Saturday, November 14, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

আশরাফুলের শাস্তি কমানোর বিরুদ্ধে বিসিবির আপিল

October 25, 2014
in নিউজ, বিতর্ক, বিশেষ প্রতিবেদন, ব্রেকিং নিউজ, ব্লগ, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
আশরাফুলের শাস্তি কমানোর বিরুদ্ধে বিসিবির আপিল
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

বিপিএল দুনীর্তিতে গঠিত বিশেষ ট্রাইব্যুনালের রায় মেনে নিতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শেষপর্যন্ত তারা সোমবার এ রায়ের বিরুদ্ধে আপিলের সিদ্ধান্ত নিয়েছে। ট্রাইব্যুনাল তাদের প্রথম পর্যবেক্ষণ শেষে আশরাফুলকে দোষী সাব্যস্ত করে ৮ বছরের জন্য সবধরনের ক্রিকেটে নিষিদ্ধ করেছিলেন। আশরাফুল সেই নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করেন। আশরাফুলের সেই আপিলের প্রেক্ষিতে বিজ্ঞ ট্রাইব্যুনাল তার শাস্তি কমিয়ে পাঁচ বছরে নিয়ে আসেন। এই আপিলে জয়ী হয়ে আশরাফুল ফের ক্রিকেট মাঠে খেলার স্বপ্ন দেখতে থাকেন।
সবকিছু ঠিক থাকলে তিনি ২০১৬ সালের ১৩ অগাষ্ট ফের ক্রিকেট মাঠে ফিরতে পারবেন। কিন্তু এর মধ্যেই আরেকবার বাধা হয়ে দাড়াল বিসিবি ও আইসিসি। আশরাফুলের কমিয়ে আনা শাস্তির বিরুদ্ধে তারা আপিল ঠুকছে।
আর এই আপিলের ফয়সালা হবে কোর্ট অব আরবিট্রেশনে। সুইজারল্যান্ডের স্পোর্টস বিষয়ক এমনসব মামলার ফয়সালার জন্য আদালত রয়েছে। সেই আদালত এখন আশরাফুলের মামলার আরেকবার নিষ্পত্তি করবে। তবে এজন্য সুইজারল্যান্ডে যেতে হবে এমন কোন কথা নেই। আদালত যেখানে বলবেন কোর্ট বসাতে সেখানেই কোর্ট বসবে।
বিসিবির সুত্র জানিয়েছে-মুলত আইসিসির চাপে পড়েই বিসিবি আশরাফুলের এই শাস্তি কমানোর আদেশের বিরুদ্ধে আপিল ঠুকছে। ট্রাইব্যুনাল আশরাফুলের শাস্তি কমানোয় জয় হয়েছে আশরাফুলের। আর মামলায় পরাজিত হয়েছেন আইসিসি এবং বিসিবির আইনজীবিরা।
এখন আইসিসির সেই আইনজীবি নিজের ক্যারিয়ারে এই হারের ক্ষত যাতে না লাগে সেজন্যই আরেকটি শেষ চেষ্টার সিদ্ধান্ত নিয়েছে। আর এই মামলায় আশরাফুলের প্রতিপক্ষ তো আইসিসির মতো বিসিবিও। তাই আইসিসি’র দেখানো পথেই হেঁটেই বিসিবি এখন আশরাফুলের শাস্তি কমানোর রায়ের বিরুদ্ধে আপিল ঠুকছে।

Related Posts

১৫ বছরেই বিশ্ব রেকর্ড বৈভব সূর্যবংশীর
বিশেষ প্রতিবেদন

১৫ বছরেই বিশ্ব রেকর্ড বৈভব সূর্যবংশীর

0
নিরপেক্ষ ভেন্যুতে অভিষেকে ব্যাটিংয়ে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

আত্মবিশ্বাস নিয়ে ইতিহাস গড়ার মিশনে শান্তরা

0
জাঙ্গুর ফিফটি, উইকহ্যামের সেঞ্চুরি জুটিতে চাপে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

ফাইনালের দৌড়ে এখনো টিকে বাংলাদেশ

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD