Thursday, April 30, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

ইংল্যান্ডকে হারিয়ে স্বপ্নের শেষ আটে বাংলাদেশ

March 9, 2015
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
ইংল্যান্ডকে হারিয়ে স্বপ্নের শেষ আটে বাংলাদেশ
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

ইংল্যান্ডের শেষ ব্যাটসম্যানের উইকেটটি রুবেল হোসেন তুলে নিতেই উৎসব শুরু অ্যাডিলেডে। যা মুহুর্তেই আছড়ে পড়ল এই বাংলায়। টেকনাফ থেকে তেতুলিয়া। একটাই স্লোগান বাংলাদেশ.. বাংলাদেশ।

এমন উচ্ছাসেই ভেসে যাওয়ার সময় এখন। কেননা, টাইগাররা জন্ম দিলেন অবিস্মরনীয় এক ঘঠনার।
নাটকীয় এক লড়াইয়ে ইংল্যান্ডকে ১৫ রানে হারাল বাংলাদেশ। তাতেই দল উঠে গেল বিশ্বকাপ ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে। প্রথমে মাহমুদুল্লাহর শতরান। এরপর রুবেলের আগুন ঝরা বোলিং। তাতেই নতুন ইতিহাস।
সোমবার অ্যাডিলেেড ওভালে ‘এ’ গ্রুপের ম্যাচে টস হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ। তারা ৭ উইকেট হারিয়ে তুলে ২৭৫ রান। জবাব দিতে নেমে ২৬০ রানে অলআউট হয়ে ইংল্যান্ড।

এর আগে ছিল মাহমুদুল্লাহ আর মুশফিকের ব্যাটে ম্যাজিক। মাহমুদুল্লাহ রিয়াদ তুলে নেন সেঞ্চুরি। বিশ্বকাপে বাংলাদেশের কোন ব্যাটসম্যানের এটিই প্রথম শতরান। অ্যাডিলেডে করলেন ১০৩ রান।
বিশ্বকাপ ইতিহাসে বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে করা শতরানটি স্ত্রী ও ছেলেকে উৎসর্গ করলেন মাহমুদুল্লাহ ।
গর্বিত এই ক্রিকেটার জানালেন- ”এটি ছিল আমার জন্য বিশেষ ইনিংস। ইনিংসটি আমার স্ত্রী ও ছেলেকে উৎসর্গ করছি।” এটি রিয়াদের ওয়ানডেতে ক্যারিয়ারের ব্যাক্তিগত সেরা ইনিংস। এর আগে ২০১৪ সালে জিম্বাবুয়ের বিপক্ষে করেন অপরাজিত ৮২ রান।
এমনিতে বিশ্বকাপে বাংলাদেশের হয়ে আগের সর্বোচ্চ ইনিংসটি ছিল তামিম ইকবালের। ৫ মার্চ নেলসনে স্কটল্যান্ডের বিপক্ষে করেন ৯৫ রান।

এদিকে প্রথমবারের মতো বিশ্বকাপের শেষ আটে জায়গা করে নেওয়ারএমন অর্জনটা মুক্তিযোদ্ধাদের উৎসর্গ করেছেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। জানালেন-“এই জয় আমাদের মুক্তিযোদ্ধাদের জন্য।”

সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ: ৫০ ওভারে ২৭৫/৭ (তামিম ২, ইমরুল ২, সৌম্য ৪০, মাহমুদুল্লাহ ১০৩, সাকিব ২, মুশফিক ৮৯, সাব্বির ১৪, মাশরাফি ৬*, সানি ৩*; অ্যান্ডারসন ২/৪৫, জর্ডান ২/৫৯, মইন ১/৪৪, ব্রড ১/৫২)
ইংল্যান্ড: ৪৮.৩ ওভারে ২৬০/১০ (মইন ১৯, বেল ৬৩, হেলস ২৭, রুট ২৯, মর্গ্যান ০, টেলর ১, বাটলার ৬৫, ওকস ৪২*, জর্ডান ০, ব্রড ৯, অ্যান্ডারসন ০; রুবেল ৪/৫৩, মাশরাফি ২/৪৮, তাসকিন ২/৫৯)
ফল: বাংলাদেশ ১৫ রানে জয়ী

ম্যাচসেরা: মাহমুদুল্লাহ।

Previous Post

বিশ্বকাপে বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান মাহমুদুল্লাহ

Next Post

আইরিশদের উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ভারত

Related Posts

বাংলাদেশের আবহাওয়ার সঙ্গে মিলিয়ে করাচিতে পাকিস্তানের ক্যাম্প
বিশেষ প্রতিবেদন

বাংলাদেশের আবহাওয়ার সঙ্গে মিলিয়ে করাচিতে পাকিস্তানের ক্যাম্প

5
‘নতুন কুঁড়ি স্পোর্টস’ দিয়ে প্রতিভা খুঁজবে সরকার
অনান্য খেলা

‘নতুন কুঁড়ি স্পোর্টস’ দিয়ে প্রতিভা খুঁজবে সরকার

10
ঘটনার জন্ম দিয়ে ফিরে গেলেন সাকিব
বিশেষ প্রতিবেদন

বিশ্বকাপ বর্জনের সিদ্ধান্তে সাকিবের ক্ষোভ

7
Next Post
আইরিশদের উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ভারত

আইরিশদের উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ভারত

Discussion about this post

সর্বশেষ..

বাংলাদেশের আবহাওয়ার সঙ্গে মিলিয়ে করাচিতে পাকিস্তানের ক্যাম্প

বাংলাদেশের আবহাওয়ার সঙ্গে মিলিয়ে করাচিতে পাকিস্তানের ক্যাম্প

by cricbdadmin
0
5

গত মাসেই বাংলাদেশ সফর শেষ করেছে পাকিস্তান ক্রিকেট দল, যেখানে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে পরাজিত হয়েছিল তারা। সেই...

‘নতুন কুঁড়ি স্পোর্টস’ দিয়ে প্রতিভা খুঁজবে সরকার

‘নতুন কুঁড়ি স্পোর্টস’ দিয়ে প্রতিভা খুঁজবে সরকার

by cricbdadmin
0
10

তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে দক্ষ ক্রীড়াবিদ গড়ে তুলতে দেশব্যপী শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের তত্ববধানে আয়োজিত...

ঘটনার জন্ম দিয়ে ফিরে গেলেন সাকিব

বিশ্বকাপ বর্জনের সিদ্ধান্তে সাকিবের ক্ষোভ

by cricbdadmin
0
7

বাংলাদেশের ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়ে আবারও আলোচনার ঝড় উঠেছে। সেই বিতর্কে এবার নিজের অবস্থান স্পষ্ট করলেন...

হাতে চোট পেলেন নাহিদ রানা

জয়ের ছন্দে র‍্যাঙ্কিংয়েও দাপট নাহিদ-মুস্তাফিজদের

by cricbdadmin
0
9

নিউজিল্যান্ডের বিপক্ষে সাম্প্রতিক সাফল্য বাংলাদেশের ক্রিকেটে যে নতুন আত্মবিশ্বাস তৈরি করেছে, তার প্রতিফলন এবার দেখা গেল আইসিসির সর্বশেষ ওয়ানডে র‍্যাঙ্কিংয়েও।...

বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড টি-টোয়েন্টি

বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড টি-টোয়েন্টি

by cricbdadmin
0
6

চট্টগ্রামে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি শুরু হওয়ার আগেই যেন ফলাফল নির্ধারিত হয়ে গিয়েছিল। টানা বৃষ্টি এবং প্রতিকূল...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD