Monday, November 9, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home ক্রিকেট সাফারি

উইজডেনের সেরা টেস্ট একাদশে মুশফিক

January 5, 2021
in ক্রিকেট সাফারি, নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
উইজডেনের সেরা টেস্ট একাদশে মুশফিক
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

টেস্ট ক্রিকেটে কৈশোরে অভিষেকের পর যারা ক্যারিয়ারে বেশ উন্নতি করেছেন তাদের নিয়ে এবার সেরা একাদশ তৈরি করেছে উইজডেন। সেখানে জায়গা পেয়েছেন মুশফিকুর রহিম। যে দলে অধিনায়ক হিসেবে আছেন পাকিস্তানের বিশ্বকাপজয়ী ক্রিকেটার ইমরান খান।

২০০৫ সালে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে মুশফিকুরের টেস্ট অভিষেক হয়েছিল। এখন পর্যন্ত এ ফরম্যাটের ক্রিকেটে ৭০ ম্যাচে ১৩০ ইনিংস ব্যাট করে ৩৬.৪৭ গড়ে ৪৪১৩ রান করেছেন তিনি। এরমধ্যে তার রয়েছে ৭ সেঞ্চুরি,৩টি ডাবল সেঞ্চুরি ও ২১টি হাফসেঞ্চুরি । ২১৯ রানের ইনিংস তার সর্বোচ্চ।

মুশফিককে সেরা কিশোর একাদশে কেন রাখা হয়েছে তার ব্যাখ্যাও দিয়েছে উইজডেন, ‘এই বয়সেও অসাধারণ খেলে যাচ্ছেন মুশফিকুর রহিম। নিজের ধারাবাহিকতার নিদর্শনস্বরূপ সে বাংলাদেশের সেরা ব্যাটসম্যান। ছোট খাটো গড়নের এই ক্রিকেটার একমাত্র উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে ৩টি ডাবল সেঞ্চুরি করার কীর্তি গড়েছেন। নিজ দেশের মধ্যে ৬০ শতাংশ ডাবল সেঞ্চুরিই তার দখলে।’

বর্তমানে ক্রিকেট খেলছেন এমন ক্রিকেটার এই দলে রয়েছেন মাত্র দুইজন। তাঁদের একজন মুশফিক আর অন্যজন অস্ট্রেলিয়ার পেসার প্যাট কামিন্স। এছাড়া এই তালিকায় আছেন শচিন টেন্ডুলকার, গ্যারি সোবার্স, ওয়াসিম আকরাম এবং ইমরান খানদের মতো ক্রিকেটাররা।

এদিকে উইজডেনের সেরা কিশোর একাদশে জায়গা পেয়ে নিজেকে সম্মানিতবোধ করছেন বলে জানিয়েছেন মুশফিক। শনিবার নিজের ফেসবুকে একটি ছবি দিয়ে তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। এত কিংবদন্তী সমন্বিত একটি দলের অংশ হতে পারাটা দুর্দান্ত অনুভূতি! উইজডেনের কিশোর দাঙ্গা টেস্ট একাদশের অংশ হয়ে আমি সত্যিই সম্মানিত!’

উইজডেনের সেরা কিশোর টেস্ট একাদশ:

ইমরান খান (অধিনায়ক), শচিন টেন্ডুলকার, নেইল হার্ভে, ডেনিস কম্পটন, মার্টিন ক্রো, গ্রায়েম পোলক, গ্যারি সোবার্স, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), অনিল কুম্বলে, ওয়াসিম আকরাম ও প্যাট কামিন্স।

Related Posts

হৃদয়-মুশফিকের দাপটে ড্র নিয়ে মাঠ ছাড়ল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

হৃদয়-মুশফিকের দাপটে ড্র নিয়ে মাঠ ছাড়ল বাংলাদেশ

0
শততম টেস্টে রূপকথার সামনে দাঁড়িয়ে মুশফিক
বিশেষ প্রতিবেদন

টেস্টে ৭ হাজার রানে প্রথম বাংলাদেশি মুশফিক

0
প্রথমবার জাতীয় দলে মাহফিজুল, চার বছর পর টেস্ট দলে নাঈম
বিশেষ প্রতিবেদন

প্রথমবার জাতীয় দলে মাহফিজুল, চার বছর পর টেস্ট দলে নাঈম

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD