Sunday, March 15, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

উইম্বলডনের নতুন রানি বারতোলি

July 6, 2013
in অনান্য খেলা
0 0
A A
উইম্বলডনের নতুন রানি বারতোলি
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on Twitter

তিনি নিজের চোখকে যেন বিশ্বাসই করতে পারছিলেন না। বিশ্বের সবচেয়ে অভিজাত টেনিস টুর্নামেন্টটা জিতে ফেলেছেন তিনি! সাবিন লিসিস্কিকে সরাসরি সেটে হারানোর (৬-১, ৬-৪) পর তাই আনন্দের অতিশায্যে ভাসলেন মারিও বারতোলি। হাতের র্যাকেট ফেলে দিয়ে ঊর্ধ্বশ্বাসে উঠে গেলেন গ্যালারিতে। আলিঙ্গন করলেন সেখানে দীর্ঘ সময় ধরে শুভকামনা করতে থাকা বাবা, ফরাসি সাবেক টেনিস তারকা অ্যামেলি মরেসমো, কোচ, ফিজিক্যাল ট্রেনারদের। এমন উচ্ছ্বাস তো তিনি করতেই পারেন। প্রথমত এটা তার প্রথম গ্র্যান্ড স্লাম। যে ট্রফিটা তিনি জিতেছেন তার নাম উইম্বলডন। এটা যে টেনিসের অঘোষিত বিশ্বকাপ।
বেচারা সাবিন লিসিস্কি। বারতোলির এটা দ্বিতীয় গ্র্যান্ড স্লাম ফাইনাল হলেও জার্মান তরুণীর এটা ছিল প্রথম গ্র্যান্ড স্লাম। এর আগে একটাই মাত্র কোয়ার্টার ফাইনাল খেলার অভিজ্ঞতা ছিল তার এবং সেটা গত বছর ইউএস ওপেনে। এবারের উইম্বলডনে সেরেনাকে হারিয়ে দেখালেন চমক। সেমিতে রাদওয়ানাস্কাকে হারিয়ে উঠে এলেন ফাইনালে। স্বপ্ন দেখেছিলেন চ্যাম্পিয়ন হওয়ার। কিন্তু বারতোলির পাওয়ার টেনিসের কাছে পাত্তা পেলেন না লিসিস্কি। হতাশ এ জার্মান সুন্দরী তাই তো ম্যাচ শেষে কাঁদলেন।
পাওয়ার টেনিসের জন্য এতদিন বিখ্যাত ছিলেন সেরেনা উইলিয়ামস। এবারের উইম্বলডনে সেরেনা নয়, পাওয়ার টেনিস দেখালেন বারতোলি। প্রথম রাউন্ড থেকে ফাইনাল পর্যন্ত কোনো ম্যাচেই তাকে তিন সেটে যেতে হয়নি। প্রতিটি ম্যাচই তিনি জিতেছেন সরাসরি দুই সেটে। সেই ধারা বজায় ছিল ফাইনালেও। লিসিস্কিকে প্রথম সেটে উড়িয়ে দেন ৬-১-এ। দ্বিতীয় সেটে প্রতিরোধ গড়ে তুলেছিলেন জার্মান তারকা। কিন্তু শেষ পর্যন্ত পারেননি। ৬-৪-এ দ্বিতীয় সেট জিতে টেনিসের নতুন অধ্যায়ে নাম লেখান ফরাসি তারকা মারিও বারতোলি।
ম্যাচ শেষে উচ্ছ্বসিত বারতোলি বলছিলেন, ‘আমার কাছে অবিশ্বাস্য মনে হচ্ছে। এটা আমার জীবনের সেরা মুহূর্ত। সেই ছয় বছর বয়স থেকেই এ ট্রফির স্বপ্ন দেখেছি আমি। আমার সেই স্বপ্ন সত্যি হল আজ (কাল)। বিশ্বাসই হচ্ছে না আমার। আশা করি আগামী বছরও এখানে ভালো করতে পারব। সাবিনকে আমার শুভেচ্ছা। আশা করি আগামী দিনগুলোতে সে আরও এগিয়ে যাবে।’
টুর্নামেন্টে দুরন্ত পারফর্ম করেও ফাইনালে জিততে পারলেন না। তাই তো হতাশ লিসিস্কি বলছিলেন, ‘কী বলব, আমি সব কিছুর জন্য বিস্মিত। জয়টা তারই প্রাপ্য ছিল। শুরু থেকেই সে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে। আমি আরও ভালো খেলতে চেয়েছিলাম। কিন্তু পারিনি। এবার এখানে ফাইনালে খেললাম। আশা করি আগামীতেও এ সুযোগ আসবে আমার।’

Previous Post

কোহলির সেঞ্চুরিতে জয়ে ফিরল ভারত

Next Post

আশরাফুলের সাদা কালো জন্মদিন

Related Posts

চলে গেলেন ক্রীড়াবিদ ও সংগঠক শামীমা সাত্তার মিমো
অনান্য খেলা

চলে গেলেন ক্রীড়াবিদ ও সংগঠক শামীমা সাত্তার মিমো

7
সুযোগ হাতছাড়া, থামল বাংলাদেশের পথচলা
অনান্য খেলা

সুযোগ হাতছাড়া, থামল বাংলাদেশের পথচলা

3
সিডনিতে কোরিয়ান আধিপত্য, বাংলাদেশের জালে পাঁচ গোল
অনান্য খেলা

সিডনিতে কোরিয়ান আধিপত্য, বাংলাদেশের জালে পাঁচ গোল

8
Next Post
আশরাফুলের সাদা কালো জন্মদিন

আশরাফুলের সাদা কালো জন্মদিন

Discussion about this post

সর্বশেষ..

বিসিবির উপহার পেয়ে খুশি জাতীয় দলের ক্রিকেটাররা

বিসিবির উপহার পেয়ে খুশি জাতীয় দলের ক্রিকেটাররা

by cricbdadmin
0
8

ঈদুল ফিতর উপলক্ষে জাতীয় দলের ক্রিকেটারদের জন্য বিশেষ উপহার দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গত বছর শুরু হওয়া এই উদ্যোগ...

রাজ্জাকের ৭ উইকেট, আবার ব্যর্থ মাহমুদউল্লাহ

জাতীয় ক্রীড়া পুরস্কার: চূড়ান্তের পথে ২৭ ক্রীড়াবিদ-সংগঠক

by cricbdadmin
0
2

জাতীয় ক্রীড়া পুরস্কার–২০২৫-এর প্রাথমিক তালিকা চূড়ান্ত করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। যাচাই-বাছাই প্রক্রিয়া শেষে ২৭ জনকে মনোনীত করা হয়েছে। এর...

শীর্ষে ফেরার পথে কোহলি, দাপট মুস্তাফিজের

যেভাবে দ্য হানড্রেডে খুলল মুস্তাফিজের দরজা

by cricbdadmin
0
4

ইতিহাস গড়ে প্রথমবার দ্য হানড্রেডে অংশ নেবেন বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান। ইংল্যান্ডের ঘরোয়া টুর্নামেন্টের জন্য তাকে দলে নিয়েছে বার্মিংহাম ফিনিক্স।...

মিরপুরে রানআউট বিতর্ক, শাস্তির মুখে সালমান

মিরপুরে রানআউট বিতর্ক, শাস্তির মুখে সালমান

by cricbdadmin
0
3

রানআউটের সিদ্ধান্ত মেনে নিতে পারেননি সালমান আলী আগা। মাঠেই ছুড়ে ফেলেছিলেন হেলমেট ও গ্লাভস। সেই আচরণকেই ক্রিকেট সরঞ্জামের অপব্যবহার হিসেবে...

চলে গেলেন ক্রীড়াবিদ ও সংগঠক শামীমা সাত্তার মিমো

চলে গেলেন ক্রীড়াবিদ ও সংগঠক শামীমা সাত্তার মিমো

by cricbdadmin
0
7

দেশের ক্রীড়াঙ্গনের পরিচিত মুখ, জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত সাবেক অ্যাথলেট ও সংগঠক শামীমা সাত্তার মিমো মারা গেছেন। শুক্রবার রাতে রাজধানীর নিজ...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD