Friday, May 29, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

উইন্ডিজ সফরের বাংলাদেশ দল ঘোষণা

January 6, 2025
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
উইন্ডিজ সফরের বাংলাদেশ দল ঘোষণা
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on Twitter

কিছুদিন আগেই ওয়েস্ট ইন্ডিজ সফর করে এসেছে বাংলাদেশ দল। যেখানে টেস্ট সিরিজে ড্র আর টি-টোয়েন্টিতে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করার স্বস্তি নিয়ে ফিরেছেন মেহেদী হাসান মিরাজ ও লিটন দাসরা। এবার তাদের পথ ধরে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে খেলতে যাচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

১৯ জানুয়ারি থেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শুরু হতে যাওয়া ৩ ম্যাচের ওয়ানডে ও টি টোয়েন্টি সিরিজের বাংলাদেশ নারী দল ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এটিই বাংলাদেশ নারী দলের প্রথম ওয়েস্ট ইন্ডিজ দ্বিপাক্ষিক সফর। প্রথমবারই তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবেন নিগার সুলতানা জ্যোতিরা। প্রতিটি ম্যাচ সেন্ট কিটসের বেসেটেরের ওয়ার্নার পার্কে অনুষ্ঠিত হবে।

এই দলে ফিরলেন অভিজ্ঞ অলরাউন্ডার লতা মণ্ডল। তাকে জায়গা করে দিতে বাদ পড়লেন পেস বোলিং অলরাউন্ডার রিতু মনি। ওয়ানডেতে ফিরেছেন বাঁহাতি পেসার ফারিহা ইসলাম। ওয়ানডে দলের নিয়মিত মুখ ফারজানা হক আছেন টি-টোয়েন্টি দলে। আর ছুটি নিয়ে অভিজ্ঞ পেসার জাহানারা আলম এখন আছেন অস্ট্রেলিয়ায়। তিনিও নেই দলে।

মারুফা আক্তার ও সুলতানা খাতুন ফিরেছেন উইন্ডিজ সফরের দলে। সামনের সিরিজে অন্তত একটি ম্যাচ জিততে পারলে নিউজিল্যান্ডের সমান ২১ পয়েন্ট হবে বাংলাদেশের। বাকি দুই ম্যাচে এক পয়েন্ট পেলেও নিগার সুলতানা জ্যোতির দল পাবে বিশ্বকাপ টিকেট।

বাংলাদেশ দল ১৪ জানুয়ারি সেন্ট কিটসে পৌঁছাবে। বিশ্রাম ও প্রস্তুতি সেরে ওয়ানডে ম্যাচগুলি মাঠে গড়াবে ১৯, ২১ এবং ২৪ জানুয়ারি। এরপর ২৭, ২৯ ও ৩১ জানুয়ারি তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। সেন্ট কিটসের ওয়ার্নার পার্ক লড়বে দুই দল।

বাংলাদেশ দল-
নিগার সুলতানা (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), মুর্শিদা খাতুন, দিলারা আক্তার, শারমিন আক্তার, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, লতা মন্ডল, রাবেয়া, ফাহিমা খাতুন, ফারিহা ইসলাম, সুলতানা খাতুন, ফারজানা হক, তাজ নেহার, সানজিদা আক্তার ও মারুফা কাতার।

ওয়ানডেতে ফিরলেন: লতা মন্ডল ও ফারিহা ইসলাম
ওয়ানডে থেকে বাদ: জাহানারা আলম, রিতু মনি
টি-টোয়েন্টিতে ফিরলেন: মারুফা আক্তার, সুলতানা খাতুন, লতা মন্ডল, ফারজানা হক
টি-টোয়েন্টি থেকে বাদ: রিতু মনি, জাহানারা আলম, জান্নাতুল ফেরদৌস

Previous Post

বিপিএল পয়েন্ট তালিকায় কারা কোথায় দাঁড়িয়ে

Next Post

ছক্কার রেকর্ড সিলেটের মাঠে

Related Posts

যুদ্ধের প্রভাবে দেশে ফেরা অনিশ্চিত, জেদ্দায় আটকা মুশফিক
বিশেষ প্রতিবেদন

বগুড়ার ঈদগাহে মুশফিক, দেশবাসীকে দিলেন ঈদ শুভেচ্ছা

6
এক নজরে দেখে নিন ডিপিএলের ১২ দল
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

ডিপিএলে জমে উঠেছে পয়েন্ট টেবিলের লড়াই

6
বৃষ্টি আইনের ছোবলে ভেস্তে গেল রূপগঞ্জের লড়াই
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

ঈদের বিরতির পর জমে উঠবে ডিপিএলের লড়াই

8
Next Post
ছক্কার রেকর্ড সিলেটের মাঠে

ছক্কার রেকর্ড সিলেটের মাঠে

Discussion about this post

সর্বশেষ..

যুদ্ধের প্রভাবে দেশে ফেরা অনিশ্চিত, জেদ্দায় আটকা মুশফিক

বগুড়ার ঈদগাহে মুশফিক, দেশবাসীকে দিলেন ঈদ শুভেচ্ছা

by cricbdadmin
0
6

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নিজ শহর বগুড়ায় পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা ক্রিকেটার মুশফিকুর রহিম। দেশের...

এক নজরে দেখে নিন ডিপিএলের ১২ দল

ডিপিএলে জমে উঠেছে পয়েন্ট টেবিলের লড়াই

by cricbdadmin
0
6

ঈদ উল আযহার ছুটিতে আপাতত বিরতিতে গেছে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। তবে মাঠের খেলা থেমে থাকলেও আলোচনায় রয়েছে পয়েন্ট টেবিলের...

বৃষ্টি আইনের ছোবলে ভেস্তে গেল রূপগঞ্জের লড়াই

ঈদের বিরতির পর জমে উঠবে ডিপিএলের লড়াই

by cricbdadmin
0
8

দেশের ঘরোয়া ক্রিকেটে এখন ঈদের আমেজ। টানা ব্যস্ত সূচির পর ২৩ মে শেষ ম্যাচ খেলেই ছুটিতে গেছেন ক্রিকেটাররা। তবে সেই...

সাত বছর পর ফিরেই বিশ্ব রেকর্ড গড়লেন নাবিল

সাত বছর পর ফিরেই বিশ্ব রেকর্ড গড়লেন নাবিল

by cricbdadmin
0
8

সাত বছর পর জাতীয় দলে ফিরে আন্তর্জাতিক ক্রিকেটে অবিশ্বাস্য এক কীর্তি গড়লেন বতসোয়ানার পেসার নাবিল মাস্টার। টি-টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকার উপ-আঞ্চলিক...

বর্জন সংকটে প্রথম বিভাগ লিগ, শুরু ১৪ ডিসেম্বর শুরু

ভোটের আগেই পরিচালক নান্নু, বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৮ পরিচালক

by cricbdadmin
0
6

আসন্ন বিসিবি নির্বাচন ঘিরে শেষ মুহূর্তে নাটকীয় পরিবর্তন এসেছে প্রার্থী তালিকায়। কয়েকজন প্রার্থী সরে দাঁড়ানোয় ভোট ছাড়াই পরিচালক পদ নিশ্চিত...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD