদেশের স্পিন কোচ মুশতাক

পাকিস্তানের হারে বিষণ্ন মুশতাক, তবু বাংলাদেশের সাফল্যে গর্বিত

by cricbdadmin
0
7

পাকিস্তানকে হারিয়ে সিলেটে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয় তুলে নিয়েছে বাংলাদেশ। এই জয়ের মাধ্যমে জিম্বাবুয়ের পর দ্বিতীয় প্রতিপক্ষ হিসেবে পাকিস্তানকে টানা...

এক নজরে দেখে নিন ডিপিএলের ১২ দল

ডিপিএলে ফিরছেন জাতীয় দলের ক্রিকেটাররা

by cricbdadmin
0
10

পাকিস্তান সিরিজে সাফল্যের আনন্দের আবহে আবারও ব্যস্ত সূচিতে ফিরছেন বাংলাদেশের তারকা ক্রিকেটাররা। এবার তাদের দেখা যাবে দেশের ঐতিহ্যবাহী ঘরোয়া ক্রিকেট...

তামিমদের সময় বেঁধে দিল এনএসসি

বিশ্বকাপ বিতর্কে বিস্ফোরক তামিম

by cricbdadmin
0
7

বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক সময়ের সবচেয়ে আলোচিত অধ্যায়গুলোর একটি হয়ে উঠেছিল ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশ না নেওয়ার সিদ্ধান্ত। সেই...

সিলেটে ড্রাইভিং সিটে বাংলাদেশ

পরিসংখ্যানেই স্পষ্ট বাংলাদেশের আধিপত্য

by cricbdadmin
0
6

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার সদ্য সমাপ্ত টেস্ট সিরিজ শেষে উঠে এসেছে একগুচ্ছ চমকপ্রদ পরিসংখ্যান। যেখানে স্পষ্টভাবে ফুটে উঠেছে বাংলাদেশের আধিপত্য...

যে কারণে আইপিএলে দল পাননি সাইফউদ্দিন

পাকিস্তানকে হারানো এখন আর স্বপ্ন নয়, বাস্তবতা: সাইফউদ্দিন

by cricbdadmin
0
3

বাংলাদেশ ক্রিকেটের বদলে যাওয়া বাস্তবতা নিয়ে আবেগঘন মন্তব্য করেছেন জাতীয় দলের অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। তার মতে, একসময় বাংলাদেশের একটি-দুটি জয়ই...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD