Monday, November 16, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

ইতিহাস গড়ে আইসিসির সেরা মুস্তাফিজ

December 28, 2016
in নিউজ, বিশেষজ্ঞ কলাম, ব্রেকিং নিউজ, ব্লগ, রেকর্ড, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
১৩ উইকেটে সিরিজসেরা মুস্তাফিজ, গড়লেন বিশ্বরেকর্ড!!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

তিনি যে শুধু টাইগারদেরই নয়, বিশ্ব ক্রিকেটের অনন্য সম্পদ। বল হাতে এমন কিছু তিনি করে দেখিয়েছেন, যা আগে কখনো কেউ পারেনি! অভিষেকের পর থেকেই ঝড় তুলে যাচ্ছেন মুস্তাফিজুর রহমান। যদিও ইনজুরি নামের শত্রু গত ৬ মাস তাকে রেখেছে মাঠের বাইরে। তবে ৬ মাসের নৈপুন্যেই পেয়ে গেছেন দারুণ এক সম্মান। বৃহস্পতিবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার নির্বাচিত হয়েছেন এই বাঁহাতি পেসার। ইতিহাস বলছে-এই প্রথম বাংলাদেশের কোন ক্রিকেটার এমন স্বীকৃতি পেলেন।

আইসিসির ওয়েবসাইটে বৃহস্পতিবার এই খবর প্রকাশিত হয়েছে। ঠিক তখন অবশ্য ইনজুরি কাটিয়ে মুস্তাফিজ ফিরেছেন মাঠে। এখন নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়ে ওয়ানডেতে ফেরার অপেক্ষায় কাটার মাস্টার।

২০১৫ সালের ১৪ সেপ্টেম্বর থেকে চলতি বছরের ২০ সেপ্টেম্বর পর্যন্ত নৈপুন্যের ভিত্তিতে আইসিসি মুস্তাফিজকে সেরা হিসেবে বেছে নিয়েছে। তখন অবশ্য তিনি তিনটি ওয়ানডেতে নেন ৮ উইকেট। সঙ্গে ১০ টি-টুয়েন্টিতে শিকার ১৯ উইকেট।

মুস্তাফিজ লাল-সবুজদের হয়ে ৯ ওয়ানডেতে ২৬ উইকেট নিয়েছেন মুস্তাফিজ। ১৩ টি-টুয়েন্টিতে নেন ২২টি উইকেট। দুই টেস্টে ৪টি উইকেট তার দখলে। সব মিলিয়ে দারুণ সাফল্যে তিনি সেরা উদীয়মান ক্রিকেটার। এর আগে ২০১৫ সালে আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে জায়গা পান কাটার মাস্টার।

এমন সাফল্যের পর আইসিসির ওয়েবসাইটে তার অনুভূতি প্রকাশ পেয়েছে। যেখানে দ্য ফিজ বলেছেন, ‘এই অর্জন আমাকে আসছে বছরগুলোতে আরও ভালো খেলতে অনুপ্রাণিত করবে। সত্যি বলতে কী, বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে আইসিসির কোনো বার্ষিক পুরস্কার জিতে দারুণ খুশি আমি।’

Related Posts

বাংলাদেশ সিরিজের দক্ষিণ আফ্রিকা দলে আছেন কারা?
বিশেষ প্রতিবেদন

বাংলাদেশের পেস আক্রমণ নিয়ে সতর্ক বাভুমা

0
সাকিবের ছন্দপতন, বড় হারে বিপাকে এমিরেটস
বিশেষ প্রতিবেদন

সাকিবের নতুন ঠিকানা লন্ডন জায়ান্টস

0
নতুন ইতিহাস গড়ে কিংবদন্তির কাতারে মুশফিক
বিশেষ প্রতিবেদন

রেকর্ড ভাঙায় গর্বিত মুশফিক

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD