Wednesday, May 27, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

উদ্বেগের অবসান, সুস্থ হয়ে বাড়ি ফিরলেন সৌরভ

January 10, 2021
in ক্রিকেট সাফারি, নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
উদ্বেগের অবসান, সুস্থ হয়ে বাড়ি ফিরলেন সৌরভ
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

অবশেষে যাবতীয় উদ্বেগের অবসান হল বৃহস্পতিবার। এদিন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়ে বাড়ি ফিরেছেন সৌরভ। আপাতত কয়েকদিন নিয়মিত চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকতে হবে তাকে। করাতে হতে পারে নানা পরীক্ষা-নিরীক্ষা। হাসপাতাল থেকে বেরিয়ে প্রত্যেক চিকিৎসক এবং বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

ইচ্ছে করলে বুধবারই হাসপাতাল ছাড়তে পারতেন সৌরভ গাঙ্গুলি। কিন্তু সাবেক ভারত অধিনায়ক ও বর্তমান বিসিসিআই চেয়ারম্যান আরও একদিন সেখানে থাকার ইচ্ছে প্রকাশ করেন। সে মোতাবেক ৫ দিন পর বৃহস্পতিবার হাসপাতাল ছাড়লেন বর্তমান বিসিসিআই চেয়ারম্যান।

বৃহস্পতিবার নস্যি রঙের জ্যাকেট ও মুখে মাস্ক পরে হাসপাতাল থেকে বেরিয়ে চিকিৎসক এবং হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান সৌরভ। তিনি বলেন, ‘এখানকার চিকিৎসক, নার্স, হাসপাতালের কর্মীরা যে ভাবে আমার সেবাযত্ন ও চিকিৎসা করেছেন, তার জন্য সবাইকে ধন্যবাদ।’

এদিকে বাড়ি ফিরে সৌরভ সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন। জানান, ‘আমি ভাল আছি। জীবনে ফিরলাম। ধন্যবাদ।’

হাসপাতাল সূত্রে খবর, আপাতত সৌরভের বাড়িতে একজন নার্স থাকবেন। তিনি সময়মতো ওষুধপত্র দেবেন। প্রায় প্রতিদিনই তার সঙ্গে চিকিৎসকরা যোগাযোগ রাখবেন। বাড়ি গিয়ে তার শারীরিক পরিস্থিতির দেখভাল করবেন চিকিৎসকরা। তার শারীরিক অবস্থা অনুযায়ী পরবর্তী ক্ষেত্রে চিকিৎসার গতিপ্রকৃতি স্থির হবে।

এরআগে গত ২ জানুয়ারি, শনিবার জিম করতে গিয়ে অসুস্থ বোধ করেন সৌরভ। বুকে ব্যথা অনুভূত হওয়ায় নিজের উদ্যোগেই হাসপাতালে ভর্তি হন। তারপরই জানা যায়, মাইল্ড হার্ট অ্যাটাক হয়েছে তার। ডা. সরোজ মণ্ডলের নেতৃত্বে পাঁচ সদস্যের মেডিক্যাল টিমের তত্ত্বাবধানে ছিলেন দেশের প্রাক্তন অধিনায়ক। রাইট করোনারি আর্টারি-সহ মোট তিনটি ব্লকেজ ছিল্ অ্যাঞ্জিওপ্লাস্টির পর স্টেন্ট বসানো হয়। এদিকে মঙ্গলবারই ডা. দেবী শেঠী দেখা করেন সৌরভের সঙ্গে। তারপরই তিনি জানিয়ে দিয়েছিলেন, সৌরভ একদম সুস্থ। সপ্তাহ দুয়েক বিশ্রাম নিয়ে আগের মতোই সব কাজ করতে পারবেন।

Previous Post

১৮ কোটি টাকায় বাংলাদেশ-উইন্ডিজ সিরিজের টিভি স্বত্ব

Next Post

ক্যাম্প শুরুর আগেই অনুশীলনে ফিরলেন সাকিব

Related Posts

এক নজরে দেখে নিন ডিপিএলের ১২ দল
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

ডিপিএলে জমে উঠেছে পয়েন্ট টেবিলের লড়াই

6
বৃষ্টি আইনের ছোবলে ভেস্তে গেল রূপগঞ্জের লড়াই
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

ঈদের বিরতির পর জমে উঠবে ডিপিএলের লড়াই

8
সাত বছর পর ফিরেই বিশ্ব রেকর্ড গড়লেন নাবিল
বিশেষ প্রতিবেদন

সাত বছর পর ফিরেই বিশ্ব রেকর্ড গড়লেন নাবিল

8
Next Post
ক্যাম্প শুরুর আগেই অনুশীলনে ফিরলেন সাকিব

ক্যাম্প শুরুর আগেই অনুশীলনে ফিরলেন সাকিব

Discussion about this post

সর্বশেষ..

এক নজরে দেখে নিন ডিপিএলের ১২ দল

ডিপিএলে জমে উঠেছে পয়েন্ট টেবিলের লড়াই

by cricbdadmin
0
6

ঈদ উল আযহার ছুটিতে আপাতত বিরতিতে গেছে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। তবে মাঠের খেলা থেমে থাকলেও আলোচনায় রয়েছে পয়েন্ট টেবিলের...

বৃষ্টি আইনের ছোবলে ভেস্তে গেল রূপগঞ্জের লড়াই

ঈদের বিরতির পর জমে উঠবে ডিপিএলের লড়াই

by cricbdadmin
0
8

দেশের ঘরোয়া ক্রিকেটে এখন ঈদের আমেজ। টানা ব্যস্ত সূচির পর ২৩ মে শেষ ম্যাচ খেলেই ছুটিতে গেছেন ক্রিকেটাররা। তবে সেই...

সাত বছর পর ফিরেই বিশ্ব রেকর্ড গড়লেন নাবিল

সাত বছর পর ফিরেই বিশ্ব রেকর্ড গড়লেন নাবিল

by cricbdadmin
0
8

সাত বছর পর জাতীয় দলে ফিরে আন্তর্জাতিক ক্রিকেটে অবিশ্বাস্য এক কীর্তি গড়লেন বতসোয়ানার পেসার নাবিল মাস্টার। টি-টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকার উপ-আঞ্চলিক...

বর্জন সংকটে প্রথম বিভাগ লিগ, শুরু ১৪ ডিসেম্বর শুরু

ভোটের আগেই পরিচালক নান্নু, বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৮ পরিচালক

by cricbdadmin
0
5

আসন্ন বিসিবি নির্বাচন ঘিরে শেষ মুহূর্তে নাটকীয় পরিবর্তন এসেছে প্রার্থী তালিকায়। কয়েকজন প্রার্থী সরে দাঁড়ানোয় ভোট ছাড়াই পরিচালক পদ নিশ্চিত...

সিলেটে বাঘের গর্জন, পাকিস্তান হোয়াইটওয়াশ!

বাংলাদেশ সিরিজের পর ভাঙনের মুখে পাকিস্তান টেস্ট দল

by cricbdadmin
0
2

বাংলাদেশের কাছে টেস্ট সিরিজে ধবলধোলাই হওয়ার পর পাকিস্তান ক্রিকেটে অস্থিরতা আরও বেড়েছে। সিলেটে দ্বিতীয় টেস্টে ৭৮ রানের পরাজয়ের পর দলজুড়ে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD