নারী ক্রিকেট দলের পাকিস্তান সফর নিয়ে সমালোচনার শেষ নেই। এবার নতুন কান্ড করলেন সালমা খাতুন। সফরে গিয়ে উর্দুতে কথা বললেন তিনি। অধিনায়কের এমন কাজে নাখোশ বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তাকে সতর্ক করে দেওয়া হল।
আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে পাকিস্তানি সাংবাদিকদের বেশ কয়েকটি প্রশ্নের উত্তর উর্দুতে দিয়েছেন সালমা। দলের ম্যানেজার শফিকুল হক হীরা তাইতো একহাত নিলেন।
ক্ষমা চেয়ে অবশ্য রক্ষা পেয়েছেন এই অলরাউন্ডার।



