Monday, November 9, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

উইন্ডিজের বিশাল বহর আসছে বাংলাদেশ সফরে

December 21, 2020
in নিউজ, বিশেষ প্রতিবেদন, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
উইন্ডিজের বিশাল বহর আসছে বাংলাদেশ সফরে
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

করোনা পরবর্তী যুগে আগামী মাসেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবে বাংলাদেশ। ঘরের মাঠে দলটি আতিথ্য দেবে ওয়েস্ট ইন্ডিজকে। এরইমধ্যে দুই বোর্ডের সিদ্ধান্তে ঠিক হয়েছে সূচিও।আগামী সপ্তাহেই বাংলাদেশ সিরিজের স্কোয়াড ঘোষণা করবে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। এই বিষয়টি নিশ্চিত করেছেন ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের প্রধান নির্বাহী জনি গ্রেভ। তিনি আশা করছেন, আসন্ন সফরে উইন্ডিজের বিশাল বহরই যাবে।

আসন্ন বাংলাদেশ সফরে দুটি টেস্ট এবং তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে ক্যারিবীয়রা। এ প্রসঙ্গে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী বলেছেন, ‘এটা সংক্ষিপ্ত সিরিজ এবং আমরা ওয়ানডের খেলোয়াড়দেরও সঙ্গে রাখবো। কোনো খেলোয়াড় যদি ইনজুরি পরে, সেই সঙ্গে ওয়ানডে সিরিজ বা টেস্ট সিরিজের প্রস্তুতির জন্য তাদের আমরা সঙ্গে রাখবো।’

একজন মনোবিজ্ঞানী এবং একজন ডাক্তার থাকবেন আসন্ন বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজ দলে। সেই সঙ্গে নিরাপত্তা নিশ্চিত করার জন্য দলটির সঙ্গে বাংলাদেশে আসবে সিকিউরিটি এবং সেফটি ম্যানেজার পল স্লোওয়ে। কদিন আগেই তিনি প্রধিনিধি দলের সঙ্গে বাংলাদেশ সফর করে গেছেন।

সব কিছু ঠিক থাকলে আগামী ১০ জানুয়ারি বাংলাদেশে আসার কথা ওয়েস্ট ইন্ডিজ দলের। এরপর এক সপ্তাহের কোয়ারেন্টাইনে থাকবে ক্যারিবীয় দল।

আগামী ২০, ২২ এবং ২৫ জানুয়ারি বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ। এদিকে আগামী ৩ ফেব্রুয়ারি শুরু হবে প্রথম টেস্ট। আর দুই দলের মধ্যেকার দ্বিতীয় ও শেষ টেস্ট মাঠে গড়াবে ১১ ফেব্রুয়ারি।

Related Posts

হৃদয়-মুশফিকের দাপটে ড্র নিয়ে মাঠ ছাড়ল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

হৃদয়-মুশফিকের দাপটে ড্র নিয়ে মাঠ ছাড়ল বাংলাদেশ

0
শততম টেস্টে রূপকথার সামনে দাঁড়িয়ে মুশফিক
বিশেষ প্রতিবেদন

টেস্টে ৭ হাজার রানে প্রথম বাংলাদেশি মুশফিক

0
প্রথমবার জাতীয় দলে মাহফিজুল, চার বছর পর টেস্ট দলে নাঈম
বিশেষ প্রতিবেদন

প্রথমবার জাতীয় দলে মাহফিজুল, চার বছর পর টেস্ট দলে নাঈম

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD