Sunday, April 19, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

ঈদের পরও চলবে মুশফিকদের একক অনুশীলন

July 30, 2020
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
ঈদের পরও চলবে মুশফিকদের একক অনুশীলন
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

করোনাভাইরাসের কারণে চার মাস বন্ধ থাকার পর গত ১৯ জুলাই থেকে দেশের চার ভেন্যুতে বিসিবির তত্ত্বাবধানে অনুশীলন করার অনুমতি মেলে ক্রিকেটারদের। সুনির্দিষ্ট সূচিতে আলাদা করে অনুশীলনের সুযোগ পান তারা। পাশাপাশি তারা ফিটনেস অনুশীলনও করেন। ক্রিকেটারদের একক এ অনুশীলন ঈদের পরও চলবে কিছুদিন। এরপর করোনাভাইরাস পরিস্থিতির উন্নতি হলে ছোট ছোট গ্রুপে ভাগ করে অনুশীলন শুরু করা হবে, জানালেন বিসিবি পরিচালক ও ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান।

মিরপুর ছাড়া অন্য তিন ভেন্যুতে কেবলই ফিটনেস ট্রেনিংয়ের সুযোগ পেয়েছেন ক্রিকেটার। ঈদের পরও অন্তত কিছুদিন এভাবেই চলবে। ব্যাপারটি নিশ্চিত করেছেন আকরাম খান, ‘ঈদের পর ৮ বা ১০ অগাস্ট থেকে আবার শুরু করার কথা ভাবছি আমরা। আগের মতোই আগ্রহী ক্রিকেটারদের আমরা সূচি তৈরি করে দেব। আপাতত আমাদের ভাবনা, একক অনুশীলনই চলবে আরও অন্তত সপ্তাহখানেক। এরপর পরিস্থিতি যদি ভালো হয়, তাহলে ছোট গ্রুপে ৩ জন বা এরকম একসঙ্গে সুযোগ দেওয়ার কথা ভাবব আমরা।’

এখনও দলগত ক্যাম্প নিয়ে সিদ্ধান্ত নেয়নি বিসিবি। এদিকে আবার জুলাই-অগাস্ট থেকে পিছিয়ে যাওয়া বাংলাদেশের শ্রীলঙ্কা সফর অক্টোবরে আয়োজনের আলোচনা চলছে। ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জানালেন, পরিস্থিতি বুঝেই ক্যাম্পের সিদ্ধান্ত নেওয়া হবে, ‘এখনই আসলে লম্বা সময়ের পরিকল্পনা করার মতো পরিস্থিতি হয়নি। শ্রীলঙ্কার সঙ্গে আমাদের আলোচনা চলছে। টেস্টের সঙ্গে সীমিত ওভারের সিরিজ চাইব আমরা। ওরা কিছুদিন পর আমাদের সিরিজের তারিখ জানাবে। সিরিজের সবকিছু চূড়ান্ত হলে আমরা ক্যাম্পের সময় ঠিক করা নিয়ে ভাবব।’

আকরাম আরও বলেন, ‘আমাদের ধারণা, ঈদের পর ৭ থেকে ১০ দিনের মধ্যে শ্রীলঙ্কার সঙ্গে আমাদের আলোচনা চূড়ান্ত হয়ে যাবে। তার পর সেই সফরকে সামনে রেখে আমরা অনুশীলনের পরিকল্পনা সাজাব। এখানে তাড়াহুড়োর কিছু নেই। পরিস্থিতির ওপরই নির্ভর করবে সবকিছু।’

Previous Post

হাফিজের বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ

Next Post

শ্রীলঙ্কান বোর্ডের সিদ্ধান্তের অপেক্ষায় বিসিবি

Related Posts

প্রথমবারের মতো টিভিতে ঢাকা প্রিমিয়ার লিগ
বিশেষ প্রতিবেদন

দলবদলের প্রথম দিনে কে কোন দলে

3
বদলের হাওয়া বিসিবিতে, বেতন ৬৫ হাজার, ম্যাচ ফি এক লাখ
বিশেষ প্রতিবেদন

পূর্বাচল স্টেডিয়ামের নকশায় পরিবর্তনের ইঙ্গিত দিলেন তামিম

8
লিগ শুরু নিয়ে স্বস্তির বার্তা মাহমুদউল্লাহর
বিশেষ প্রতিবেদন

লিগ শুরু নিয়ে স্বস্তির বার্তা মাহমুদউল্লাহর

10
Next Post
ক্রিকেটারদের অনুশীলনের ব্যবস্থা করছে বিসিবি

শ্রীলঙ্কান বোর্ডের সিদ্ধান্তের অপেক্ষায় বিসিবি

Discussion about this post

সর্বশেষ..

প্রথমবারের মতো টিভিতে ঢাকা প্রিমিয়ার লিগ

দলবদলের প্রথম দিনে কে কোন দলে

by cricbdadmin
0
3

ঢাকা প্রিমিয়ার লিগের দলবদল মানেই প্রতি মৌসুমে নতুন সমীকরণ, নতুন হিসাব-নিকাশ। তবে এবারের সংক্ষিপ্ত দলবদলের প্রথম দিনেই যেন স্পষ্ট হয়ে...

বদলের হাওয়া বিসিবিতে, বেতন ৬৫ হাজার, ম্যাচ ফি এক লাখ

পূর্বাচল স্টেডিয়ামের নকশায় পরিবর্তনের ইঙ্গিত দিলেন তামিম

by cricbdadmin
0
8

পূর্বাচলে আন্তর্জাতিক মানের একটি নতুন ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা দীর্ঘদিন ধরে চললেও এর অগ্রগতি এখনো ধীরগতির। শনিবার প্রকল্পটির সর্বশেষ অবস্থা...

লিগ শুরু নিয়ে স্বস্তির বার্তা মাহমুদউল্লাহর

লিগ শুরু নিয়ে স্বস্তির বার্তা মাহমুদউল্লাহর

by cricbdadmin
0
10

ঢাকা প্রিমিয়ার লিগ ঘিরে দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটিয়ে শুরু হয়েছে দলবদল কার্যক্রম। শনিবার প্রথম দিনেই প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে...

‘ক্যাপ্টেনস কার্ড’, অধিনায়কদের জন্য আজীবন সুবিধা

ক্যাপ্টেনস কার্ডে ‘বৈষম্য’ দেখছেন তাপস বৈশ্য

by cricbdadmin
0
7

সাবেক অধিনায়কদের সম্মান জানাতে নতুন উদ্যোগ হিসেবে ‘ক্যাপ্টেনস কার্ড’ চালু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দেশের হয়ে অন্তত একটি আন্তর্জাতিক...

বাংলাদেশের বিপক্ষে সিরিজে পাকিস্তানের দলে নতুন চমক

বাংলাদেশের বিপক্ষে সিরিজে পাকিস্তানের দলে নতুন চমক

by cricbdadmin
0
8

বাংলাদেশের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজকে সামনে রেখে পাকিস্তান ক্রিকেট দল ঘোষণা করেছে পিসিবি। দল ঘোষণা থেকে শুরু করে কোচিং স্টাফে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD