Saturday, April 25, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

আল আমিনের বোলিং অ্যাকশন নিয়েও প্রশ্ন

September 16, 2014
in নিউজ, বিশেষ প্রতিবেদন, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
আল আমিনের বোলিং অ্যাকশন নিয়েও প্রশ্ন
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter

ওয়েস্ট ইন্ডিজের কাছে কিংসটাউন টেস্টে ১০ উইকেটে হারের দুঃখ এখনো কাটিয়ে উঠা হয়নি। এরইমধ্যে আরেক দুঃসংবাদ-পেস বোলার আল আমিনের বোলিং অ্যাকশন নিয়ে আপত্তি তুলেছেন আম্পায়াররা। ওয়ানডে সিরিজে ১০ উইকেট নিয়েছিলেন আল আমিন।
এর আগে স্পিনার সোহাগ গাজীর বোলিং অ্যাকশন নিয়েও প্রশ্ন উঠে। তাইতো সিরিজের মাঝপথে দেশে ফিরেন তিনি। এ মাসেই পরীক্ষা দিতে হচ্ছে তাকে।
অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সেলর (আইসিসি) নিয়ম অনুযায়ী ২১ দিনের মধ্যে বোলিং অ্যাকশন পরীক্ষা করাতে হচ্ছে ২৪ বছর বয়সী আল আমিনকেও। যদিও এই সময়টাতে খেলতে কোন সমস্যা নেই তার।
আইসিসি বুধবার জানিয়েছে, আল আমিনের বোলিং অ্যাকশন নিয়ে আম্পায়ারদের প্রতিবেদন মঙ্গলবার ম্যাচ শেষে বাংলাদেশ দলের ম্যানেজার হাবিবুল বাশারকে দেয়া হয়েছে।
২৪ বছর বয়সী আল আমিনের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে গত বছরের অক্টোবরে। ঢাকায় নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে। এ পর্যন্ত ৪ টেস্টে নিয়েছেন ৩ উইকেট। পাশাপাশি ৯ ওয়ানডেতে ১৬ এবং সমসংখ্যক টি-টুয়েন্টিতে ১২ উইকেট নিয়েছেন এই পেসার।
গত জুন মাসে আইসিসির ক্রিকেট কমিটির সভায় চাকিংয়ের বিপক্ষে ‘যুদ্ধ’ ঘোষণা করা হয়। মাঠের আম্পায়ারদের বোলারদের সন্দেহজনক অ্যাকশন ধরতে সহায়তা করার জন্য আমদানি করা হয় বায়োমেকানিক্স।
আগামী শনিবার ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে সফরের শেষ টেস্ট ম্যাচটি খেলবে বাংলাদেশ।

Previous Post

জয়ের ধারায় ব্রাজিল

Next Post

শেষ টেস্টে তাহলে ১১ ব্যাটসম্যান!

Related Posts

নাহিদা-শারমিনকে জরিমানা করল আইসিসি
বিশেষ প্রতিবেদন

নাহিদা-শারমিনকে জরিমানা করল আইসিসি

5
শান্তর সেঞ্চুরি, মুস্তাফিজের ঝড়ে সিরিজ বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

স্পিনের দেশে এবার পেসের জয়

7
হাতে চোট পেলেন নাহিদ রানা
বিশেষ প্রতিবেদন

হাতে চোট পেলেন নাহিদ রানা

4
Next Post
শেষ টেস্টে তাহলে ১১ ব্যাটসম্যান!

শেষ টেস্টে তাহলে ১১ ব্যাটসম্যান!

Discussion about this post

সর্বশেষ..

নাহিদা-শারমিনকে জরিমানা করল আইসিসি

নাহিদা-শারমিনকে জরিমানা করল আইসিসি

by cricbdadmin
0
5

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী ক্রিকেট সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় শাস্তির মুখে পড়েছেন বাংলাদেশের দুই ক্রিকেটার নাহিদা আক্তার ও শারমিন...

শান্তর সেঞ্চুরি, মুস্তাফিজের ঝড়ে সিরিজ বাংলাদেশের

স্পিনের দেশে এবার পেসের জয়

by cricbdadmin
0
7

বাংলাদেশে ক্রিকেট খেলতে এলে প্রতিপক্ষ দলগুলোর প্রস্তুতি প্রায় একই ছকে বাঁধা থাকে। স্পিনারদের ভিডিও দেখা, টার্নিং উইকেটের অনুশীলন, ধীরগতির বল...

হাতে চোট পেলেন নাহিদ রানা

হাতে চোট পেলেন নাহিদ রানা

by cricbdadmin
0
4

সিরিজজুড়ে গতির ঝড় তুলে আলো কেড়ে নিয়েছিলেন নাহিদ রানা। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষে ‘সেরা খেলোয়াড়’ পুরস্কার হাতে নিয়ে সময়টা...

অমিতের সেঞ্চুরিতে গড়া ভিত, ইবাদত-খালেদে শেষ মধ্যাঞ্চল

অমিতের সেঞ্চুরিতে গড়া ভিত, ইবাদত-খালেদে শেষ মধ্যাঞ্চল

by cricbdadmin
0
5

সিলেট আন্তর্জাতিক ভেন্যুতে বাংলাদেশ ক্রিকেট লিগের প্রথম রাউন্ডে পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলের লড়াইটি পরিণত হয়েছে একপেশে ম্যাচে। শুরু থেকেই নিয়ন্ত্রণে থাকা...

টানা তিন সিরিজ জয়, আত্মবিশ্বাসে নতুন বাংলাদেশ

টানা তিন সিরিজ জয়, আত্মবিশ্বাসে নতুন বাংলাদেশ

by cricbdadmin
0
9

শুরুর ধাক্কা সামলে এখন ছন্দে বাংলাদেশ। অধিনায়ক মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে টানা চার সিরিজ হার দিয়ে শুরু হলেও সেই হতাশা...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD