Saturday, May 2, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

‘আমি এমন কোনো মহাতারকা না’

December 4, 2018
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, মজার খবর, মাঠের বাইরে, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

বাস্তবতা বুঝেই রাজনীতিতে নাম লিখিয়েছেন মাশরাফি বিন মর্তুজা। সময়ের দাবী মিটিয়েছেন তিনি। খেলা ছাড়ার পর তিনি মনে করেন ভক্তরা সেভাবে তাকে মনে ধরে রাখবে না। এজন্য সময় থাকতেই জড়িয়েছেন রাজনীতিতে। মঙ্গলবার মিরপুরে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক বলেন, ‘আমি শচীন টেন্ডুলকার বা গ্লেন ম্যাকগ্রা না যে মানুষ আমাকে মনে রাখবে।’

নড়াইল-২ আসন থেকে সংসদ নির্বাচনে অংশ নেবেন মাশরাফি। তার আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজে লড়বেন। আগামী বছর অনুষ্ঠেয় বিশ্বকাপ খেলেই অবসরে যাওয়ার পরিকল্পনা আছে তার। তার আগে খেলায় মনোযোগটা বেশি থাকবে।

রাজনীতিতে নামার ব্যাখ্যায় মাশরাফি বলেন, ‌‘দেখুন, আমি বিশ্বকাপকে ধরে পরিকল্পনা করছিলাম। আর সাত থেকে আট মাস বাকি আছে। বিশ্বকাপ শেষ হওয়ার পরের সাড়ে চার বছরে আমি জানি না আমার অবস্থা কী হবে। আমার একটা সুযোগ এসেছে। মানুষের জন্য কাজ করা আমি সব সময়ই উপভোগ করি। আমি একটা ফাউন্ডেশনও করেছিলাম। আমার জন্য একটা সুযোগ এসেছে, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে সে সুযোগটা দিয়েছেন। আমার এলাকার জন্য কিছু কাজ করার। আমার মনে হয়েছে এটা আমার জন্য বড় সুযোগ তাদের জন্য কাজ করার। সাত মাস বা আট মাস পর তো আর জাতীয় নির্বাচন হবে না। তাই মনে হয়েছে এই সুযোগটা নেওয়া উচিত।’

এখনই কেন রাজনীতি মাশরাফি? এনিয়ে বলেন,‘সত্যি বলতে কী আমার ক্যারিয়ার শেষের দিকে। এর পরে হয়তো বা…আমি শচীন টেন্ডুলকার বা গ্লেন ম্যাকগ্রা না যে মানুষ আমাকে মনে রাখবে। আমি আমার মতো করেই ক্রিকেটটা খেলেছি, আমার স্ট্রাগলিং লাইফে যতটুকু পেরেছি খেলেছি। তবে সব সময় উপভোগ করেছি মানুষের জন্য কাজ করতে পারা। এটা আমার একটা ছোটবেলার শখ ছিল, ছোটবেলার চাওয়া ছিল। সুযোগটা মাননীয় প্রধানমন্ত্রী আমাকে দিয়েছেন, বড় পরিসরে যদি কিছু করা যায়।’

বিশ্বকাপের পরই অবসর নেবেন মাশরাফি। জানিয়ে রাখলেন, ‘আমার লক্ষ্য বিশ্বকাপ পর্যন্তই খেলা। বিশ্বকাপ এখনো আট মাস পর। চেষ্টা করব এই আট মাসে যেভাবে খেলে এসেছি সেভাবেই খেলার। আগেও বলেছি, আমার ব্যক্তিগত লক্ষ্যই ছিল বিশ্বকাপ। এরপরও খেলা চালিয়ে যেতে পারব কি না, সেটা সেই সময়টাই বলে দেবে। তবে আমার উদ্দেশ্যটা আমার কাছে পরিষ্কার। আমি মানুষের জন্য কাজ করতে চাই। সে সুযোগটা যদি পাই, কাজ করব।’

Previous Post

পাকিস্তানে গেল বাংলাদেশ অনুর্ধ্ব-২৩ দল

Next Post

এখনই অবসর ভাবনা নেই মাশরাফির

Related Posts

শুরুতে আশা, শেষে হতাশা-সমতায় শেষ সিরিজ
বিশেষ প্রতিবেদন

শুরুতে আশা, শেষে হতাশা-সমতায় শেষ সিরিজ

10
হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ

5
বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড টি-টোয়েন্টি
বিশেষ প্রতিবেদন

ভালো শুরুর পর ধস, বৃষ্টিতে থামল বাংলাদেশ

6
Next Post

এখনই অবসর ভাবনা নেই মাশরাফির

Discussion about this post

সর্বশেষ..

শুরুতে আশা, শেষে হতাশা-সমতায় শেষ সিরিজ

শুরুতে আশা, শেষে হতাশা-সমতায় শেষ সিরিজ

by cricbdadmin
0
10

মিরপুরে সিরিজ নির্ধারণী ম্যাচে জয় পেলেই ট্রফি নিশ্চিত করার সুযোগ ছিল বাংলাদেশের সামনে। কিন্তু ব্যাটিং ব্যর্থতা আর শেষ পর্যন্ত বৃষ্টির...

হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ

হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ

by cricbdadmin
0
5

দিনটা শুরু হয়েছিল শঙ্কা দিয়ে, শেষ হলো হিসাব-নিকাশে। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম যেন আবারও মনে করিয়ে দিল, ক্রিকেটে কখনও...

বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড টি-টোয়েন্টি

ভালো শুরুর পর ধস, বৃষ্টিতে থামল বাংলাদেশ

by cricbdadmin
0
6

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ নির্ধারণী তৃতীয় টি-টোয়েন্টিতে ব্যাট হাতে ইতিবাচক সূচনা করেও মাঝপথে ধসে পড়েছে বাংলাদেশ। আজ মিরপুরে টস জিতে আগে...

ল্যাথাম ছাড়াই মাঠে নিউজিল্যান্ড, বোলিংয়ে বাংলাদেশ

সিরিজ জয়ের মিশনে শুরুতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে সাইফউদ্দিন

by cricbdadmin
0
8

বাংলাদেশ ও নিউজিল্যান্ডের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচটি পরিণত হয়েছে একপ্রকার নির্ধারণী লড়াইয়ে। মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

‘বাংলাদেশ ক্রিকেট আল্লাহর রহমতে ঠিক পথে এগোচ্ছে’

জয়ের সুবাস নাকি সমতায় ফেরা-মিরপুরে নিষ্পত্তি

by cricbdadmin
0
5

চট্টগ্রামের দাপুটে জয়ের পর সিরিজে এগিয়ে থাকা বাংলাদেশ আজ মিরপুরের শেষ ম্যাচের দিকে তাকিয়ে। এক ম্যাচ হাতে রেখেই ট্রফির খুব...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD